নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

All for one and one for al...

অসীমের পথে হেঁটে বড় ক্লান্ত... মনে হয় চারিদিকে সবই ভ্রান্ত... বড় কঠিন থাকা টিকে জ্যান্ত... তবু দেবোনা এই রণে ক্ষান্ত... আমি পথিক এক ক্লান্ত শ্রান্ত... দিবই পাড়ি পথ অসীম অনন্ত...

আইয়ুব রিয়ন

আইয়ুব রিয়ন › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ The Secret in Their Eyes (2009) "El secreto de sus ojos" (original title) মুভি তো নয় যেন নিরব ঘাতক।

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

কোন এক আজিব কারনে আজকাল মুভি নিয়ে লিখতে ইচ্ছা করে না। একটা সময় মুভি পাগল গ্রুপের কল্যাণে বেশ মুভি দেখেছি এবং টুকটাক লেখারও চেষ্টা করেছি। আপনাদের সাথে আজকে অনেক অনেক আগে দেখা এবং লেখা একটা মুভির কথা বলব। অনেকেই হয়ত দেখে ফেলেছেন এই চমৎকার মুভিটি তারপরও যদি কার বাকি থাকে মিস কইরেন না।







এ এক মহাকাব্যিক মুভি। মুভিটি ২০১০ সালে বিদেশী ভাষার শ্রেষ্ঠ চলচ্চিত্র ক্যাটাগরিতে অস্কার জয়ী মুভি। এটি একটি স্প্যানিশ ভাষার আর্জেন্টাইন মুভি।

মুভিটি দেখার পর মনে হচ্ছিল আর্জেন্টাইনরা শুধু ফুটবলই খেলে না মুভিও বানাতে পারে... অসাধারন এবং অনন্য রকম মুভি।





"চোখ" মানব দেহের অনেক গুরুত্বপূর্ণ অংশ। যা না থাকলে আমরা পৃথিবীর সকল সুখ থেকেই এক প্রকার বঞ্ছিত হতাম। আচ্ছা চোখ কি শুধু দেখার কাজেই ব্যবহৃত হয়? তবে যে আমরা একটা গান শুনি "চোখ যে মনের কথা বলে" এটি কি নিছকই গানের লাইন??? কিন্তু অনেকেই যে বলে চোখের নাকি আলাদা ভাষা আছে। যাতে কিনা খুব সহজেই মনের অন্তঃস্থলে থাকা কথা গুলো ধরা পড়ে। যার কারনে কিনা মানুষ কষ্ট পেলে চোখ সবার আগে তা জানান দেয়... চোখ দেখে কি সত্যিই মানুষের মনের গভীরের কথা ধরা যায়। আপনি কি পারবেন কারো চোখ দেখে তার মনের খবর ধরতে??? জানতে চাইলে অবশ্যই আপনাকে মুভিটি দেখতে হবে...





গল্পের শুরুতে দেখবেন এক অবসর প্রাপ্ত আইনজীবী তার জীবনের অতীতের অসমাপ্ত ফেলে আসা এক ধর্ষণ ও খুনের তদন্ত ও তার নিজের অসমাপ্ত ভালবাসার ঘটনা নিয়ে উপন্যাস লিখে মনের মাঝে রয়ে যাওয়া যন্ত্রণার উপসংহারে পৌছানোর চেষ্টা করছে। এর বেশি কাহিনী থেকে বলে গল্পটিকে নষ্ট করার কোন ইচ্ছা নেই। কি এমন হয়েছিল অতীতে যে তাকে ভালবাসা অসমাপ্ত রেখে আসতে হল কিংবা কি এমন কারনে খুনের তদন্তও সমাপ্ত করতে পারল না??? কি ছিল রহস্য??? শেষ পর্যন্ত উপন্যাস লিখেই বা কি হয়???





এখানে অবসর প্রাপ্ত আইনজীবী চরিত্রে আর্জেন্টাইন অভিনেতা রিকারডো ডারিনের কথা না বললেই নয় বেশ সাবলীল এবং মনোমুগ্ধকর অভিনয় করেছেন। ডারিনের সাথে প্রথম পরিচয় হয়েছিল নাইন কুইনস নামের আরেক অসাধারন আর্জেন্টাইন মুভিতে। সত্যি বলতে তারপর থেকেই তার ফ্যান হয়ে গিয়েছি। খুব চমৎকার একজন অভিনেতা।



পুরো মুভি জুড়ে খুনের তদন্তের পাশাপাশি না বলা অনন্য এক ভালবাসা সত্যিই দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন আর্জেন্টাইন পরিচালক Juan José Campanella । আর চমৎকার স্ক্রীন প্লে সেইরকম ক্যামেরার কাজ এবং খুতহীন চিত্রায়ন আর মনমুগ্ধকর অভিনয়... আপনাকে সত্যিই দিবে অসাধারন বিনোদন... আমি একটুও বাড়িয়ে বলছি না... থ্রিলার দেখতে যারা পছন্দ করেন তাদের জন্য এটি অতি মাত্রায় আবশ্যিক...







আর একটা কথা সবসময় মনে রাখবেন "Passion Never Dies", কি বিশ্বাস হল না তাহলে দেখে ফেলুন "The Secret in Their Eyes"...



"A guy can change anything. His face, his home, his family, his girlfriend, his religion,his God. But there's one thing he can't change. He can't change his passion... "



মুভির নামঃ The Secret in Their Eyes (2009)

http://www.imdb.com/title/tt1305806



টরেন্ট ডাউনলোড লিঙ্কঃ

The Secret In Their Eyes 2009-720p-BRrip-x264-StyLishSaLH



The Secret In Their Eyes 2009 DVDRip XviD-LAP

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭

হাসান মাহবুব বলেছেন: আমার খুব প্রিয় একটা মুভি।

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০০

আইয়ুব রিয়ন বলেছেন: :)

২| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩১

অপ্রচলিত বলেছেন: দুর্দান্ত একটি মুভি।
পোস্টে সহমত, যারা এখনো দেখেননি, অতিসত্বর দেখে ফেলুন।

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

আইয়ুব রিয়ন বলেছেন: ধন্যবাদ :)

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই চমৎকার একটা মুভি। কয়েকবার দেখেছি।

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

আইয়ুব রিয়ন বলেছেন: :)

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১

অথৈ সাগর বলেছেন:
দারুন একটা মুভি । আগেই দেখেছি ।

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪

আইয়ুব রিয়ন বলেছেন: :)

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০

মধু নদীর জোলা বলেছেন: দারুন একটা মুভি ++++

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪

আইয়ুব রিয়ন বলেছেন: :)

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৫

রিভানুলো বলেছেন: দেখা হয় নাই :(

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫

আইয়ুব রিয়ন বলেছেন: দেখে নিয়েন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.