| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ পূর্বপরিচিত পুলিশের রমনা বিভাগে কর্মরত এক অফিসারের সাথে শাহবাগ থানায় দেখা করতে গেছিলাম । আলাপের এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করলাম ভাই জনগন তো এখন আপনাদের উপর খুবই নাখোশ, ভাবছে হয়ত জামাত শিবিরদের আপনারা ভয় পেয়ে গেছেন? তিনি আমাকে যে উত্তর দিলেন আমি আর একটি কথাও বলতে পারলাম না। তিনি বললেন ছোট ভাই, আজ জুম্মার নামাজের পর যে সমস্ত মুসল্লিরা বায়তুল মোকাররম থেকে শাহবাগের দিকে আসতেছিল শুরুতে সামনের দিকে কিছু মধ্য বয়সী আর বয়স্ক লোক ছিল কিন্তু সচিবলায় পার হওয়ার পর থেকে এই লোক গুলো পেছনে যেতে থাকে এবং সামনে রাখে কিছু কিশোর বালকদের যাদের প্রত্যেকের বয়স ১০ থেকে ১৫ এর মধ্যে। এই বালকগুলো এমন যে বেশিরভাগেই জানেনা যুদ্ধাপরাধী কি এবং কারা? ট্রাইব্যুনাল, বিচার সম্পর্কে এদের কোন ধারনাই নেই ?এরা জানেনা ব্লগ কাকে বলে, কারাই বা ব্লগার? এদের বেশীরভাগ কেই ঢাকার বিভিন্ন মাদ্রাসা থেকে আনা হয়েছে শুধু শাহবাগের গন জাগরন মঞ্চে আগুন দেয়ার জন্য। এদের শেখান হয়েছে যে এখানে যারা আন্দোলন করছে তারা সবাই ইসলামের শত্রু, এদের খতম করতে গিয়ে যদি কেউ মারাও যায় তবে তার শহিদি মৃত্যু হবে। দুই জন কনস্টেবলকে অনেক বুঝিয়ে শুনিয়ে হাজত খানার কাছে গেলাম গ্রেফতার কৃত কয়েকজনকে দেখতে, দেখলাম খুবই নোংরা খোলা বাথরুম বিশিষ্ট রুমে গাদাগাদি করে কয়েকজন কিশোর তরুন মেঝেতে শুয়ে আছে বেশ কয়েকজন বসে আছে, দেখে খুবই কষ্ট লাগতেছিল, এই কিশোর তরুন ছেলে গুলর মা,বাবা, বড় ভাই কিংবা ছোট বনের মুখগুলো বার বার মনে করার চেষ্টা করতেছিলাম । হয়ত গ্রামের কোন বিধবা মা, কিংবা দুস্থ বাবার সন্তান এরা, এদের বাবা মা হয়ত অনেক আশা করে ঢাকা পাঠিয়েছে যে ধর্ম শিক্ষায় শিক্ষিত হয়ে বড় আলেম কিংবা মুফতি হবে কিন্তু তারাত জানেনা যে তাদের এই বাচ্চা, কিশোর তরুন সন্তানদের রাজনিতির হাতিয়ার বানিয়েছে কিছু ধর্মান্ধ স্বার্থান্বেষী ধর্মীও নেতারা এই বলে যে, মরে গেলে শহিদ হবে। আল্লাহকে অশেষ কৃপা যে পুলিশ এদের গুলি না করে শুধু গ্রেফতার করেছে যদি এরা পুলিশের গুলিতে মারাই যেত আমরা এদের মাকে কি সান্তনা দিতাম কেননা আমরাতো জানি এরা কেউই শহিদ হওয়ার নয় কেননা ইসলামের শহীদ হওয়ার শর্তাবলীর সাথে ঐ ভণ্ড, ধর্মপুঁজিপতি, ফাসিকদের শহিদের ব্যাখ্যা সম্পূর্ণ বেমানান।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
আল-আমিন সেখ বলেছেন: সচেতন হতে হবে সচেতন করতে হবে।।
২|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
মনে নাই বলেছেন: পুলিশ অফিসার আপনাকে সত্যি কথাটাই বলেছেন।
এই অবুঝ শিশুদেরকে ধর্মের নাম করে বিপদগামী করছে যেসব কুলাংগার, সেগুলোকে আইনের আওতায় আনা দরকার।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১
আল-আমিন সেখ বলেছেন: এই অবুঝ শিশুদেরকে ধর্মের নাম করে বিপদগামী করছে যেসব কুলাংগার, সেগুলোকে আইনের আওতায় আনা দরকার।
আপনার সাথে একমত।।
৩|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
শের শায়রী বলেছেন: এই তো হচ্ছে। একদম সত্যি কথা। ধন্যবাদ শেয়ার দেবার জন্য
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
আল-আমিন সেখ বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
৪|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
অপ্রিয়তেমষূ বলেছেন: কুম্ভিরাশ্রু..
