| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি মফস্বল এলাকার কিন্ডার গার্টেন স্কুল এ আমার প্রাথমিক স্কুলিং হয়। সে সময় বিনামূল্যে আমাদের বই দেয়া হত কি না স্মরণ করতে পারি না। মনে পড়ে, নতুন বই হাতে পাবার পর সুন্দর করে পুরাতন ক্যালেন্ডার এর পাতা দিয়ে মলাট করে তার উপরে নাম, রোল লিখা হত। মেজ ভাইয়ের হাতের লিখা বরাবরই সুন্দর ছিল, তাই বইএ নাম লিখার দায়িত্বটা তার উপরেই বর্তাত। বার বার বইএ হাত বোলানো, ঘুম থেকে জেগে জেগে উঠে বই খুলে দেখা, সে এক অন্যরকম আনুভতি। নতুন বই এর ঘ্রাণ চোখ বন্ধ করলে মনে হয় এখনও নাকে লাগে।
দেশ আজ কঠিন সমস্যার সম্মুখীন। মনের মধ্যে অজানা আশঙ্কা, কি হবে, আমাদের ভবিষ্যৎ কি? ২ জানুয়ারী বিনামূল্যে নতুন বই বিতরণ করা হল। নতুন বছরে নতুন ক্লাস সঙ্গে নতুন বই। অনেক হতাশা, অজানা আশঙ্কা, অনেক অপ্রাপ্তির মাঝেও শিশুদের নিষ্পাপ, নির্ভয়, আনন্দমাখা মুখ দেখে আনন্দিত হয়েছিলাম। যাক কু রাজনীতির কালো থাবাতো এদের বিন্দুমাত্র স্পর্শ করতে পারেনি! কিন্তু আজ যখন শুনলাম, নির্বাচনী সহিংসতায় ১০১টি স্কুল জ্বালিয়ে দেয়া হয়েছে, মনটা ভীষণ খারাপ হয়েছে। বাচ্চারা হয়ত জানবেই না যে তাদের অপরাধ কি। কেন তাদের স্কুল জ্বালিয়ে দেয়া হয়েছে। নিশ্চয় তাদের শিক্ষকরা বলবেন যে কু রাজনীতির বলি তাদের প্রিয় ক্লাস রুম। শিশুকালেই মানুষ স্বপ্ন রোপণ করে। শিশুকালে বাচ্চারা যা দেখে, যা শেখে তাই তারা লালন করে বড় হতে থাকে। এসব বাচ্চারা বড় হতে থাকবে রাজনীতি ও রাজনীতিবিদদের প্রতি এক ধরনের আতঙ্ক, ভয় ও ঘৃণা নিয়ে। সবাই বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈমানিক হতে চাইবে, কেউ রাজনীতিবিদ হতে চাইবে না।
২|
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮
ইউরো-বাংলা বলেছেন:
ওরা এই প্রহসনের নির্বাচনে অর্থের বিনিময়ে নৌকা মার্কায় ভোট দিয়েছে। ওরা সবাই স্কুল ছাত্র বা শিশু শ্রমিক।
৩|
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯
সমকালের গান বলেছেন: লেখকের সাথে সহমত।
৪|
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪
ফ্রম_দা_জিরো বলেছেন: সবই সাংবিধানিক বাধ্যবাধকতা।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭
কলাবাগান১ বলেছেন: স্কুল পুড়িয়ে হলেও তো জামাতি রা ভোটারদের কে ভয় লাগাতে পেরেছেন.....। ভয়টাই মুখ্য... শিক্ষা তাদের কাছে গৌন....... ৯৬ সনে বিনপি ও 'এমন' নির্বাচন করেছিল কিন্তু কোন স্কুল পুড়েছিল বলে মনে পড়ে না।
শিক্ষা মন্ত্রী নাহিদকে অভিনন্দন...