| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবস্থাটা এমন যে আপনি হাসপাতালে যাবেন আর সাথে সাথে ডাক্তারদের অন্য সব রোগীদের ফেলে আপনার কাছে ছুটে আসতে হবে...
কিন্তু আপনার চেয়ে আরও সিরিয়াস অবস্থা নিয়ে যে আরও দশ জন গরিব রোগী অপেক্ষায় আছে সেইটা আপনি বোঝার চেষ্টা করবেন না...
আপনার রোগ একেবারে চুড়ান্ত পর্যায়ে না গেলে আপনি ডাক্তারের কাছে যাবেন না । অথচ ডাক্তার সাধ্যমত সকল প্রকার চেষ্টা করার পরও আপনার কিছু হলে সব দোষ ডাক্তারকে দিয়েই যেন আপনার শান্তি...
ডাক্তারের গায়ে হাত তোলা আপনার অধিকার, কারন আপনি নেতা, আপনি সাংবাদিক, নিজেকে আপনি সাধারন মানুষ ভাবেন না...
হুম, ভালোই তো... ডাক্তারকে পিটালেই কি আর মারলেই বা কি... ডাক্তার তো আর আপনার মত উচ্চশিক্ষিত ভদ্র জনসেবক না... :/
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৯
ইসপাত কঠিন বলেছেন: মার খাওয়া সাংবাদিকদের আমি আগেই প্রশ্ন করেছি, "আপনার অনূভূতি কেমন?"
ডাক্তাররা অন্য সিরিয়াস রোগী ফেলে আমার কাছে আসবেন চিকিৎসা দিতে এতটা বাড়াবাড়ি রকমের আশা করবো না। তবে স্বাচিপ বা ড্যাব এর মিটিং ফেলে আমাকে চিকিৎসা দিতে আসবেন এটা আশা করা নিশ্চয় বাড়াবাড়ি হবে না।