নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার।যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু\'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী।পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

ধন্যবাদ ড. ইউনূস। আপনিই দেখিয়ে দিলেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:২৯


মৃত্যুদন্ড প্রাপ্ত হাসিনা বিগত ৩টি নির্বাচন এমনভাবে করেছিল যে সেখানে কোন নাগরিককে ভোট দেওয়ার প্রয়োজন হতোনা। দিনের ভোট রাতে হয়েছে, আগের দিন হয়েছে অথবা তাহাজ্জোত পড়ে হয়েছে। এই আগের দিনের ভোটের মূলকুশীলব ছিল হুনুমান এইচ টি ইমাম। মৃত্যুদন্ড প্রাপ্ত হাসিনার রাতের ভোটের আগে ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালের ভোট ভালো হয়েছিল তার মধ্যে বিচারপতি সাহাবুদ্দিনের ১৯৯১ সালে ভোট ছিল এযাবৎ কালের সেরা।

কিন্তু ড. ইউনূস সেই সেরা ভোটকে পিছনে ফেলে ২০২৬ সালের নির্বাচনকে সেরাদের সেরা করে ফেললেন। এই নির্বাচন ৩টি বিশেষ তাৎপর্য বহন করে।

প্রথমত : ২০২৬ সালের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এমন একটা নির্বাচন যেখানে কোন প্রকার হত্যাকান্ড ছাড়া সুষ্ঠূভাবে সম্পন্ন হয়েছে। এছাড়াও কোন নির্বাচন কেন্দ্রের নির্বাচন স্থগিত করতে হয়নি। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীকে ১টি বুলেট খরচ করতে হয়নি।

দ্বিতীয়ত : এই নির্বাচনের মাধ্যমে এটা প্রমানিত হয়েছে যে, আম্লিগ একটা সন্ত্রাসী সংগঠন। আম্লিগ নেই তাই গুলি, হত্যা, অগ্নিকান্ড কিছুই নেই। আম্লিগ থাকলে গোলাগুলি হতো। ব্যালট ছিনতাই হতো। ভোটকেন্দ্র দখল হতো।

এসবই প্রমান করে আম্লিগ একটা সন্ত্রাসী সংগঠন; যে সংগঠনে ১জন ভালো লোক খুঁজে পাওয়া যাবেনা। আম্লিগে শুধুমাত্র চোর, ডাকাত, ধর্ষক, লুটপাটকারী, চাঁদাবাজ, ব্যাংক ডাকাত, বিদেশে টাকা পাচারকারী ছাড়া কোন ভালো মানুষ নেই। কেউ যদি আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে বের করতে পারেন তাকে বিশেষ পুরুস্কারে পুরস্কৃত করা হবে।

তৃতীয়ত : ১৩তম জাতীয় নির্বচনে আরো একটি বিষয় প্রমানিত হলো যদি প্রশাসন চায় তাহলে সঠিক ও সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব নয় ইহা সম্ভব। আওয়ামী আইনশৃঙ্খলা বাহিনী দিয়েই ড. ইউনূস সুন্দর নির্বাচন করে দেখিয়ে দিলেন যে ইচ্ছা থাকলে উপায় হয়।

ধন্যবাদ ড. ইউনূস। আপনিই দেখিয়ে দিলেন।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৩৩

আদিত্য ০১ বলেছেন: এএএএএএ অ্যা দালাল :D
ইউনুসের পা চাটা খাস লোক

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: রাতের ভোটই ভালো ছিল কি বলেন?

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কিছু কিছু জায়গায় অনিয়ম হয়েছে।
তবে, সব কিছু ছাপিয়ে দারুণ একটা নির্বাচনী আবহাওয়া ছিলো।

ধন্যবাদ নিরন্তর, ডঃ ইউনুসকে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুন বলেছেন, সব কিছু ছাপিয়ে দারুণ একটা নির্বাচনী আবহাওয়া ছিলো।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩২

কিরকুট বলেছেন: রাষ্ট্রের আইন না মানুন কিন্তু যে ব্লগে লিখছেন সেই ব্লগের আইন মানুন B-) , একই ব্লগার দিনে একটার বেশি পোস্ট দেয়া মৌখিক ভাবে নিষেধ আছে B-) । কারণ আপনার একাধিক পোস্ট দেবার কারনে অন্য যারা পোস্ট দিয়েছে তাদের পোস্ট নিচে নেমে যায় বা দ্বিতীয় পেইজে চলে যায় । :P

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক আছে এখন থেকে অলিখিত নির্দেশ মানার চেষ্টা করবো যদিও অলিখিত নির্দেশ মানার বাধ্যবাধকতা নেই।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই অনেক দিন পর সুন্দর ভোট গ্রহণ হয়েছে। আমি গ্রামের কেন্দ্রে গিয়েছিলাম। ভোট দিই নি
ঢাকায় ভোট আমার

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার ঠিক উল্টোটা আমার হয়েছে। গ্রামে আমার ভোট কিন্তু যাওয়া হয়নি তাই ভোটও দিতে পারিনি।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অথচ এই আমাদেরই কেউ কেউ (নন-আওয়ামী লীগ) কত কথা বলেছিল ড. ইউনুসকে নিয়ে ।তিনি নাকি ৫ বছর থাকবেন, সেন্ট মার্টিন বিক্রি করে দিবেন কত কি....

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অপবাদকারীরা চিরকালই অপতথ্য ছড়ায় এটাই ওদের কাজ। এই ইলেকশনের কথা জাতি মনে রাখবে।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০১

সুলাইমান হোসেন বলেছেন: ভাই আম্লিকের সাপোরর্টার এই ব্লগের রাজীব নূর কিন্তু একজন ভালো মানুষ!!! :P

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জাতে মাতাল তালে ঠিক এই টাইপের লোক।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫

অল্প বিদ্যা ভয়ংকর বলেছেন: এনসিপির আসিফ মাহমুদ বলেছেন "আমরা ছায়া মন্ত্রীসভা গঠন করার প্রস্তুতি নিচ্ছি " - এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছায়া মন্ত্রীসভা বলতে আমি যা বুঝি সেটা হলো সব মন্ত্রনালয়ের জন্য এক বা একাধিক ব্যক্তি তাদের থাকবে তারাও তুলনামূলকভাবে জনকল্যাণের জন্য আরো ভালো কি করা যায় তা সংসদে উপস্থাপন করবে এবং আলোচনা করে তা বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালাবে।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কত শতাংশ ভোট পড়লো?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ। আর গণভোটে ভোট পড়েছে ৬০.২৬ শতাংশ।

‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। আর ‘না’ ভোটের পক্ষে ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট।

ইসির প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী—

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি): ৪৯ দশমিক ৯৭ শতাংশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী: ৩১ দশমিক ৭৬ শতাংশ
স্বতন্ত্র প্রার্থী: ৫ দশমিক ৭৯ শতাংশ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৩ দশমিক ০৫ শতাংশ
ইসলামী আন্দোলন বাংলাদেশ: ২ দশমিক ৭০ শতাংশ
বাংলাদেশ খেলাফত মজলিস: ২ দশমিক ০৯ শতাংশ
এ ছাড়া অন্যান্য ছোট দলগুলোর ভোটের হার ১ শতাংশের নিচে।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১৯

রাজীব নুর বলেছেন: আপনাদের ডক্টর ইউনুস কি দেশে আছেন? না পালিয়েছেন? অন্য উপদেষ্টাদের খবর কি?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসিনা পালায় অন্যকেউ পালায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.