নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাত পোহাবার কত দেরী পান্জেরী!

রাত পোহাবার কত দেরী পান্জেরী! এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাস্তুলে আমি দাড় টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূণ্যতা ঘেরি রাত পোহাবার কত দেরী পান্জেরী!

আফিফা মারজানা

এসো নারী এসো স্বর্গেরই পথে . .

আফিফা মারজানা › বিস্তারিত পোস্টঃ

ভাই আমারে আপনারা দয়া করে একটা জিনিস বুঝায়া দিয়া যান !প্লীজ ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

রাজীব যদি আন্দোলনের জন্য খুন হন তবে সেখানে নাস্তিক্য নিয়ে এত টানাটানি কেন ? ?

আর নাস্তিক হবার কারণে খুন হলে আন্দোলনকারীরা ক্ষেপছেন কেন ?

মন্তব্য ৬৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

মশামামা বলেছেন:



ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

আস্তিক রাজীব বা নাস্তিক রাজীব এইটা নিয়া এত গবেষণা কেন? এটা তার ব্যাক্তিগত বিষয় , অবশ্যই কারো অধিকার নেই সে যে ধর্মই হোকনা কেন কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ,কোনো ধর্মীয় বিশ্বাস পরিবর্তিত হতে পারে অথবা বাড়তে পারে অথবা নষ্ট বা ভঙ্গ হতে পারে যা নির্ভর করে একটা সার্বিক বিষয়ের এর ওপর ।তার বাক্তি সত্তার ওপর। যেকোন বিষয় এ যেমন প্রত্যেকের মন্তব্য করার অধিকার আছে ঠিক তেমনি প্রত্যেকের অধিকার আছে প্রতিমন্তব্যের ,প্রতিবাদের ।কিন্তু একজন মানুষ কে জবাই করার অধিকার কে কাকে দিয়েছে ?সে ইসলামের বিরুদ্ধে লিখত তো সবাই মিলে তার বিরুদ্ধে লেখেন অসুবিধাটা কোথায়? সেজন্য একটা জলজ্যান্ত মানুষ কে গরুর মত জবাই দিতে হবে?আর গোটা জাতির শত্রু রাজাকার আর বিচার চাইতে যাবার সাথে কারো আস্তিকতা বা নাস্তিকতার কি সম্পর্ক ? ছাগুরা ঘুরে ফিরে যেকোনো কিছুর সাথে ধর্ম কে ঝালমুড়ি বানায় ।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

েতপান্তর বলেছেন: রাজিব ভাই হত্যার বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই।
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,
রাজাকারের ফাঁসি চাই।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

আফিফা মারজানা বলেছেন: ঝোলটুকু পাতে টেনে নিতেই সবাই ব্যস্ত !

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

যাদের আজ থাবা বাবার জানাজা নামাযে অংশ গ্রহনে সন্দেহ রয়েছে তাদের জন্য দুটি হাদিস তুলে ধরলাম

হাদিস অনুযায়ী – ১।

আদম রহ………আবদুর রহমান ইবনে আবু লায়লা রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, সাহল ইবনে হুনাইফ ও কায়স ইবনে সা’দ রা. কাদেসিয়াতে বসাছিলেন, তখন লোকেরা তাদের সামনে দিয়ে একটি জানাযা নিয়ে যাচ্ছিল। (তা দেখে) তাঁরা দাঁড়িয়ে গেলেন। তখন তাদের বলা হল, এটাতো এ দেশীয় জিম্মী ব্যক্তির জানাযা।। তখন তাঁরা বললেন, (একবার) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে দিয়ে একটি জানাযা যাচ্ছিল। তখন তিনি দাঁড়িয়ে গেলে তাকে বলা হল, এটা তো এক ইয়াহুদীর জানাযা। তিনি এরশাদ করলেন : সে কি মানুষ নয় ? আবু হামযা রহ………ইবনে আবু লায়লা রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাহল এবং কায়স রা.-এর সাথে ছিলাম। তখন তাঁরা দু’জন বললেন, আমরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সংগে ছিলাম। যাকারিয়া রহ. সূত্রে ইবনে আবু লায়লা রহ. থেকে বর্ণনা করেন, আবু আবু মাসউদ ও কায়স রা. জানাযা যেতে দেখলে দাঁড়িয়ে যেতেন।

