| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অপমান বোধ করছিলাম, নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না, সাথে সাথে রেডিওটি বন্ধ করে দিলাম। শাহবাগ আন্দোলন জামাতের দৃষ্টিতে একটি সাময়িক আবেগের বহিঃপ্রকাশ, আবেগ থেমে গেলে সব শেষ হয়ে যাবে!! ১৯৭১ সনেও ঠিক এই রকম সুর শুনা যেত, তৎকালীন ইসলামের খেদমতকারি জামাতে ইসলাম এবং তার দ্বারা গঠিত শান্তি কমিটিও আমাদের কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক বাঙ্গালিদের কটাক্ষ করে বলত, আবেগের বশবর্তী হয়ে এই ভুখা নাঙ্গা বাঙালিরা পাকিস্তানি সু সজ্জিত সেনা বাহিনির বিরুদ্ধে যুদ্ধে নেমেছে এরা কোনদিন সফল হবে না, পাকিস্তান অখণ্ড থাকবে ভারতের দালালদের নিশ্চিহ্ন করতে হবে আর এভাবেই পাকিস্তানি সেনাবাহিনি তাদের এদেশিও দোসর আলবদর, আলসামস ও রাজাকারদের সহযোগিতায় সৃষ্টি করেছিল মানবতার শ্রেষ্ঠ কলংকিত অধ্যায়। ২০১৩ সনে এসেও সেই রাজাকারদের প্রতিধ্বনি শুনতে পাই কিছু তরুন কণ্ঠের যুবকের কাছ থেকে জানিনা এদের ধমনীতে কার রক্ত প্রবাহিত হয়????
মুক্তিযুদ্ধ যদি আবেগ হয়, রাজাকারের ফাঁসির দাবি যদি আবেগ হয়, অসাম্প্রদায়িক রাষ্ট্র কাঠামোর স্বপ্ন যদি আবেগ হয় তবে আমি ঐ আবেগ নিয়া বাচতে চাই, আমি বাস্তবতা বুঝতে চাইনা।
[আল্লাহ্ যেন সমস্ত জামাত শিবিরদের শুভবুদ্ধির উদয় করেন, তারা যেন মউদুদি আফিম ছেড়ে প্রকিত দেশপ্রেমিক ও ইসলামের ছায়ায় আসতে পারে]
২|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮
মৃন্ময় বলেছেন: Are vai fasi cai................jar hedayot er echa nei take allah o hedayet korena...........so cagu hote sabdan eder jonne godam kono parthona noi........
৩|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জানিনা এদের ধমনীতে কার রক্ত প্রবাহিত হয়????
তবে এটি একাত্তুর নয়, ২০১৩, এখন যুদ্ধ বাংলাদেশিদের সাথে কিছু ধর্মব্যাবসায়ি রাজাকার দলের।
৪|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২
বোকামন বলেছেন:
জামাত সত্য কে মিথ্যা দিয়ে আড়াল করতে গিয়ে
হাজার হাজার মিথ্যা বলছে............
৫|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
এম আর ইকবাল বলেছেন: জাতি হিসাবে আমরা অনেক আবেগ প্রবণ । জামাতিরা এখন আবেগের মধ্যে আছে । তাই সপ্ন দেখছে ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮
বাংলার মানুষ ২০১০ বলেছেন: আমিন..