| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাফিসা আর তার বয়ফ্রেন্ড এর ছবিটা দেখতেছি,
ছেলেটা দেখতে খারাপ না,বরং বেশ ভালই,চেহারায় পরিপূর্ণতার ছাপ,বেশ ভাল দেখতে,
২ জন একে অপরের হাত ধরে আছে,
ছবিটা দেখতেছি আর খেয়াল করলাম ১ ফোটা পানি এসে মোবাইলের স্ক্রিনে পড়ল,বুঝলাম কেঁদে ফেলেছি,
ছেলেদের কান্না অন্যেরা দেখলে নাকি অমঙ্গল হয়,তাই তারাতারি মুছে ফেললাম,
এই কাজটাতে ইদানিং খুব দক্ষ হয়ে গেছি,
এক ঘষাতেই চোখের পানি পরিষ্কার।
নাফিসা খুব সুন্দর মেয়ে,যদি ডানাকাটা পরী বলতে কিছু থেকে থাকে তবে সে তাই ই!
মনের অজান্তে কবে যে আমি মনের উপর থেকে জোর হারিয়ে মনে তাকে জায়গা দিয়ে ফেলেছিলাম নিজেও জানিনা।
প্রথম প্রথম এ তো হালকা মায়া, ২ দিন পর আর থাকবেনা বলে মনকে স্বান্তনা দিতাম,
কিন্তু যখন এখানে সেখানে তাকে দেখা শুরু করি তখন বুঝতে পারি আমার কপালে খারাপি আছে!
সাহস ছিল না,তাই কখন ও তাকে বলিনাই,
নিজেকে বুঝিয়েছি,আমি লম্বা হলেও আসলে বামুন হয়ে চাঁদে হাত বাড়াইছি।
কিন্তু,সব দোষ সালার এই মনের,
রোমান্টিক সিনেমা ঈ যত নষ্টের মূল,
যাইহোক,একদিন সে জানল যে অনিক নামের তুচ্ছ আর কপালপোড়া ছেলেটা নাকি তাকে ভালবাসে!
আর সাথে সাথে একশন,কল দিয়া বকা আর ফেসবুক,হোয়াটসএপ এ ব্লক!
সত্যি,ওইদিন খুব কেঁদেছলাম,ওইদিন থেকে রোজ কাঁদি!
আমার তো কোন দোষ ছিল না,আমিতো দূর থেকেই ভালবাসতাম,কোনদিন হালকা ও বুঝতে দি নাই,
সিগারেটের শুণ্য পেকেটের মতই নিজের অনুভূতিগুলুকে বার বার ছুড়ে ফেলে দিচ্ছিলাম,
তাওকেন ও এমন করলভেবেছিলাম আর ভাববো না তার কথা,কিন্তু বজ্জাত আবেগ!
যাক,আজ ওর জন্য খুব খুশি লাগতেছে,
শুনেছি ছেলেটা নাকি ওকে ভালবাসে,সেও নাকি ছেলেটাকে খুব পছন্দ করে
ভাল তো!
কয়জনের ভাগ্য এত সুপ্রসন্ন হয়!
আবারো মোবাইলের স্ক্রিনে কয়েকফোটা পানি,কিরে এত ফোটা একসাথে!
আর এত পানি আসে কুত্থেকে!
ছেলেদের চোখের পানি দেখা নাকি অমঙ্গল,তারাতারি মুছে ফেলি!
ইদানিং আমি এই কাজে আবার খুব দক্ষ হয়ে গেছি!
©somewhere in net ltd.