নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশ্বাস করি একজন খাঁটি ইমানদার মুসলিম আস্তিক হয়েও রাজাকারদের মানবতাবিরধিদের ফাঁসি চাওয়া যায়।

আল-আমিন সেখ

সৃষ্টিকর্তা কে বিশ্বাস না করা যদি নাস্তিকতা হয় তবে আমি একজন খাঁটি আস্তিক। জামাত শিবির মউদুদিবাদ তথা যে কোন ধর্মের ধর্মান্ধতায় বিশ্বাস যদি আস্তিকতা হয় তবে আমি একজন নাস্তিক।

আল-আমিন সেখ › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ আন্দোলনের বাস্তবতা এবং বিএনপির রাজনৈতিক ব্যাখ্যা। হতাশাজনক না হলেও দুঃখজনক।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

আপনি কি কখনও দেখেছেন আন্দোলনকারীদের খাওয়ানোর জন্য কোন মহিলা টিফিন ক্যারিয়ারে করে বাসা থেকে খাবার নিয়ে এসেছে মধ্যরাতে? আমি দেখেছি শাহবাগে। আপনি কখনও শুনেছেন কয়েক লক্ষ মানুষের সমাবেশে একটা সিঙ্গেল দূরঘটনা হয় নি? আমি শুনেছি শাহবাগে? আমি দেখেছি রাতের পর রাত অর্ধনিদ্রা বা নিদ্রাহীন ভাবে শুধু স্লোগানের পর স্লগান দিতে। মানুষ এসেছে এখানে শুধু আবেগ না সাথে দেশপ্রেমও নিয়ে। আর এখনও এটা সম্ভব হয়েছে শুধু মাত্র আন্দোলনের অরাজনৈতিক চরিত্রের কারনে কিন্তু আজ মির্জা সাহেব যা বললেন তাকে মেনে নিতে পারছিনা, আন্দোলনকারী কেউ ই মানা নিতে পারেনা।



বিএনপি কে নিয়া এতদিন সুশীল/অশীল, আবাল/ বৃদ্ধ, শিক্ষিত/ অশিক্ষিত সাধারন মানুষ যা ভাবত আজ বিএনপির মহাসচিব মির্জা ফকরুল সাহেব তার প্রমান দিলেন। মানুষ ভাবত বিএনপিকে জামাত গিলে ফেলেছে, কেউ কেউ বলেছে বিএনপির অস্তিত্ব এখন জামাতের উপর নির্ভরশীল, আজ ফকরুল সাহেব শাহবাগ আন্দোলনের সমালচনা করতে গিয়ে তার প্রমান দিলেন, তিনি বললেন যে এটা সরকারের মদদে চালিত হচ্ছে!!! এটা আমাদের হতাশ করেনি বরং মর্মাহত এবং বিএনপির জন্য করুনার উদ্রেক করেছে। আমি বেক্তিগতভাবে গত মঙ্গলবার থেকে শাহবাগে আছি প্রতিদিন অন্তত রাত ৩ টা পর্যন্ত, কখনও দেখিনি সরকারি দলের কোন নেতা এখানে এসে রাজনীতি করার সুযোগ পেয়েছে, যদিও সরকারি দলের বেশ কিছু কর্মী মূল মঞ্চের আশপাশে মাঝে মাঝে মিছিল দিতে দেখা যায় কিন্তু কোন দলীয় ব্যানারে না নিছক আন্দোলনকারী বন্ধুদের সাথে তাল মিলিয়ে!! সরকার দলীয় মন্ত্রী, এমপি বা কোন নেতা এসে তার দলীয় বক্তৃতা দিতে পারেনি তারা যা পেরেছে তা হল সরবচ্চ সংহতি প্রকাশ। এখনও আন্দোলন সমস্ত প্রগতিশীল, মুক্তচিন্তক, দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের আদর্শ ধারণকারী সাধারন মানুষের নিয়ন্ত্রনে রয়েছে যারা শুধু তাদের দাবির বাস্তবায়ন চায়, রাজাকারের ফাঁসি চায়।।



অতিতের সুর কেমন ছিল জানতে হলে দেখুন ঃ Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

টাইটান ১ বলেছেন: এমনটাই তো চাই। তবে একেবারে এখানে রাজনীতির খেলা চলছে না। এটা বলা যাবে না। তবে এটার একটা ভালো ফলাফল আমরা সবাই চাই। এই আন্দোলন জনগণের হোক। সেটা সবাই চায়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

আল-আমিন সেখ বলেছেন: @ টাইটান... আমাদের দাবি ফাঁসি, রাষ্ট্রের জনগনের ট্যাক্সের টাকায় জেলখানা চলে। এই কুত্তাদের জেলখানায় আমরা দেখতে চাইনা।। আমরা ফাঁসি চাই।।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

মাইকেল স্কোফিল্ড বলেছেন: আমার বাপজান
আমারে এখনো কয় মৃত্যুর মুখে যদ্ধ
করেছে, শাহবাগের মত সরকারের
পুলিশি নিরাপত্তায় খিচুড়ি খেয়ে নয়।
কথাগুলা বুঝলে বুঝ, না বুঝলে শাহবাগের
রাস্তা মাফ।
শাহবাগে যারা গেছে বা যারা অন্যমতকে যুক্তিদিয়ে না রিফিউট
করে গালি দিয়ে করে এদের সবার
মাঝে আমি পাক হানাদার বাহিনীর
মেজাজ দেখি। পাক বাহিনী আর এইসব
বাম আর ধর্মনিরপেক্ষদের মেজাজ
একই রকম। আমার তাই সন্দেহ হয়,
এরা কার ঔরশজাত

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

সংকেত মাহমুদ বলেছেন: আজ দেখলাম বিম্পির খোকা বলতাছে এই আন্দোলনকে সরকারের দূর্নিতীর বিরুদ্ধে আন্দোলনে রূপ দিতে হবে ।হক কথা কইছে খোকা ।মাগার তারেক চোরারে আর দোষর লিডার গোলাম আজমরে কোলে বসাইয়া এই উপদেশ মানায় না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.