| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিশ্বাস করি যেকোনো অন্ধ ধর্ম বিশ্বাসীর চেয়ে আমি বেশী পুণ্যবান। মুসলিম হিশেবে আমি জানি যে আল্লাহ্ তার কোরআনে বা রসূল তার হাদিসের কোথাও তার বান্দা বা উম্মত কে কারো জীবন নেয়ার অধিকার দেয়নি কিছু বিশেষ অবস্থা ছাড়া। ইসলাম ই সেই ধর্ম যে তার অনুসারীদের যুক্তিশীল, পরমতসহিষ্ণু, এবং বিজ্ঞানমনস্ক হওয়ার নির্দেশ দিয়েছেন। ইসলাম ই প্রথম মানুষকে চিন্তার স্বাধীনতা দিয়েছে। নিকষ অন্ধকারেরে ভেতর আলো পথ দেখিয়েছে। ইসলামের হাত ধরে সভ্যতা তার একটা বিশেষ পর্যায়ে উপনিত হয়েছিল। কিন্তু আজ রাজিবকে হত্যার মাধ্যমে ঐ তথাকথিত বিশ্বাসীরা প্রমান করল তারা ধর্মকে ধর্মের জন্য না বরং রাজনীতি বা বেক্তিগত স্বার্থে ব্যাবহার করে। মানুষের বিশ্বাস যখন অন্তর থেকে মগজে চলে যায় তখন সেই মগজ হয়ে যায় যুক্তিশূন্য আর যুক্তিশূন্য মানুষের নিম্নাঙ্গ ও মগজের ভেতর কোন ফারাক নাই। যুক্তিবিবর্জিত শুধু নিম্নাঙ্গবিশিষ্ট মানুষ নামের পশুরা আজ খামচে ধরেচে ধর্মের নিশান। সব ধর্ম ই আজ রুপান্তরিত হয়েছে স্বার্থ হাসিলের হাতিয়ারে। এই হাতিয়ার এমন এক হাতিয়ার যা দিয়ে যা খুশী তাই করা যায়, ক্ষমতায় যাওয়া থেকে শুরু করে চাইলেই কাউকে আগুনে পুড়িয়ে, শিরচ্চেদ করে, বোমা মেরে, পাথর নিক্ষেপ করে কিংবা রগ কর্তন করে( বাংলা ভার্সন) মেরে ফেলা যায়!!! হায় ইব্রাহিম, মুসা, ঈসা, মোহাম্মাদ এসে দেখে যাও তোমরা কি বলেছিলে আর এরা কি করছে। হয়ত তোমার যুগে এরা থাকলে এরা তোমাদের আনা পরিবর্তন গুলোকেও প্রতিরোধ করত, যদি না পারত তবে আজ রাজিবকে যা করেছে তাই করত।
রাজিব তোমাকে যে অনল প্রজ্জলনের জন্য অকালে চলে যেতে হল সে অনল আমরা ছড়িয়ে দেব বাংলার প্রতিটি ঘরে, এ আমাদের প্রতিজ্ঞা যা শেষ রক্তবিন্দু পর্যন্ত রাখব।
[আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা চরম ন্যায় বিচারক তিনি এর বিচার করবেন কিন্তু তার আগে দেশের প্রচলিত আইনে রাজিবের হত্যাকারীদের দ্রুত ধরে এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি এবং পুনরায় যেন এই ঘটনার পুনঃরাব্রিতি না হয় রাষ্ট্র যেন তার সর্বাত্মক বেবস্তা গ্রহন করে।]
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২
আল-আমিন সেখ বলেছেন: আমিও সেই কথা বলতে চেয়েছি...
২|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
হাঁসি মুখ বলেছেন: ব্যাপার না। আইজু গলা পেতে দিয়েছে শুন লাম। বিচার হতেই হবে।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১২
রাহমান মাহবুব বলেছেন: ভাই যে বা যারা হত্যা করেছে তাদের বিচার হওয়া উচিত।তা হও্য়ার জন্য দেশের প্রচিলিত আইন আছে।আইন অনুযায়ী হবে।কিন্তু এ হত্যাকান্ডের জন্য ধর্মকে ব্যাবহার করা উচিত কি।জামাতে ইসলাম একটা রাজনইতিক দল তার মানে নয় তারাদের সব কর্মকান্ড ইসলাম সমর্থন করে।জামাতে ইসলাম মানে ইসলাম ন্য়।ইসলাম হচ্চে আল্লাহের মনোনিত ধর্ম তার সংবিধান হচ্চে কোরআন।কিছু লোক আছে সবকিছুতে ইসলামের দোষারোপ করে এটা টিক নয়।আল্লাহ সবার উপর শান্তিবর্সিত করুন।আমীন