নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশ্বাস করি একজন খাঁটি ইমানদার মুসলিম আস্তিক হয়েও রাজাকারদের মানবতাবিরধিদের ফাঁসি চাওয়া যায়।

আল-আমিন সেখ

সৃষ্টিকর্তা কে বিশ্বাস না করা যদি নাস্তিকতা হয় তবে আমি একজন খাঁটি আস্তিক। জামাত শিবির মউদুদিবাদ তথা যে কোন ধর্মের ধর্মান্ধতায় বিশ্বাস যদি আস্তিকতা হয় তবে আমি একজন নাস্তিক।

আল-আমিন সেখ › বিস্তারিত পোস্টঃ

আমার সোনার বাংলা পাকিস্তান হবেনা।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৬

আপনাদের কি মনে আছে বেশ কিছুদিন আগে পাকিস্তানে তিন চার জন টিকাদানকারী স্বাস্থ্যকর্মীকে একটি জঙ্গি কট্টর ইসলামি দল গুলি করে হত্যা করেছিল। ইসলাম পন্থি দলটি দাবি করেছিল টিকা একটি পশ্চিমা হারাম জিনিস, যা মুসলমানের জন্য নাজায়েজ এবং এই জন্যই তারা টিকা দানকারী স্বাস্থ্য কর্মীদের গুলি করে মেরেছিল। গতকাল সরকারের ভিটামিন এ ক্যাম্পেইন ছিল ৫ বছরের কম বয়সী সকল শিশুর জন্য, ভিটামিন ক্যাপসুলের সাথে একটি করে কৃমি নাশক ক্যাপসুল ও খাওয়ান হয় প্রত্যেকটি শিশুকে। দুঃখজনক যে একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিশেষ মহল এই কমলমতি শিশুদের নিয়েও রাজনীতি করতে পিছপা হয় নি। ঐ গোষ্ঠীটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে প্রচারনা চালায় যে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে বিভিন্ন জায়গায় অনেক শিশু মারা গেছে। ভাবার বিষয় এই যে বাংলাদেশের কয়েকটি জেলায় স্থানীও মসজিদ থেকে ইমাম এবং মুয়াজ্জিনরা ঘোষণা করে অভিভাবকদের তাদের শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়া থেকে বিরত রাখতে বলে। হজরত মুহাম্মাদ ( সঃ) কিংবা তার মৃত্যু পরবর্তী খলিফাগনের সময়ে যে মসজিদ শুধু প্রারথনালয় নয় বরং সমরাজ্য শাসনের সূতিকাগার হিশেবে ব্যাবহার হত, আজ বঙ্গদেশে সেই মসজিদ ব্যাবহার হচ্ছে কিছু ইসলামের লেবাসধারি ধর্ম বেয়াবসাইর প্রোপাগান্ডা চালানোর উত্তম স্থান হিশেবে, এই স্বার্থান্বেষী মহলটি তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বেছে নিয়েছে মসজিদ আর ধর্মপ্রান মুসলমানদের । যেহেতু বাংলাদেশ এখনও পাকিস্তানের মত দেশের পর্যায়ে যায়নি এবং বাংলাদেশে এখনও ভঙ্গুর হলেও একটি নুন্নতম গনতান্ত্রিক বেবস্থা বর্তমান তাই এই লেবাসধারি গোষ্ঠীটি প্রোপাগান্ডার পথ গ্রহন করেছে কিন্তু আগামী দিনে যদি এই গোষ্ঠীটি কোনভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ করে সে যে নামেই আসুক না কেন তখন তারা আর প্রোপাগান্ডা না বরং বোমা, গ্রেনেড অথবা রগ কেটে মানুষের প্রগতির পথকে রুদ্ধ করবে । আমাদের এখনি ভাবা উচিৎ আমাদের গনতন্ত্র যতই ভঙ্গুর হোক না কেন, যতই খারাপ হোক না কেন আমরা এই গনতন্ত্রের মধ্য দিয়ে কোন জঙ্গি, মৌলবাদী, ধর্মান্ধ দল্ কে ক্ষমতায় বসিয়ে তাদের ইচ্ছা চরিতার্থ হতে দেব কিনা। কেননা আমরা কেউই চাইনা আমাদের সোনার বাংলা পৃথিবীর বুকে আরেকটি পাকিস্তান হোক।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:২১

গেস্টাপো বলেছেন: যেই না আমার *লের পাকিস্তান
শালাগো নাই টাকা,নাই অর্থনৈতিক শক্তি,নাই কুনু সম্মান
বাংলার কুনু কুত্তাও চায় না ফাকিস্তানের সাথে জাইতে


তবে ২০২৫ এর মাঝে বাংলাদেশ অখন্ড ভারতের অংশ হপে :|
দে আর হিউজ অর্থনৈতিক শক্তি,সাইজেও হিউজ বড়,বাংলাদেশের সাথে সীমান্তও আছে,বাংলাদেশের তিন দিক দিয়া,তাছাড়া দেশের একটা অংশ আবার এদের ভক্ত :|


যার প্রমান এইরকম বহুআমরা বাংলাদেশের সব মানুষ চাই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হোক পেজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.