হাদিস অনুযায়ী – ২।

আদম রহ………..আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন : তোমরা মৃতদের গালমন্দ কর না। কেননা, তারা আপন কৃত কর্মের ফলাফল পর্যন্ত পৌছে গেছে। (ইমাম বুখারী রহ. বলেন) আবদুল্লাহ ইবনে আবদুল কুদ্দুস ও মুহাম্মদ ইবনে আনাস রহ. আমাশ রহ. থেকে হাদীসটি বর্ণনা করেছেন। আলী ইবনে জা’দ, ইবনে আরআরা ও ইবনে আবু আদী রহ. শু’বা রহ. থেকে হাদীস বর্ণনায় আদম রহ. এর অনুসরণ করেছেন।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

মোঃজাহিদুল ইসলাম মিঠু বলেছেন: মশামামা নাকি মশা মামা?তুমি কি?

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

মহান প্রকৃতি বলেছেন: কান্ডারী অথর্ব@ কোথ্থেকে কোন জাল আর ভুয়া হাদীস নিয়া লাফাইয়া পড়লেন...!!!
অন্য কিছু নিয়া লেখলেতো তখন কইতেন জাল হাদীস জাল হাদীস!!

এখন-------এগুলা কোন মার্কা হাদীস?

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


@মহান প্রকৃতি আপনার কাছে কি সহি হাদিসের কোন তথ্য আছে থাকলে দেন না হলে খামাখা ক্যাচাল কইরেন না । ধন্যবাদ আমি ক্যাচাল করতে আসি নাই।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

নিয়েল ( হিমু ) বলেছেন: কান্ডারি ভাই @ ক্যাচাল কর্তে হবে না কিয়ের প্রকৃতির কানের নিচ বরাবর থাপ্রা দেন আর কিচ্ছু না ।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:
@ হিমু ভাই ছাগুদের কানের নীচে থাপ্রা দিলেও লাভ হয়না তারা আবার মাথা ঝারা দিয়া ম্যা ম্যা করে উঠে

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

মশামামা বলেছেন:


ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮

নিয়েল ( হিমু ) বলেছেন: লেখিকা @ দেখুন জাশি ৭১এর ১৪ডিসেম্বর ফিড়িয়ে আনতে চাচ্ছে । তাদের নীল নকশা এতটা গাড় নীল যেটা সাধারনরা চিন্তাও করতে পারি না, ঘটনা ঘটার আগে ।

যুক্তিদিয়ে ভাবুন ।

আমরা কখনই বলছিনা যে নাস্তিক আছে তাই এই আন্দলনে আমি যাব না ।
বরং যারা এই ধরনের কথা বলছে যে "অমুক-তমুক কারনে আন্দলন থেকে সরে আসছি", "অমুক-তমুক কারনে আন্দলন কে না কৈতাছি" তারা কোন সময়ই আন্দলেন সাথে একাত্ততা প্রকাশ করে নাই আর এই কাজটা স্বাধারনের চেয়ে জাশিই বেশি করতেছে । এই ধরনের গন্ডগোল লাগানোটাই তাদের টারগেট ঠিক তাই তার নাস্তিক্য নিয়ে কথা উঠতেছে ।
আর তিনি নাস্তিক হবার কারনে খুন হয়েছেন এমনটা মনে আসে কিভাবে ? যদি তাই হত তাহলে তো আরো আগেই তাকে খুন করা হত । তাই পরিষ্কার বুঝা যায় নাস্তিকতা তার দোষ না তার দোষ জাশির বিরোধীতা করা । যুদ্ধাপরাধীর বিচারে ফাঁসি চাওয়া ।

জাশিকে বলে দিতে চাই মুজিবের সেই ভাষণ রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব...........

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৪

আফিফা মারজানা বলেছেন: কান্ডারী ভাই @তাকে জোর করে জাল হাদীস দিয়ে আস্তিক বানানোর চেস্টা কেন ?সে কি তার নাস্তিক্য নিয়েই দেশপ্রেমিক একজন হতে পারেনা ?এটাও তো একধরনের ধর্মব্যবসা নয় কি !

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৫

আফিফা মারজানা বলেছেন: কান্ডারী ভাই @তাকে জোর করে জাল হাদীস দিয়ে আস্তিক বানানোর চেস্টা কেন ?সে কি তার নাস্তিক্য নিয়েই দেশপ্রেমিক একজন হতে পারেনা ?এটাও তো একধরনের ধর্মব্যবসা নয় কি !

