নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদিম পুরুষ

আদিম পুরুষ

হেটে চলেছি আদিম অরণ্যে।

আদিম পুরুষ › বিস্তারিত পোস্টঃ

জলকদর খালঃ কিছু স্মৃতি এবং ছবি।

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৭

আমাদের গ্রামের পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে জলকদর খাল। খাল বলা হলেও এটি অনেকটা ছোট নদীর মতই। সাঙ্গু নদী থেকে খালটি উৎপন্ন হয়ে দক্ষিন চট্রগ্রামের বাঁশখালীর পশ্চিম দিককে দু'ভাগ করে এগিয়ে দক্ষিণে বঙ্গোপসাগরে কুতুবদিয়া প্রণালীতে মিশেছে। আমার শৈশবের অনেক গুলো দিন গ্রামে কেটেছে। এই খালের উপর একটা ব্রিজ আছে। স্টিলের ব্রিজ। ব্রিজ পার হয়েই ওপারে স্কুলে যেতাম। খালের পানি লবণাক্ত। বঙ্গোপসাগরের অনেক গুলো ছোট ছোট খালের সাথে এর সরাসরি সংযুক্তি আছে। সাগরে জোয়ার হলেই এই খালেও জোয়ার হয়। এখানের মানুষের প্রধান জীবিকা সাগরে মাছ ধরা এবং লবণ চাষ। যখন ব্রিজ ছিল না তখন সাম্পানে করে খাল পার হয়ে এপারের ছাত্র ছাত্রীরা ওপারের স্কুলে যেত। এই খাল নিয়ে অনেক স্মৃতি আছে। আছে কুসংস্কার। এই অঞ্চলের অর্থনীতির প্রাণ প্রবাহ এই খাল। শুষ্ক মৌসুমে এই খালের পানি দিয়েই কয়েকশ একর জমিতে লবণ চাষ হয়। বর্ষাকালে একই জমিতে হয় সামুদ্রিক মাছের ঘের। প্রতিদিন সন্ধ্যায় খালেরর পার মুখরিত থাকে জেলেদের মাছ ধরার নৌকায়। শীতকালে খালের পারে সামুদ্রিক মাছ শুকিয়ে শুটকি তৈরি করা হয়। ব্রিজ পার হয়ে ওপারে পশ্চিম দিকে ১ কিলোমিটার এগুলেই বঙ্গোপসাগর। গ্রামে গেলে সাগরের ভেড়ীবাধে প্রায়ই যাওয়া হয়। বিকেলে ওখান থেকে পূর্ব দিকে জলদি সংরক্ষিত বনাঞ্চলের আকাশ ছোয়া পাহাড় গুলো এবং উত্তর পশ্চিমে চট্টগ্রাম বন্দরের আলো সাগরের পানির একাংশকে লালছে রংয়ে রাঙ্গিয়ে দেয়। এই খাল নিয়ে তোলা আমার কিছু ছবি এবং কয়েকটা সংগৃহীত ছবি নিয়ে এই ফটো ব্লগ। প্রফেশনাল ফটোগ্রাফার নই। সবই মোবাইল ক্যামেরায় তোলা।



ছবি -১





ছবি - ২





ছবি - ৩





ছবি - ৪





ছবি - ৫





ছবি - ৬





ছবি - ৭





ছবি - ৮





ছবি - ৯





ছবি - ১০





ছবি - ১১





ছবি - ১২





ছবি - ১৩





ছবি - ১৪





ছবি - ১৫ জলকদর খাল এখানে সাঙ্গু নদীর সাথে মিশেছে।





ছবি - ১৬ অবশিষ্ট প্যারা বন।





মানচিত্রে জলকদর খাল কুতুবদিয়া প্রণালীতে মিশেছে।

মন্তব্য ২২ টি রেটিং +৯/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

আমিনুর রহমান বলেছেন: সুন্দর +++

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭

আদিম পুরুষ বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান।

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

রীতিমত লিয়া বলেছেন: অনেক সুন্দর বর্ণনা। আপনি সাগরের এত কাছে থাকেন!! অনেক সুন্দর প্রকৃতি নিশচই। অনেক সুন্দর আপনার ফটোগ্রাফী। প্রপফেশনাল না হলেও খুবই ভাল হয়েছে।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

