| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা ব্লগিং জগতের প্রাণপুরুষ ইমন জুবায়ের ভাই আর নেই। পৃথিবীকে বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে গেলেন। তথ্য সমৃদ্ধ সুস্থ ব্লগিংধারা তিনিই শুরু করেছিলে। তাঁর দেখানো পথে অনুপ্রেরণা নিয়ে অনেকে ব্লগিংয়ে উৎসাহী হচ্ছে। ব্লগিংকে নগর সাংবাদিকতার খোলস থেকে তিনিই বের করে আনেন। বাঙালীজাতির হাজার বছরের ঐতিহ্য, শেকড় সন্ধানে তার পোস্ট গুলোর অবদান কম নয়। পাশাপাশি বিশ্ব ঐতিহ্যের নানান বৈচিত্রময় বিষয় তাঁর লেখার আঁছড়ে ফুটে উঠত। তাঁর সর্বশেষ তথ্য সমৃদ্ধ পোস্ট ছিল রোহিঙ্গা জাতির ইতিহাস নিয়ে লেখা পোস্ট। ওই উত্তাল সময়ে সমসাময়িক ইস্যুতে এমন একটি তথ্য সমৃদ্ধ পোস্টের প্রয়োজন ছিল। দল, মত সাম্প্রদায়িকতার উর্ধ্বে তিনি থাকতে পেরেছিলেন। ব্লগিয়ে আসার পেছনে মুখ্য ভূমিকা ছিল তাঁর পোস্টগুলো। রাজনীতি, সমসাময়িক ইস্যু গুলোর বাইরে তাঁর পোস্টগুলোতে গেলে মনে হত নগর ছেড়ে প্রকৃতিতে এসেছি। পোস্ট লেখার বিষয়ও কত বৈচিত্রময় এবং চিত্তাকর্ষক হতে পারে তা ইমন ভাইয়ের পোস্টগুলো পড়লেই বুঝা যায়।
যখন সামহোয়ারয়ে অ্যাকাউন্ট ছিল না তখন এই ব্লগে ঢুকলেই ইমন ভাইয়ের ব্লগেই যেতাম। নৃতত্ত্ব বিষয়ের পোস্টগুলো পড়ে অনেক কিছুই নতুন করে মূল্যায়ন করতে শিখেছি। অনেক কিছু জানা বিষয় নতুন করে জেনেছি। তিনি প্রতিটি লেখাই অত্যন্ত যত্নসহকারে লিখতেন। চেষ্টা করতেন লেখায় উঠে আসা প্রতিটি বিষয়ের প্রসংগিকতা উল্লেখ করতে। কেউই সবজান্তা নয়। ওনার কিছু লেখায় তথ্যগত এবং প্রেক্ষাপটগত বিচ্যতি ধরা পড়লে তিনি স্বাভাবিক ভাবেই মেনে নিতেন। কাউকে কটাক্ষ করে কিংবা হেয় করে কখনও কোন কমেন্টের রিপ্লে দিতে দেখিনি। এমন কিছু বিষয় আছে যেগুলু নিয়ে লিখতে গেলে পর্যাপ্ত তথ্যের যথেষ্ট অভাব রয়েছে। হার্ড কভার পেপার বুকস এবং অনলাইনে সার্চ দিয়েও ওসব বিষয়ের উপর নির্ভর যোগ্য তথ্য পাওয়া দুষ্কর। ইমনভাই এধরণের বিষয়ের উপরও লিখেছেন তথ্যের স্বল্পতাকে যুক্তি এবং স্থানীয় ভাবে পাওয়া তথ্য উপাত্তের ভিত্তিতে। এধরণের কিছু লেখা পড়ে অবাক হয়েছিলাম।
উনি ছোটদের সামহোয়ার ইন ব্লগ নামের একটি গ্রুপও চালু করেন এখানে। এই গ্রুপটার পোস্টগুলোও শিশু মনের ধারণ ক্ষমতার মধ্যেই। নানান রকম দেশি বিদেশি রূপকথা, গল্প, ইতিহাসে সমৃদ্ধ গ্রুপটি। সামুকে অনুরোধ করব একটি আলাদা আর্কাইভ অপশন চালুয় করার জন্য যেখানে ইমনভাই সহ না ফেরার দেশে চলে যাওয়া সকল ব্লগারদের ব্লগ এবং লেখার লিংকগুলো থাকবে। নতুন যারা ব্লগিংয়ে আসছে তারাও সমৃদ্ধ আর্কাইভ দেখে নিজেকে এবং ব্লগিংকে আলোকিত করতে পারবে। ইমনভাইকে আল্লাহ বেহেশতে রাখুন। তাঁর পরিবারকে শোক সামলে উঠার শক্তি দান করুন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯
আদিম পুরুষ বলেছেন: ঠিক বলেছেন শায়মা আপু। আসলে একজন সবকিছু করে যেতে পারেন না। উনি পথ দেখিয়ে গেছেন। এটাই সবচেয়ে বড় পাওয়া। বাকি দায়িত্বটা আমাদের উপরই বর্তেছে।
২|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২
কাফের বলেছেন: কিছু বলার ভাষা নাই!
হুট করে এভাবে ইমন ভাই চলে যাবেন এখনো ভাবতে পারছি না
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
আদিম পুরুষ বলেছেন: ভালো মানুষগুলো এভাবেই চলে যায়.........
৩|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫
পাগলমন২০১১ বলেছেন:
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯
আদিম পুরুষ বলেছেন: মেনে নেয়া যাচ্ছেনা.....ভালো মানুষগুলো এভাবেই চলে যায়.........