৫|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
দখিনা বাতাস বলেছেন: সঠিক চিত্রই এইটা। এরা এই কাজটাই করে এসেছে সব সময়, এখনোও তাই করছে.........
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০
আল-আমিন সেখ বলেছেন: শতভাগ সহমত
৬|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
বিডি আইডল বলেছেন: এইসব সমস্যার গোড়া হলো দারিদ্রতায়...উপমহাদেশ সহ সব অনুন্নত দেশেই ধর্মকে এইভাবে ব্যবহার করা হয়
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
আল-আমিন সেখ বলেছেন: আপনার সাথে দ্বিমত পোষণ করছি না।। দারিদ্রতা ব্যাবহার করে একটা শ্রেণি টাকার পাহাড় গড়ছে সিন্দাবাদের জাহাজ থেকে শুরু করে ব্যাংক, বিমা, হাসপাতাল বানাচ্ছে, এটা কোন ধর্মে লেখা আছে ??
৭|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
মশামামা বলেছেন: ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫
আল-আমিন সেখ বলেছেন: ভাল লাগল... চালিয়ে যান বিজয় সুনিশ্চিত...
৮|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২
রোকসানা লেইস বলেছেন: স্কুলের ছাত্রছাত্রী শাহবাগ যেতে চাইলে শাস্তি পায় আর এরা সব মিছিলে চলে আসে শহিদ হতে!!
তৃনমূল থেকে পরিবর্তনের কথা ভাবতে হবে।
জেল থেকে বেরিয়ে আবার যেন শহিদ হতে না যায় তার পথ করে দিতে হবে।
জাগতে হবে জাগরণ থেকে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮
আল-আমিন সেখ বলেছেন: তৃনমূল থেকে পরিবর্তনের কথা ভাবতে হবে।
জেল থেকে বেরিয়ে আবার যেন শহিদ হতে না যায় তার পথ করে দিতে হবে... ভাল লাগল।।
৯|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০
ইসকে পাল বলেছেন: জনাব
আপনি যাদেরকে বাচ্চা বললেন এদের বয়স ১৮ এর নিচে না,১৮ এর নিচে কারোরে আন্দলনে জাওয়ার জন্য বলা হইনি ,নেওয়াও হয় না,আর এ আন্দোলন শাহবাগ এর বিরদ্ধে না। আন্দোলন নাস্তিক ইসলাম বিদ্ধেশির বিরদ্ধে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১
আল-আমিন সেখ বলেছেন: তাহলে আপনি কি ঐ আন্দোলনের সংগঠক ? আমি নিজ চোখে যা দেখেছি তাই লিখেছি।। কে নাস্তিক? আপনি কাকে নাস্তিক বলন? নাস্তিক যে তার কোন প্রমান আছে? একমাত্র আল্লাহ্ ই ভাল জানেন তার কোন বান্দা নাস্তিক আর কোন জন ভণ্ড আস্তিক।।
১০|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫
এস আর সজল বলেছেন: ইসকে পাল(নাম হিন্দু, কথা কয় ছাগুদের পক্ষে। আল্লাহর কুদরত
) রাস্তায় নাছেন আজকে???? টিভি-মিভি কিছু দেখেন???? নাকি চিলে কান নিছে টাইপ, বড় ভাই কইছে????
১১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭
এস আর সজল বলেছেন: *আগের পোস্টে "নাছেন" এর জায়াগায় "নামছেন" হবে।
১২|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪
েসাহাগ২৫কগগ বলেছেন: জামাতীরা মানুশকে বিভ্রান্ত করতে সব সমই কাজ করছে আর তাদের ১ম অস্ত্র হছে ধর্ম ও ইস্লাম।আর তার ই ফলাফল আজকে ঘটে যাওয়া ঘটনা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
আল-আমিন সেখ বলেছেন: শতভাগ সহমত।।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: কিছুই বলার নাই।