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫১

ফোকাস-০০৭ বলেছেন: হুম !!!এইবার বুঝবার পারলাম ,বাংলাদেশে শুধু ৬জন রাজাকার যোদ্দ্বাপরাধী , কোন কিন্তু নাই সোজা ফাঁসি চাই ।এরা নাকি ধর্ম ব্যাবসায়ীও!!!কেউ ব্যাখা সহ পারলে বুঝায়দিয়েন ,জানা দরকারতো ;) ;) ;) ;D। একজন নাস্তিক কে আস্তিক বানানর জন্য কেউ কেউ জাল হাদীসের ঝুডি নিয়া আইছে X( X(( X( এই এরা কিন্তু ধর্ম ব্যাবসায়ী না আবার,ধর্ম ব্যাবসায়ী কারা খুজে বাইর করার দায়ীত্ব এদের উপর কিনা তাই ,এরা ই আসলে মানুষ রুপি শয়্তান, X( X((

১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩

আফিফা মারজানা বলেছেন: হিমু @তাহলে আপনি আমাকে এই কথা বুঝান তারে আস্তিক কিংবা জানাযা পড়ানোর জায়েজ ঘোষনার জিহাদে সবাই ঝাঁপিয়ে পড়লো কেন ?

১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

@ আফিফা মারজানা দেখুন তাকে কোন ক্রমেই জোর করে কোন রকম আস্তিক বা নাস্তিক বানানোর কোন চেষ্টা করা হচ্ছে না। আগে শান্তহন তারপর কিছু কথা শুনুন । এখানে আমি দুটি হাদিস দিয়েছি যেখানে বলা হয়েছে কোন মৃতর শেষ কৃত পেলে যেন আমরা দাড়িয়ে যাই সে যেই মতেরি হোক না কেন। এখানে তবে কোথায় আস্তিক বা নাস্তিক বানানোর চেষ্টা হল দয়া করে বুঝিয়ে দিন আর আমি আবারো আপনাকে বলতে চাই যে ,


আস্তিক রাজীব বা নাস্তিক রাজীব এইটা নিয়া এত গবেষণা কেন? এটা তার ব্যাক্তিগত বিষয় , অবশ্যই কারো অধিকার নেই সে যে ধর্মই হোকনা কেন কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ,কোনো ধর্মীয় বিশ্বাস পরিবর্তিত হতে পারে অথবা বাড়তে পারে অথবা নষ্ট বা ভঙ্গ হতে পারে যা নির্ভর করে একটা সার্বিক বিষয়ের এর ওপর ।তার বাক্তি সত্তার ওপর। যেকোন বিষয় এ যেমন প্রত্যেকের মন্তব্য করার অধিকার আছে ঠিক তেমনি প্রত্যেকের অধিকার আছে প্রতিমন্তব্যের ,প্রতিবাদের ।কিন্তু একজন মানুষ কে জবাই করার অধিকার কে কাকে দিয়েছে ?সে ইসলামের বিরুদ্ধে লিখত তো সবাই মিলে তার বিরুদ্ধে লেখেন অসুবিধাটা কোথায়? সেজন্য একটা জলজ্যান্ত মানুষ কে গরুর মত জবাই দিতে হবে?আর গোটা জাতির শত্রু রাজাকার আর বিচার চাইতে যাবার সাথে কারো আস্তিকতা বা নাস্তিকতার কি সম্পর্ক ? ছাগুরা ঘুরে ফিরে যেকোনো কিছুর সাথে ধর্ম কে ঝালমুড়ি বানায় ।

১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

সিডির দোকান বলেছেন: ল্যাঞ্জা তো বহু আগেই বাহির হইছে। এত প্যাচাও ক্যান? ঝেড়ে কাশলেই পার। বাল ফালাইতে আসছ এখানে। এতক্ষণে বুঝলাম তোমার অভিসিন্ধ কী।
বহুত হইছে,
এবার অফ যা।

১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭

বিডি আইডল বলেছেন: এই মন্তব্যটা মডারেটররা মুছে দিয়েছে

২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

আমিনুর রহমান বলেছেন: পোষ্ট পর্যবেক্ষণে ;)

২১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:
@ ফোকাস-০০৭
ও তাহলে ইসলাম বলে দিছে যে নিজ দেশের জন্য কেউ আন্দোলন করলে তার গলা কেটে জবাই করে দিতে। একাত্তুরে রাজাকার আর পাকিস্তানিরা যেভাবে মানুষ মেরেছে সেটাও কি আমাদের ইসলাম ধর্ম বলে দিয়েছে জায়েজ ? দয়া করে বুঝিয়ে দেবেন কি ?

