নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সান্ধ্য আবীর মেখে সন্ধ্যাতারা গুনি..

আমি লেখক নই, গল্পকার ও নই, নই কবি। তবু মাঝে মাঝেই প্রাণের শব্দগুলো এক করে করে মালা গাঁথি.. এটুকুই বলার ছিল :পি

একজন আবীর

আমি লেখক নই, নই গল্পকার, তবে বর্ণ সাজাই, শব্দের মালা গাঁথি আপন মনে

একজন আবীর › বিস্তারিত পোস্টঃ

যখন ঘুম ভাঙে কোন স্তব্ধ শূন্য বিকেল বেলায় ...

১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৪





যখন ঘুম ভাঙে কোন স্তব্ধ শূন্য বিকেল বেলায়

যখন ধূষরিত স্মৃতির মায়াজালের দুটো সুতা ছিড়ে যায় কল্পনায়

জানো নিজেকে লাগে বড় অর্থহীন , বড় অসহায়

যেন আমি এক খেলার পুতুল , যে জানে না তার গন্তব্য কোথায়



যেন আড়াল থেকে শুধুই হাসছে কেউ , মাতছে নিষ্ঠুর তামাশায়

তারপরো সুতা সে টানছে ,

টেনে যাচ্ছে খেলিয়ে নিচ্ছে হতাশ ক্লান্ত এই আমায়

জানো সবই যে বুঝি , তবু যে আমি বড় নিরুপায়

আমি অতৃপ্ত , আমি পাপী , আমি ক্লান্ত আর যে পারিনা আমি

সত্যি যে বড় অসহায়



জানিনা কোনদিন খুঁজে পাবো কিনা ইপ্সিত পথটা ওই অন্ধকার গোধুলীর ছায়ায়

জানিনা কোনদিন পারবো কিনা ছিঁড়তে এই মায়াজাল , এই ঘোর অমানিশায়

জানিনা গো সত্যি জানিনা ,



কিভাবে ওঠাবো মোর জীবনের অরুন রবিকে

কুয়াশা ঢাকা এক নতুন সকাল বেলায়

জানিনা কেন শুধু কাঁদতে ইচ্ছে হয়

জানিনা কেন শুধু নীল কষ্টরাই মোর সাথি হয়

জানিনা কোথায় আছে সে তৃপ্তি , কোন অজানা ভালোবাসায়

জানিনা কবে খুঁজে পাবো তারে যে বুঝবে আমার মন ,

যে করবে শুধু মিষ্টি জালাতন



মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমমম পড়লাম। ভাল লেগেছে

২| ১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে আবীর ।

৩| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর হয়েছে অনেক !

৪| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৫

আমিনুর রহমান বলেছেন:




বেশ !

৫| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার!! কিচ্ছু বলবো নাহ! ;)

২য় প্লাসটাই আমার!

৬| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো।

৭| ১৭ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ভাল হয়েছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.