নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃজনের দীপ্যমান জোতির্মন্ডল

্পরে

আদিত্য্য

পরে

আদিত্য্য › বিস্তারিত পোস্টঃ

ব্লগ রিভিউ-- আদিত্য-ব্লগ, প্রথম পর্ব

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

আদিত্য-ব্লগ। যার স্লোগান “সৃজনের দীপ্যমান জ্যোতির্মণ্ডল”। এই স্লোগান বাস্তবায়নের জন্যে আমরা আমদের সাইটটিকে কিভাবে সাজিয়েছে তার বিবরণ ধারাবাহিকভাবে সকলের নিকট তুলে ধরার জন্যে আমাদের এ প্রয়াস। আমাদের বিশ্বাস এ বিবরণ পাঠের মাধ্যমে আপনারা আদিত্য-ব্লগ এ সক্রিয় হয়ে এক একজন নক্ষত্র রূপে ধারণে আগ্রহী হবেন।

১)



http://www.adityo-blog.com/

ইহা আমাদের হোমপেজ, যাকে আমারা মুলকুঞ্জ বলে থাকি। এখানে উপরের সর্ববামে "সংকলিত গদ্য" নামে একটি স্লাইড শো আছে; আরেকটা "সংকলিত পদ্য" নামে স্লাইড শো আছে। নাম দিয়েই বুঝা যাচ্ছে এখানে কি স্লাইডিং হবে, কিন্তু যা বুঝা যাচ্ছে না, তা আমি বলে দিচ্ছি এই যে, এখানে যে লেখাগুলো নির্বাচিত হবে সে লেখা দিয়ে আমরা নির্দিষ্ট সময়ান্তরে মুদ্রণ আকারে প্রকাশ করব। সময়টা যেহেতু এখনো আমারা নতুন তাই বলতে পারছি না; তবে লেখার উপর ভিত্তি করে ইহা মাসিক ত্রৈমাসিক বা পাক্ষিক হতে পারে।



এবার আসব এর ডানে যে বক্সটা, তা নিয়ে। হেড লাইনে আছে "অরণ কর্তৃক প্রকর্শণ"; এখানে 'অরণ' হল একজন সঞ্চালক। আর প্রকর্শন মানে তো সকলে বুঝতেই পারছেন যে, বিশেষভাবে প্রকর্শন। মোট কথা যে লেখাগুলোর উপর সক্রিয়দের বিশেষ দৃষ্টি আকর্ষণ প্রয়োজন তা এখানে সংযুক্ত হবে ; এখানে একসাথে দুটি দেখাবে; তৃতীয় নাম্বারটি আসলে আগেরটি সরে যাবে, তবে এর নিচে যে বাটন আছে "সকল প্রকর্শন সমূহ ", এখানে ক্লিক করতে এ পর্যন্ত যতগুলো লেখা প্রকর্শিত হয়েছে সবকটি পাওয়া যাবে। যেমনভাবে "সকল সংকলিত গদ্য" ও "সকল সংকলিত গদ্য " তে ক্লিক করে এযাবতকালের সকল সংকলিত ইতিহাস দেখা যাবে।



এবার আসব "অরণ কর্তৃক প্রকর্শণ" এর নিচের তিনটা বক্স নিয়ে; যেখানে ব্যাবহারকারী, যাদের আমরা 'নক্ষত্র' বলে সম্বোধন করি তাদের নামের তালিকা উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যাচ্ছে। এই বক্সগুলোতে লিস্ট দেখায় ৫ জনের। প্রথম বক্সে সেরা টিপ্পনীতে এগিয়ে যারা তাদের নামের তালিকা (সেরা টিপ্পনী এখানে কিভাবে নির্বাচিত হয় তার একটি বিবরণ পরবর্তিতে জানা যাবে), ২য় বক্সে এমন পাঁচজনের তালিকা দেখাবে, যাদের লেখা "সংকলিত গদ্য" ও "সংকলিত পদ্য" বক্সে বেশি সংখ্যকবার নির্বাচিত হয়েছে। তৃতীয় বক্স সম্পর্কে সহজেই অনুমেয় যে এখানে এ ব্লগে সর্বোচ্চ মন্তব্যকারী(যাকে আমরা 'টিপ্পনী' বলি) পাঁচজনের নাম স্থান পেয়েছে।

২)

এবার আসব মুলকুঞ্জের দ্বিতীয় অংশের সর্ববামের বক্স নিয়ে, যা সুদৃশ্য অলংকরণে সুসজ্জিত এবং শিরোনাম দেয়া আছে “তরঙ্গধারা নিয়ে অগ্রগামী ব্লগ সমূহ”।

তার আগে বলতে হয় যে, আমাদের ব্লগে একজন নক্ষত্র নিবন্ধন করার সাথে সাথে নক্ষত্রের একটা নিজস্ব পাতার সাথে সাথে তার নিজস্ব শিরোনাম সম্বলিত একটি ব্লগ পাতাও তৈরি হয়, যা বর্তমানে প্রচলিত অনেক ব্লগে আছে বা আবার অনেক ব্লগে নেই।

এই ব্লগ পাতার শিরোনামগুলোই নক্ষত্র কর্তৃক কৃত-পোষ্টের, যাকে আমরা তরঙ্গ বা তরঙ্গধারা অখ্যায়িত করে থাকি, তার মোট সংখ্যাক্রমে এখানে বিন্যস্ত থাকে সর্বোচ্চ সাতটি। পাশে উক্ত ব্লগের অধিকারীর নাম ও সৃজিত তরঙ্গের সংখ্যাও প্রদর্শণের ব্যাবস্থা রয়েছে।

একজন নক্ষত্র তাঁর নিজস্ব চিন্তাধারা নির্দিষ্ট একটা পাতার মাধ্যমে প্রকাশ করে যাবেন, আর আমরা সার্বাধিক তরঙ্গসৃষ্টিকারীকে, তার ব্লগের স্বীকৃত দেব----- এ লক্ষ্যেই এ বক্সের ধারণার জন্ম; যা দেখে সৃজকরা আরও সৃজনে উৎসাহিত হবেন, এবং পরিচয় পাবেন লেখালেখিতে কে কে নিবেদিত। তাছাড়া এ ব্যাবস্থার মাধ্যমে লেখালেখির একটি প্রচ্ছন্ন প্রতিযোগিতার অভাস ও লক্ষ্যণীয়।



চলবে------

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.