২২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি একজন মুসলমান। একজন মুসলমান হিসাবে আমি জানি যে আমার আল্লাহ এবং প্রিয় নবীজি কোথাও আস্তিক কিংবা নাস্তিকতার জন্য মানুষকে গলা কেটে জবাই করতে বলে দিয়েছেন। আপনাদের কি বিদায় হজ্জের সেই ভাসন গুলো মনে নাই । মনে না থাকলে আমি আবার মনে করিয়ে দিচ্ছি আর যারা ধর্ম নিয়ে ব্যাবসা করে তাদের প্রতি দোয়া করি আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। আমিন।

"ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। এতদ্বিষয়ে সীমা লঙ্ঘনের কারণে তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়ে গেছে। মনে রেখো! তোমাদের সবাইকেই আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। তাঁর কাছে এসব কথার জবাবদিহি করতে হবে। সাবধান, তোমরা আমার পরে পথভ্রষ্ট হয়ে যেয়ো না, খোদাদ্রোহী হয়ে পরস্পরে রক্তপাতে লিপ্ত হয়ো না।"

২৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

নিয়েল ( হিমু ) বলেছেন: কান্ডারি ভাই @ একজন আবাল আপনারে ধর্মব্যাবসায়ী বলছে তারে তো কানের নিচ বরাবর দিতে পারেন ?

২৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১

নিয়েল ( হিমু ) বলেছেন: তার বাবা - মা যদি তার জানাযার ব্যাবস্থা করেন তবে আমরা কি করব ?
তার বাবা মা তাদের সন্তানকে মুসলিম হিসেবে কবরে দিতে চান আমরা জিবিত মুসলিম হিসেবে যা যা দায়ীত্ব তা পালন করেছি /:)

২৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

আফিফা মারজানা বলেছেন: কান্ডারী ভাই@আপনি আমার প্রশ্নটা বোঝেন ।রাজীব যদি আন্দোলনের জন্যই খুন হয়ে থাকেন তবে তার নাস্তিক্য এত বিতর্কের বিষয় কেন ?
কেন তাকে স্বাভাবিকভাবে ফুল দেয়া ও নিরবতা পালন না করে জানাযা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করা হলো ?একজন লোক তার নিজ ধর্মীয় বিশ্বাস নিয়েই দেশপ্রেমিক হতে পারেন না ?মনে করুন আজ যদি তার নাম মাইকল বা মধুসূদন হতো কিংবা নাম পাল্টিয়ে টোকন ঠাকুর হতো তবে আপনারা কি তার জানাযা পড়তে যেতেন ?না ভিন্নভাবে শ্রদ্ধা জানাতেন ?তবে তাকে কেন এভাবে বিতর্কিত করা হলো ?আজ যদি তাসলিমা নাসরিন মারা যায় তবে কি মুসলিম পরিবারে জন্ম ও ইসলামী নামের কারণে আপনি তার জানাযা পড়বেন ?

২৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

আফিফা মারজানা বলেছেন: হিমু@বাহ বাহ !একজন কান্ডারী কিছু বললো তুমি তার প্রতিবাদ করলা আর একজন আমারে ছাগু বলে গেল তারে কিছু বলতে পারলানা !আজীব দুনিয়ারে ভাই !আজীব ।

২৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

আমিনুর রহমান বলেছেন: আমি হাসতেই আছি :P

একই ভাবনার মানুষগুলো একে অপরকে ভুল বুঝিয়া যাইতে আছে ;)


@সিডির দোকান ভ্রাতা আপনার ভাবনায় কিছুটা ভুল আছে :)

২৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

আহলান বলেছেন: যাই হোক না কেন , সরকার এর দ্বায়ভার এড়াতে পারে না ..... জামাতিরা মারুক আর অজামাতিরা মারুক, এভাবে দেশে খুন রাহাজানীর ঘটনা প্রমাণ করে, দেশে আইন শৃঙ্খলা অবণতির দিকে ...

২৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

আফিফা মারজানা বলেছেন: সিডির দোকান@আপনার দোকানে সিডির সাথে ললিপপ জাতীয় কিছু থাকলে আপাতত সেগুলি খান আমি পরে দাম দিয়া দিবো ,আপাতত আপনার মুখটা বন্ধ রাখেন ,কারণ গাধার ডাক শোনা বেশ কষ্টকর ।

৩০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

নিয়েল ( হিমু ) বলেছেন: আপা @ ঐটা নিজেই ঐ ক্যাটাগরির ;)
সে এইরকম কথা কৈলে খালি জিগাইবেন "এই তর আগের নিক ব্যান হৈছিল কেন রে "
দেখবেন নিজের ল্যান্জা নিয়া টেনশনে পৈরা গেছে ।

আসলে এই আবালটারে এখন আর কেউ গনায় ধরে না । তাই কিছু বলি নাই । আমাকে ভুল বুঝবেন না প্লিজ :)

৩১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:
নিয়েল ( হিমু ) বলেছেন: তার বাবা - মা যদি তার জানাযার ব্যাবস্থা করেন তবে আমরা কি করব ?
তার বাবা মা তাদের সন্তানকে মুসলিম হিসেবে কবরে দিতে চান আমরা জিবিত মুসলিম হিসেবে যা যা দায়ীত্ব তা পালন করেছি

সহমত ।


দেখুন আমরা কেউ রাজীব এর মৃত্যু নিয়ে আস্তিকতা কিংবা নাস্তিকতার বিরোধিতা করছিনা শুধুমাত্র যারা ছাগু তারাই এই অপপ্রচার চালাচ্ছে তাই তাদের জন্য এই উপদেশ । আপনি আবার কখন দেখলেন আমি এই বিষয়ে বিতর্ক করছি। বরং আমি সকল বিতর্কের অবসান চেয়ে কিছু যুক্তি দেখিয়েছি। আপনি কেন এই পোস্ট দিলেন আমি অবাক হয়েছি বরং যদি পোস্ট দিতেন যে রাজীবের গলা কেটে দেয়া হয়েছে এটা কেমন বর্বরতা ইসলাম কোন ভাবেই একে সমর্থন করেনা তবে আপনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে যেত এবং আপনার কাছে সেটাই আশা করেছিলাম কিন্তু হায় আমার আশা আজ ভেঙ্গে গেল।


আর এখানে আপনাকে কেউ ছাগু বলেনি আপনি ভুল বুঝলেন । আপনার পোষ্টে কিছু ছাগু এসেছে হিমু তাদের বলেছে আমি যেন কানের নীচে থাপ্রা দেই। কিন্তু আমি তা দিতে চাইনা কারণ আমি যুক্তি দেখিয়েছি আর ছাগুদের থাপ্রা দিয়ে কোন লাভ নাই তারা আবার মাথা নাড়িয়ে ম্যা ম্যা করবে। এখানে আমাকে অথবা হিমু ভাইকে ভুল বোঝার কোন কারণ আমি দেখছিনা। আর আপনাকে যদি কেউ ছাগু বলে অবশ্যই আমি অথবা হিমু অথবা যে কেউ প্রতীবাদ করবে যদিনা আপনি নিজে এইসব বিতর্কিত বিতর্ক থেকে নিজেকে দূরে না রাখেন। কেন শুধু শুধু ক্যাচাল হবে। এভাবেই আজ এই দেশের করুন পরিনতি হচ্ছে। কারণ আমরা ভাল কিছু ভাবতে ভুলে গেছি।

৩২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

উপরে একজনকে দেখলাম বলেছেন মানুষ রুপি শয়তান কই আপু আপনিও দেখছি তাকে কিছু বললেন না। এটা কেন জানতে পারি কি? পোস্ট যেহেতু আপনি দিয়েছেন তাই প্রতিটার মন্তব্যের জবাব আপনার যুক্তি দিয়ে দেয়া উচিত । শুধু বেছে বেছে জবাব দেয়াটা হয়ত বিতর্কের জন্ম দিচ্ছে।

আমিনুর আমিনুর রহমান বলেছেন: আমি হাসতেই আছি

একই ভাবনার মানুষগুলো একে অপরকে ভুল বুঝিয়া যাইতে আছে

এর পর আমার আর কিছু বলার নাই। সবাইকে ধন্যবাদ। আমি আমিনুর রহমান ভাইয়ের সাথে সহমত।

৩৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

আফিফা মারজানা বলেছেন: ওকে কান্ডারী ।আপনি একটু আগেই বললেন রাজীব খুন হয়েছে দেশের জন্য ইসলাম বিরোধীতার জন্য নয় ।এখন যদি আমি প্রশ্ন করি ইসলামে গলাকাটা জায়েজ কিনা ?তবে ব্যাপারটা হাস্যকর হয়ে যায় না !কেন এই কৌতুক ।
আপনি একটা শব্দ উচ্চারণ করেছেন প্রিয় নবীজী সাঃ ।এখন একটু বুকে হাত দিয়ে বলুন দেখি ,সেই প্রিয় নবীকে নিয়ে রাজীব যা লিখেছেন তা পড়ে কি আপনার চোখ বন্ধ হয়ে আসেনি ?সিজদা নামক লেখায় রাজীব যা লিখেছেন তারপর কি সেই লোকের জন্য সিজদা দিতে আপনার বুক কেঁপে উঠবে না ?ভাগ্যিস জানাযার নামাযে সিজদা নেই ।
তো সেই লোকের জন্য সম্মানটা অন্যভাবেও করা যেত ।
সিডির দোকানের কমেন্টটা পড়ুন ।ভালো থাকুন ।

