| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতটা যেন কাটতেই চায় না। কাল শনিবার, তাকে মনের সব কথা বলে দিবো। যা হওয়ার হবে। এভাবে বাঁচা যায় না।এভাবে জীবন চলে না। কি কি বলব সব গুছাতে গুছাতে কবে যে ঘুমিয়ে পড়েছি তাই মনে নাই।
ঘুম ভাঙলো সকাল ৮ টায়। একদম সঠিক সময়। প্রথমেই বন্ধুকে কল দিয়ে ফুল আর এক বক্স চকলেট নিয়ে রাখতে বললাম,ও আবার এসব বিষয়ে খুব পারদর্শী। নাস্তা না করেই বের হয়ে পড়লাম, সে আক তার বন্ধুদের সাথে ১০টায় ক্যাম্পাস দেখতে আসার কথা,সে আসার কমপক্ষে ৩০ মিনিট আগে উপস্থিত থাকতে হবে।
সময় পেরিয়ে যাচ্ছে,এখন বাজে বারোটা,সে আসছেনা কেন! তার পাজি বান্ধুবী গুলাই হয়তো যত নষ্টের মূল। তাও আমি অপেক্ষা করব আজ।
হঠাৎ বন্ধু একরাম পাশে এসে বলল এই মেয়ে ৬ মাস আগেই আরেকটা ছেলের জন্য তুকে কতই না অপমান করল আর তুই তবুও প্রতি শনিবার তার জন্য একিভাবে অপেক্ষা করস! তুর আসলে মানসিক ডাক্তার দেখানো দরকার।
আমি তার কথা কিচ্ছু বুঝিনা,আমার কাছে এখন ও সে শুধু সে ই। কিছুই বদলাইছে বলে তো মনে হয় না। এই একরাম শালা আমার সবচাইতে বড় শত্রু,ও আসলে চায় না আমি কোন মেয়ের সাথে প্রেম করি।
এসব ভাবতে ভাবতে ২টা বেজে গেল।
নাহ,আজকে বোধয় সে আসবেই না।
আগামী শনিবার এর জন্য অপেক্ষা করতে হবে।সত্যি বলতে কি তার জন্য অপেক্ষাও এত আনন্দের!
©somewhere in net ltd.