আদিম পুরুষ বলেছেন: ধন্যবাদ রীতিমত লিয়া। আমাদের গ্রাম থেকে সাগর খুব কাছেই। অনেক সুন্দর ওখানকার প্রকৃতি।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

রীতিমত লিয়া বলেছেন: পোস্টে ভাল লাগা। আর একটা প্রশ্ন মাটির হাড়ি কিংবা ঢাকনা যাই হোক না কেন এগুলো কি খালের সাথে সম্পৃক্ত কোন কিছু? সুন্দর পোষ্ট।

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

আদিম পুরুষ বলেছেন: আমাদের ওদিকটায় এখনো আধুনিকতার অনেক কিছুই প্রবেশ করলেও ঐতিহ্যবাহী জিনিস পত্রের কদর এখনো বিলুপ্ত হয়মি। ৬০% মহিলা এখনো ঐতিহ্যবাহী থামী পড়ে। শাড়ি এখনো এখানকার মহিলারা গ্রহণ করেনি। মাটির হাড়ি পাতিল গুলো কুমোররা গ্রামের হাটে বিক্রির জন্য সাম্পান থেকে নামাচ্ছিল। আমি ওই দিকে হাটছিলাম। হঠাৎ চোখে পড়ল। ভাল সাবজেক্ট। তাই ছবি তুলে নিলাম।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন ছবি

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

আদিম পুরুষ বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

যুবায়ের বলেছেন: চমৎকার সব ছবি এবং লেখা...
পোষ্টে ভালোলাগা রইলো...

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

আদিম পুরুষ বলেছেন: ধন্যবাদ যুবায়ের।

৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

যুবায়ের বলেছেন: অনেকদিন পর মাটির হাড়ি দেখলাম....
শহরের ইট কংক্রিটের মাঝে বসবাস করতে করতে গ্রামীন ঐতিহ্য মাটির তৈরী সামগ্রী পায় ভুলে যেতে বসছিলাম....

সাবলীল বর্ননায় পোষ্টটা অনেক সুন্দর হৈছে..

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

আদিম পুরুষ বলেছেন: শহরে এসব জিনিস পাওয়া গেলেও তা শৌখিন শো পিস হিসেবে ব্যবহার হয়। এখানে প্রয়োজনীয় পণ্য হিসেবে এগুলোর ব্যবহার এখনো আছে।

৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

মিজানুর রহমান মিলন বলেছেন: অসাধারন সব ছবি ! পোষ্টের বিবরন সুন্দর হয়েছে

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

আদিম পুরুষ বলেছেন: ধন্যবাদ মিজানুর রহমান মিলন।

৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

মাক্স বলেছেন: ছবিগুলোর ক্যাপশন দিয়ে আরো সুন্দর করতে পারতেন।+++

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

আদিম পুরুষ বলেছেন: ধন্যবাদ ম্যাক্স। ঠিক বলেছেন। ক্যাপশন দেয়া যেত। দ্রুত লেখেই পোস্ট করলাম। একটু সময় নিলে ক্যাপশন দেয়া যেত।

৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

মিজানুর রহমান মিলন বলেছেন: অনকেদিন পর মাটির হাড়ি চউক্ষে দেখিলাম । পোস্টে ৯ম ভাল লাগা ।

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

আদিম পুরুষ বলেছেন: ঠিক বলেছেন। জীবন্ত মাটির হাড়ি !!!

১০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০১

ঘুড্ডির পাইলট বলেছেন: গিরাম দেক্তে ভালা লাগে। খুব সুন্দর ফটো ব্লগ হইছে । আপ্নে যেহেতু ফিল্ম নিয়া কাজ করেন তাইলে একটা ক্যামেরা কিনা ফালান।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

আদিম পুরুষ বলেছেন: ধন্যবাদ পাইলট ভাই। গ্রাম আসলেই সুন্দর। ভালো ক্যামেরা বজেট এবং সমর্থ্যে কুলোলে কিনে ফেলব।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২

তামিম ইবনে আমান বলেছেন: বেড়াইতে যামু, নিবেন? ;)

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

আদিম পুরুষ বলেছেন: মোস্ট ওয়েলকাম.....................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.