| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাসের হার: ৭৫.৭৪%
জিপিএ–৫: ৫৭,৭৮৯
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল আগের বছরগুলোর তুলনায় সব সূচকে ভালো হয়েছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এবার পাসের হার সাড়ে ৪ শতাংশ বেড়ে হয়েছে ৭৫ দশমিক ৭৪ শতাংশ। শুধু পাসের হার নয়, মেধা নির্ধারণের মাপকাঠি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও এবার বেশি, ৫৭ হাজার ৭৮৯। গত বছর এই সংখ্যা ছিল ৪৬ হাজার ৭৩৬।
শিক্ষাবিদেরা বলছেন, পড়াশোনার প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ বৃদ্ধি এবং সৃজনশীল প্রশ্নপত্রে বেশি নম্বর পাওয়ার সুযোগ থাকায় ফল ভালো হয়েছে। তবে কেউ কেউ মনে করেন, এ জন্য প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনাও প্রভাব ফেলেছে। ঢাকা, রাজশাহীসহ কয়েকটি শিক্ষা বোর্ডে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। কিন্তু সবচেয়ে বেশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে ঢাকা বোর্ডে। আর ঢাকা বোর্ডেই পাসের হার প্রায় ১০ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৫৪ শতাংশ হয়েছে। সাম্প্রতিক বছরগুলোর ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এইবোর্ডে জিপিএ-৫ বেশি পেলেও পাসের হার কখনো অন্য বোর্ডগুলোর চেয়ে বেশি হয়নি।
©somewhere in net ltd.