| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইয়ুব রিয়ন
হে নিন্দুক...
কখনো কি গিয়েছ জনতার মিছিলে...?
জানো কি কখন শান্ত জনতা আগুন জ্বালে...?
দিয়েছ কি কখনো বুকের গভীর থেকে স্লোগান...?
গেয়েছ কি কখনো দেশের জন্য কোন গান...?
মশাল হাতে স্লোগান গলায় ঘুরেছ কি রাজপথে...?
জানো কি এক দাবি হাজার কণ্ঠে কখন বেজে উঠে একসাথে...?
হে নিন্দুক গিয়েছিলে কি কখনো শাহবাগের প্রজন্ম চত্বরে...?
তাকিয়েছিলে কি সেই সব জনতার অক্ষিকোটরে...?
হে নিন্দুক শুনে রেখ...
নানান বয়স নানান পেশার নানান রকম জনতা...
এক দাবিতে এক হয়েছে আসবেই সুখের বারতা...
©somewhere in net ltd.