নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আচার্য এর ছড়ার ভূবন

আমি ছড়া, কবিতা, পদ্য লিখতে পছন্দ করি। তেমন ভাল কিছু লিখতে না পারলেও লেখার ইচ্ছেটা কখনও কমে না।

আচার্য

আমি ছড়া, কবিতা, পদ্য লিখতে পছন্দ করি। তেমন ভাল কিছু লিখতে না পারলেও লেখার ইচ্ছেটা কখনও কমে না।

আচার্য › বিস্তারিত পোস্টঃ

বোঁচকা বাঁধো

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৮

ভীষণ বেগে আসছে বাতাস সতর্ক সব রও

মার নাই সাবধানের বাপু, সত্যি কি না কও?



বোঁচকা বাঁধো হাড়ি-পাতিল, বোঁচকা বাঁধো জগ

বোঁচকা বাঁধো কাঁথা-বালিশ, বালতি এবং মগ।

বোঁচকা বাঁধো বইপত্র, বোঁচকা বাঁধো ঘড়ি

বোঁচকা বাঁধো চশমা-চাদর, ঠাকুরদাদার ছড়ি।

বোঁচকা বাঁধো মায়ের শাড়ি, বাবার জামা-জুতা

বোঁচকা বাঁধো কলসি-গেলাস আর যে পাটা-পুতা।

বোঁচকা বাঁধো লাইট-ফ্যান সব বোঁচকা বাঁধো টিভি

বোঁচকা বাঁধো ভাই-বোনেরা, ওহে সাহেব বিবি।



বোঁচকা বাঁধো শো-পিস আর বোঁচকা বাঁধো কুশন

বোঁচকা বাঁধো রেজর-ব্লেড আর আফটার শেভ লোশন।

বোঁচকা বাঁধো স্বর্ণের চেইন আরও হীরার লকেট

টাকা-কড়ি সব নিয়ে নাও ভর্তি করে পকেট।

ঘর বেঁধে নাও, চাল বেঁধে নাও আর বেঁধে নাও মেঝে

আসছে ধেয়ে প্রবল বাতাস ভীষণ ভয়াল সে যে!



সব বেঁধেছো? এবার যেন হয় না কারো ভুল

বোঁচকা যেমন বাঁধলে তেমন বাঁধতে মাথার চুল।

কী বললে? তোমার চুলের শক্ত ভীষণ গোড়া?

একটিও না নড়বে যতই ছুটুক হাওয়ার ঘোড়া?



হয়তো হবে! তবে তোমার চুল কি খোলাই থাকবে?

তাতে যদি চুল উড়ে যায় টাক কী করে ঢাকবে?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ সুন্দর

২| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯

আচার্য বলেছেন: অসংখ্য ধন্যবাদ এবং পাঠের জন্য কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.