৩৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২০

আফিফা মারজানা বলেছেন: আমি মোবাইলে ব্লগিং করি তাই ,আলোচনার ধারা বজায় রাখতে গিয়ে সবার কমেন্টের জবাব দেইনি আর এভাবে দেয়াও কষ্টকর ।এবং আপনার হাদীসের কোনো রেফারেন্স নাই এবং কাউকে জাশি সন্দেহ হলে আমি তার কমেন্টের জবাব দেই না ।

৩৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

আমিনুর রহমান বলেছেন: আফিফা আপনার কথা আমি বুঝেছি তাই বলছি বড় কিছুর সার্থে কিছু ভুল মেনে নিতে হয়। রাজীব আমাদের সহ ব্লগার আর দেশের জন্য নিজের প্রান দান করে দিলো সেটাই বড়।

৩৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আপু এই ব্লগে কেউ বলতে পারবেনা আমি কখনো কারো সাথে তর্কে জড়িয়েছি। আপনাকে খুব শ্রদ্ধা করতাম অনেক আগে থেকেই তাই আপনার এই পোস্ট দেখেই অবাক হয়েছি এবং নিজের বোনের সাথে তর্ক করতে আপত্তি নাই কিন্তু তর্ক কোন ছাগুর সাথে হতে পারেনা। ওদের একটাই পাওনা সেটা হল গদাম কারণ ছাগুরা যুক্তি বঝেনা। কিন্তু আপু দেখছি আপনি আমাকেই ভুল বুঝেছেন। ধন্যবাদ ভাল থাকবেন আর হাদিসের রেফারেন্স চেয়েছেন একটু কষ্ট করে সহি বুখারি কিংবা তিরমিজি থেকে দেখে নেবেন । আমি জানি আপনি আমার চেয়ে অনেক বেশী এই ব্যাপারে সচেতন। আর আমি যেই দুটি হাদিস দিয়েছি হাদিসেই রেফারেন্স আছে দেখুন।

৩৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

আফিফা মারজানা বলেছেন: কান্ডারী @বড় দুখে হাসি পেলো ।শ্রদ্ধা করতাম ,তার মানে আজকের পর সেই শ্রদ্ধাটা নেই ।যাকগে ,হাদীসের কথাগুলো আবার পড়ুন ,নবী কারীম সাঃদাড়িয়ে গেছেন কিন্তু জানাযাটা পড়েন নি ।ওনার জন্য দাড়িয়ে চুপ করে সম্মান জানাতে পারতেন ।
আমি দেশের বড় একজন মুফতীর কাছে এ বিষয়ে জানতে চেয়েছিলাম ।জবাবঃযারা তার জানাযা পড়বে তারা ফাসেক হবে এবং তওবা জরুরী হবে এবং যারা তার ইসলাম বিদ্বেষী কৃতকর্মের সাফাই গাইবে তারা ঈমান হারাবে ও কালিমা পড়ে নেয়া জরুরী হবে ।
মৃতকে গালমন্দ নিষেধ কিন্তু কাফেরের জন্য দোয়াও নিষেধ করা হয়েছে হাদীসে ।নবী কারীম সাঃ কে আল্লাহতায়ালা তার চাচা আবু তালিবের জন্য দোয়া করতে নিষেধ করেছেন ।আল্লাহ আমাকে ক্ষমা করুন ।

৩৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

কান্ডারি অথর্ব বলেছেন:

না আপু ভুল আপনার প্রতি আমার শ্রদ্ধা আজীবন থাকবে শুধু আপনাকে একটা শেষ প্রশ্ন করি যারা এভবে জবাই করল তাদের বিরুদ্ধে আপনি কিছু বলছেন না কেন ? আর জবাইয়ের বিষয়ে কিছু না বলে শুধু তার নাস্তিকতা নিয়েই টানাটানি করছেন এটা আমার মস্তিস্কে ধরছেনা। করলে দুটো বিষয় নিয়ে করুন না হলে বাদ দেন এইসব যুক্তি তর্ক। ধন্যবাদ ভাল থাকবেন।

