| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইয়ুব রিয়ন
প্রিয় স্যাম,
আমি তোমাকে কিছু বই পাঠিয়েছি পড়ার জন্য। আশা করি তোমার ভাল লাগবে। গতকাল কুকুর গুলো বেড়ার নিচে একটি গর্ত করে ফেলেছিল। তারা পুরো এলাকায় ছুটে বেড়িয়েছে। যতক্ষণে আমরা তাদের খুজে পেয়েছিলাম ততক্ষণে হারিসনদের মোরগ গুলো ভয় পেয়ে গিয়েছিল। আমাদের কথা চিন্তা করো না। শুধু নিজের দিকে খেয়াল রেখো এবং নিরাপদে ঘরে ফিরে এসো। মনে রেখো আমি তোমাকে কি বলেছিলাম, সবসময় ঠিক কাজটি করো, কারন সেটাই ঠিক। আমি দোয়া করি অতি দ্রুত যুদ্ধ শেষ হয়ে যাক এবং তুমি নিরাপদে ঘরে ফিরে এসো।
ভালোবাসা রইল, তোমার মা।
কি বুজলেন উপরের চিঠিটা পরে??? এটা কাকে লেখা চিঠি বলতে পারবেন??? আমেরিকান নাকি জাপানি যোদ্ধার কাছে?? না এটা কোন সৈনিক বা যোদ্ধার কাছে লেখা কোন চিঠি নয়... এটা এক ছেলের কাছে মায়ের লেখা চিঠি। এটা যেমন জাপানি মায়ের হতে পারে আবার আমেরিকান মায়েরও হতে পারে, সেটা কোন ব্যাপার না। কিন্তু তারপরও এক মায়ের ছেলেরা আর এক মায়ের ছেলেদেরকে মারছে কেন??? মানব সভ্যতার গোঁড়া থেকেই কেন এই যুদ্ধ নামের হিংস্র খেলা চলে আসছে???
১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় জাপানের আইও জিমা দ্বীপে আমেরিকানরা হামলা চালায়। আর সেই হামলা থেকাতে জাপানিরা তাদের শেষ বিন্দু পর্যন্ত লড়ে যায়। মুভিটিতে সেই রক্তক্ষয়ী যুদ্ধের সময় সেখানকার জাপানি সৈনিক, অফিসার দের মাঝে ঘটে যাওয়া নানারকম ঘটনা, যুদ্ধ, বীরত্ব, আত্মহত্যা, আশা এগুলোকে মূলত তুলে ধরা হয়েছে...
যুদ্ধ যে মানুষের কত রকম পরীক্ষা নিতে পারে আর সেই অনুভুতি টাও যে কেমন সেটা আমরা যারা কখনো যুদ্ধ করিনি তারা কোনদিনও বুজব না... তবে আপনি মুভিটিতে অনেক কিছুই দেখবেন যা আপনার মর্মে আঘাত করবে কিছুটা হলেও ধারনা দিবে যুদ্ধের আজিবতা সম্পর্কে...
যুদ্ধের জন্য ব্যারাক খুড়তে খুড়তে এক সৈনিকের নিজের মনেই বলা যে, "এখানে আমরা যুদ্ধ করব আর এখানেই মরব।"
আবার দিশাহারা অবস্থায় নিজেরাই আত্মহত্যা করা। কিংবা যখন শত্রু সৈন্য আহত অবস্থায় বন্ধী হয় তাকে নিজেদের শেষ ওষুধ টুকু দিয়ে সেবা করার প্রচেষ্টা। অথবা বন্দী থাকা অবস্থা নিরস্র সৈন্যকে হত্যা করা। কিংবা আহত জেনারেল যখন তার গলা কেটে ফেলতে দৃঢ় ভাবে হুকুম করে তার অধিনস্ত অফিসারকে... অনেক কিছুই ঘটে... সব ঘটনার সঠিক ব্যাখ্যা হয়ত আমরা কোনদিনও পাব না... যাই হোক সব কিছুর শেষে আমি General Tadamichi Kuribayashi এর একটা উদ্বৃতি দিব... "Everything happens in threes."
ও আচ্ছা বলতে ভুলে গেছি মুভিটি পরিচালনা করেছেন Clint Eastwood তাই যারা যুদ্ধের মুভি পছন্দ করেন তাদের কারো যদি এটা দেখা বাকি থাকে অচিরেই দেখে ফেলুন জাপানি ভাষার এই অসাধারন মুভিটি।
http://www.imdb.com/title/tt0498380/
টরেন্ট ডাউনলোড লিঙ্কঃ
Click This Link
or
Letters from Iwo Jima (2006) 720p- BRRip -MRShanku Silver RG 770MB
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:৩৬
আইয়ুব রিয়ন বলেছেন: দেখে ফেইলেন খারাপ লাগবে না।
২|
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:১৪
তন্ময় ফেরদৌস বলেছেন: দারুন একটা মুভি
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৪০
আইয়ুব রিয়ন বলেছেন:
৩|
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:২৮
বোকামন বলেছেন:
সুন্দর একটি মুভি নিয়ে সুন্দর করেই লিখেছেন, প্লাস :-)
ভালো থাকুন লেখক।।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৪০
আইয়ুব রিয়ন বলেছেন: ধন্যবাদ। আপনিও ভাল থাকুন।
৪|
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৩২
দি সুফি বলেছেন: মুভিটা ভালোই লেগেছিল।
++++
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৪১
আইয়ুব রিয়ন বলেছেন: ধন্যবাদ
৫|
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৫৫
মুদ্রা সংগ্রাহক বলেছেন: দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন্দ্রিক বেশীরভাগ মুভিতে হয় আমেরিকান সৈনিকদের বীরত্ব অথবা ইহুদীদের প্রতি অত্যাচার দেখিয়ে ইহুদী জাতির প্রতি বিশ্ববাসীর সহানুভূতি আদায়ের চেষ্টা থাকে। এ মুভিটা তাদের থেকে ব্যতিক্রম। বেশ ভাল লেগেছিল মুভিটা দেখার পর।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৩:২৮
আইয়ুব রিয়ন বলেছেন: একমত
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:৩৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দেখা দরকার...........