নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্ল্যাক ক্যাট

ব্ল্যাক ক্যাট › বিস্তারিত পোস্টঃ

আমার প্রেমকাহিনী... :p

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:২০

সে আস্তে আস্তে আমাকে যতই বেশি কষ্ট দিচ্ছে, আমি মনে হয় দিনদিন তাকে আরও ততই বেশি ভালোবাসতেছি...



অবশ্য এ ভালোবাসার শুরু আজকে না, আরও অনেক আগে থেকেই এ মন দেয়া নেয়ার শুরু । কিন্তু আগে সেটা তেমন একটা প্রকাশ পেত না...



কিন্তু ইদানীং সে আমাকে যে প্রকারের মানসিক কষ্ট ও অত্যাচার করে চলেছে, তাতে তার উপর রাগ-অভিমান না করে থাকাটাই অন্যায় । কিন্তু অবাক হয়ে লক্ষ্য করছি দশ মিনিট পরে এই রাগটাই তার প্রতি আমার গভীর ভালোবাসায় পরিনত হচ্ছে... কি আজিব...



যেন আমাকে আঘাত করার বিনিময়ে আমি তাকে আরও বেশি করে ভালোবাসছি । সে যাই হোক, কষ্ট দাও আর ব্যথা দাও যাই কর আমি কিন্তু তোমাকে ভুলছি না...



এভাবেই সারাটা জীবন তোমাকে ভালোবেসে যেতে চাই...



<3 <3 <3 বাংলাদেশ ক্রিকেট টীম... :D :p

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.