| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সে আর কয়েকজন কাজিনরা মিলে আড্ডা দিচ্ছিলাম, বিষয়বস্তু ছিল ড্রিম বয় আর ড্রিম গার্ল নিয়ে,কয়েকজন এর পর আমার পালা আসে,
আমি প্রায় পুরুটাই তার সাথে মিলিয়ে বলেছিলাম,
জানিনা সে কিছু বুঝেছিল কিনা,তবে মোনালিসার হাসির মতই হালকা মুচকি হেসেছিল যার অর্থ আমি আজ অবধি বুঝতে পারিনি।
তার পালায় সে যে প্রকার ছেলের বর্ণনা দেয়,এর সাথে যদি আমার ১ শতাংশ মিল ও থাকত তবে খুশিতে বুধয় ওই দিন ই ওপারে চলে যেতাম!
স্মৃতির বেপারটাও বড়ই অদ্ভুত, গতকালের একটা গুরুত্বপূর্ণ ঘটনা মনে থাকেনা,অথছ সেই পিচ্ছিকালে একবার তার সাথে কার্টুন নিয়ে ঝগড়া দিয়েছিলাম তা স্পষ্ট মনে আছে!
সে যখন চট্টগ্রাম ছাড়ছিল তখন প্রায় সবাইকে জড়িয়ে ধরে কেঁদেছিল!
আমি আড়ালে ছিলাম! সেও খুঁজেনি।
কিছু মানুষের জন্মই হয় আড়ালে থাকার জন্য।
তারা এভাবেই বেঁচে থাকে,আর একদিন সবার আড়ালেই পৃথিবী ছেড়ে চলে যায়!
এখন পর্যন্ত দিব্যি বেঁচে আছি। এবার আড়ালে থেকেই চলে যাওয়ার অপেক্ষা
©somewhere in net ltd.