৩৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

আফিফা মারজানা বলেছেন: ১) আল্লাহ পাক
সম্পর্কে কুফরী আক্বীদাঃ “যে
ক্ষেত্রে নর-নারীর অবাধ
মেলামেশা, সেক্ষেত্রে যেনার
কারণে (আল্লাহ পাকের আদেশকৃত)
রজম শাস্তি প্রয়োগ
করা নিঃসন্দেহে জুলুম।” (
নাঊযুবিল্লাহ)
(তাফহীমাত, ২য় খন্ড, ২৮১
পৃষ্ঠা)
২)
ফেরেশতা সম্পর্কে কুফরী আক্বীদাঃ
“ফেরেশতা প্রায় ঐ জিনিস
যাকে গ্রীক, ভারত
ইত্যাদি দেশের মুশরিকরা দেবী-
দেবতা স্থির
করেছে।” (নাঊযুবিল্লাহ)
(তাজদীদ ও ইহইয়ায়ে দ্বীন, ১০
পৃষ্ঠা)
৩) আম্বিয়া আলাইহিমুছ ছালাত
ওয়াস সালাম
সম্পর্কে কুফরী আক্বীদাঃ “নবীগণ
মা’ছূম নন। প্রত্যক নবী গুনাহ
করেছেন।” (নাঊযুবিল্লাহ)
(তাফহীমাত, ২য় খন্ড, ৪৩ পৃষ্ঠা)
৪) হুযূর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম
সম্পর্কে কুফরী আক্বীদাঃ “মহানবী
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
মানবিক দুর্বলতা থেকে মুক্ত
ছিলেন না।”(নাঊযুবিল্লাহ)
(তরজমানুস্ সুন্নাহ, ৩য় খন্ড, ৩০৫
পৃষ্ঠা)
৫) সাহাবা কিরাম রদ্বিয়াল্লাহু
তায়ালা আনহুম
সম্পর্কে কুফরী আক্বীদাঃ “
সাহাবাদিগকে সত্যের
মাপকাঠি জানবে না।” (
নাঊযুবিল্লাহ)
(দস্তরে জামাতে ইসলামী, ৭
পৃষ্ঠা)
ওদের তো মুসলমান বলতেই আমার আপত্তি ।এই মওদুদীকে যারা মানে তাদেরে কোনো যুক্তি তর্ক প্রমাণ ছাড়াই ব্যন করা উচিত ।

৪০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

আফিফা মারজানা বলেছেন: আমি আমার সব পোস্ট ড্রাফট করে ব্লগ থেকে চলে গেছিলাম ।কিন্তু এই আন্দোলনের জন্য ফিরে আসতে হলো ।তাই আমার জাশিকে নিয়া পোস্টগুলি আপনি দেখেন নি ।

৪১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:

যারা ইসলামের নামে ভন্দামির ব্যাবসা করে এবং যারা নিজ দেশে থেকে দেশের সাথে প্রতারনা করে সত্যি তাদের কোনো যুক্তি তর্ক প্রমাণ ছাড়াই ব্যন করা উচিত ।

৪২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনি আপনার একটা পোষ্টে বলেছেন যে ,

আপনি কেন দেশকে ভালোবাসেন ?আমি জানিনা আপনি কি জবাব দেবেন ।
আমি কেন দেশকে ভালোবাসি ? ?
কারণ ,দেশপ্রেম ঈমানের অংগ ।ঈমানের ৭৭টি শাখার মধ্যে এটিও অন্যতম একটি শাখা ।তাই পূর্ণাঙ্গ মুসলিম হতে হলে আমার দেশকে ভালোবাসতেই হবে ।
এজন্য যারা আমার দেশের বিরোধী তাদের আমি ঘৃণা করি ।সাজা চাই ।
সেই সাজার জন্য কেউ আন্দোলন করলে তাতে আমার বিরোধিতার কিছু নাই ।তবে শাহবাগে নারী ও পুরুষের জন্য আলাদা ব্যবস্হা থাকলে বিষয়টা অনেক পরিচ্ছন্ন থাকতো !


এই না হল আমার বোন আপনার প্রতি আমার শুভেচ্ছা এবং সালাম রইল।

৪৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

খুব সাধারন একজন বলেছেন: ভাইরা ভালানি?
শইলডা ভালা?

সরাসরি টপিকে আইয়া পড়ি?


