| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিবাদের কোন ভাষা নেই, মিছিলের কোন ছন্দ লাগেনা। মিছিলে গৃহী থাকে আবার সন্ন্যাসীও থাকে, মিছিলে কেও মরতে আসে আবার কেউ বাচতে বা বাচাতে আসে। মিছিলে কেউ ভালবাসতে শেখে আবার মিছিলে কারো ভালবাসা হারিয়ে যায়। আমরা একটি ভাষাহীন ছন্দহিন মিছিলে যাব, আমরা দেশকে ভালবেসে মৃত্যুকেও জয় করতে পারি তাই প্রমান করবও ।। যতদিন দাবি পূর্ণ না হবে ততদিন আমরা থাকব “প্রজন্ম চত্বর”এ । আমাদের ঘরের কি দরকার যাদের ঘর নেই তাদের আছে অসীম খোলা আকাশ আর আকাশের এই বিশালত্ব। এই মিছিল কোন স্বার্থের অভ্যুত্থান না এটা ইতিহাসের কাছে দায়বদ্ধতার অভ্যুত্থান। আমরা আমাদের স্বপ্নকে চুরি হতে দেবনা কোন প্রতিক্রিয়াশীল মহলের কাছে। এখনও এই অভ্যুত্থান অনেক দেশপ্রেমিক ঘরের টেলিভিশনে দেখছেন, তাদের প্রতি অনুরধ আপনারা আসুন এই মিছিলে এই অভ্যুত্থানে। আমরা ৫২ দেখিনি, ৬৯ পাইনি, ৭১ পাইনি এই বছরগুলো আমাদের উপর যে দায় চাপিয়ে গেছে এখনি সময় তার কিছুটা মেটানোর।
এখানে নারী পুরুষ,তরুন বৃদ্ধ, পাবলিক প্রাইভেট, ইংলিশ বা বাংলা মিডিয়াম, রাজনৈতিক অরাজনইতিক , কোন ভেদাভেদ নাই দেশটা আমাদের সবার তাই দায়িত্বও আমাদের সবার।। আসুন দেখা হবে মিছিলে ...
©somewhere in net ltd.