৪|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
শের শায়রী বলেছেন: ইমন ভাইর জীবন বৃত্তান্ত ষ্টিকি করা হোক
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
আদিম পুরুষ বলেছেন: সহমত।
৫|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
ঘুড্ডির পাইলট বলেছেন: শের শায়রী বলেছেন: ইমন ভাইর জীবন বৃত্তান্ত ষ্টিকি করা হোক
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
আদিম পুরুষ বলেছেন: সহমত।
৬|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
মনসুর-উল-হাকিম বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাত দান করুন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
আদিম পুরুষ বলেছেন: আমরাও এই দোয়া করি।
৭|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮
রমিত বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাঁকে জান্নাত দান করুন।
এইমাত্র শোকসংবাদটি জানতে পারলাম। চোখের পানি ধরে রাখতে পারছি না। গত পরশুদিনই বোধহয় উনার একটি লেখার কমেন্ট করলাম।
আমাদের দেশটা এত অভাগা কেন? ভালো মানুষ, ভালো প্রতিভাগুলো এত দ্রুত আমাদের ছেড়ে চলে যায় কেন?
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
আদিম পুরুষ বলেছেন: ঠিক বলেছেন। ভালো মানুষ, ভালো প্রতিভাগুলো এত দ্রুত আমাদের ছেড়ে চলে যায়
৮|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮
মেহবুবা বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিশ্বাস করতে পারছি না , কখন কি করে ?
ব্লগে নিবেদিতপ্রান এবং ইতিহাস সাহিত্য সংস্কৃতি সব বিষয়ে তার জ্ঞান এবং প্রজ্ঞা দেখে বিস্মিত হতাম ।
এতটা পছন্দ করতাম যে আমার নিজের একটা ধারাবাহিকে ওনার নামে একটা চরিত্র সৃষ্টি করেছি ।
অনেকদিন পরে ব্লগে বসে একটা ধাক্কা খেলাম ।
"শের শায়রী বলেছেন: ইমন ভাইর জীবন বৃত্তান্ত ষ্টিকি করা হোক " সহমত ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
আদিম পুরুষ বলেছেন: ব্যাপারটি মেনে নেয়ার মত নয়। উনার লেখার সাথে নতুনদের পরিচিত করে দেয়ার দায়িত্বটা আমাদের সকলের। সামু কর্তৃপক্ষ উদ্যোগ নিলে আশা করি সকল ব্লগার , পাঠকদের সহযোগিতা পাবেন।
৯|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
অদৃশ্য বলেছেন:
ইমন ভাই...
ব্লগে শ্রদ্ধা করবার মতো ব্যক্তিদের মাঝে আপনি ছিলেন উন্যতম.... কখনোতো আপনার সাথে দেখা হয়নি.... কথা হয়নি... শুধু আপনার কিছু লিখা পাঠেই আপনাকে চেনা....
আপনি হয়েগিয়েছিলেন প্রিয়জনদের একজন.... আপনি ছিলেন... এই যে এখনতো আছেন... এভাবেই থেকে যাবেন...
আপনার আত্মার মাগফিরাত কামনা করছি... আর প্রার্থনা করছি আপনার জন্য চির শান্তির...
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
আদিম পুরুষ বলেছেন: আমরাও দোয়া করছি।
১০|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
অপূর্ণ রায়হান বলেছেন: তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন.
সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ইমন ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় । সম্ভব হলে ব্লগের প্রথম পাতার ডান পাশে ছোট্ট একটা লিঙ্ক আকারে যদি দেখানো যায় , হয়তো সেই লিঙ্কে লিঙ্কে খুঁজে নতুনরা ইমন ভাইয়ের ব্লগ থেকে ব্লগিং সম্পর্কে একটা আদর্শ আইডিয়া পেত ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
আদিম পুরুষ বলেছেন: অপূর্ণ ভাই আপনার সাথে সম্পূর্ণ সহমত।
১১|
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
এক আলোকবর্ষ দূরে বলেছেন: তার মত ব্লগারের আরও অনেক কিছু আমাদের দেয়ার ছিল। আমরা তার অকাল প্রয়াণে সে সব থেকে বঞ্চিত হলাম... ![]()
০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৭
আদিম পুরুষ বলেছেন: উনি দিশারীর ভূমিকা যথার্থ পালন করেছেন। ওনার ধারাটা এগিয়ে নেয়ার দ্বায়িত্ব আমাদের।
১২|
০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
রোমেন রুমি বলেছেন: মহাকালের মহা ক্যানভাসে ; অনন্ত স্রোতে-
ঘুমায় অগাধ আলুনি জীবনকাব্য। কতটা
পদচিহ্ন বাঁধা পড়ে কালের মায়ার জালে,
নাগরিক মস্তিষ্কের মিহিন বীণার তারে ?
তবু অগণন জলকণা জীবন ।
তবু প্রসন্ন মহামানব - মহাজীবন ।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫
আদিম পুরুষ বলেছেন: ঠিক বলেছেন রোমেন রুমি।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪
শায়মা বলেছেন: ছোটদের জন্য তার কি রকমের ভালোবাসা ছিলো তার প্রমান পেয়েছি ছোটদেরকে নিয়ে লেখা আমার কিছু পোস্টে তার মন্তব্যগুলো দেখে। ইমন ভাইয়ার মত আর একজন মানুষও মনে হয় এই ব্লগে খুঁজে পাওয়া যাবেনা।