রাজিব যদি নাস্তিক হওয়ার লিগা মরত, তাইলে আগেই মরত। কারণ এই নাস্তিক্য তার আগে থেকেই প্রদর্শিত।

কিন্তু সে মরেছে টানা দশদিন শাহবাগে থাকার পর, শাহবাগে যাতায়াত করার পর, টিভিতে কথা বলার পর (যদ্দূর জানলাম), শাহবাগের প্রথম বারোজনের একজন হবার পর, জামাত শিবিরের আর্থিক প্রতিষ্ঠানের হিসাব বলার পর, শাহবাগ থেকে আসার পথে। মারা গেছে হুমকি খাবার পর। হুমকিটা খেয়েছে ব্লগিং বিষয়ের জন্য নয়, এন্টিজামাতিজমের জন্য।

এই ব্যক্তি নাস্তিক্যের কারণে মরেনি, মারা গেছে শুধুমাত্র শাহবাগের আন্দোলনে জড়িত থাকার কারণে।

ফলাফল স্বরূপ এই হত্যাকান্ড প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালবাসার মানুষ করে নাই,

গোলাম আজম, নিজামী, মুজাহিদ, কামারু, কাদের মোল্লার ভালবাসার মানুষ করেছে।

তাহলে ভাইরা, মামলা ডিস্মিষ?

৪৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:

রাজীব আমাদের সহ ব্লগার আর দেশের জন্য নিজের প্রান দান করে দিলো সেটাই বড়।

৪৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

আফিফা মারজানা বলেছেন: কান্ডারী ভাই আপনাকে ধন্যবাদ ও কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাচ্ছি ।

৪৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

আফিফা মারজানা বলেছেন: খুব সাধারন একজন @না ।তাইলে সিম্পলভাবে তার জন্য শুধু না দাড়ায়া জানাযা পড়া কেন হলো !কেন তার ব্লগের লেখা মুছে দেয়া হলো ?কেন সে তার নাস্তিক্য নিয়ে সমাহিত হতে পারলো না ?কেন ?

৪৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:
আপু আমি যদি কষ্টই পেতাম তবে আপনার সাথে তর্কে যেতাম না কারণ আমি এই ব্লগে আপনাকে প্রথম থেকেই চিনি এবং আপনি আমার বোন তাই বোনের সাথে তর্কে কোন কষ্ট নাই। বরং আপনি আমাকে ভুল বুঝে থাকলে ক্ষমা করবেন। এখন এইসব বাদ দেন বলেন কবে দাওয়াত করে খাওয়াবেন আর আপনার সেই বাংলাদেশের জেলা ভিত্তিক পোস্ট আর পাইনা কেন ?

৪৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

আফিফা মারজানা বলেছেন: কান্ডারী@আমাকে ক্ষমা করবেন ।সে যে দেশের জন্য প্রাণ দিলো এইটাকে তো ধর্মের চাদরে ঢেকে ছোট করে ফেলা হলো ।সেইটা বড় হলে তার জানাযা না পড়ে নিরবতা পালন করা হতো ।

৪৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

আফিফা মারজানা বলেছেন: ওকে কান্ডারী@আজ রান্না করতে অনেক দেরী হয়ে গেলো ।এখন রাঁধবো ।এজন্যই ব্লগ ছেড়েছিলাম ।লাউ আর গরুর গোশত দিয়ে ভাত খেতে চাইলে চলে এসো ।

৫০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

:) :) :)

৫১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

বহুভুজ বলেছেন: আমি শুধু হাসতেই আছি B-)) B-)) B-))

৫২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

আফিফা মারজানা বলেছেন: কেন ?কেন ! বহুভুজ@

৫৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

শ্রাবণধারা বলেছেন: আপনার প্রশ্নটাই বাজে এবং প্যাচাঁলো, এবং অসচ্ছ মানসিকতার প্রকাশ, তারপরও উত্তর দিচ্ছি। রাজীবের নাস্তিক্য নিয়ে আন্দোলনকারীরা টানা হ্যাচরা করছে না, টানা হ্যাচরা করছে জামাতিরা। তার নাস্তিকতার কারণে খুন হওয়াকে জায়েজ করছে একদল ধর্মান্ধ শয়তানের দল। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে আমি ঘৃণাবোধ করছি। "নাস্তিক হবার কারণে খুন হলে আন্দোলনকারীরা ক্ষেপছেন কেন"। তার কারন রাজীব আন্দোলনকারীদের একজন। আন্দোলনকারীদের প্লাটফর্ম হলো দেশপ্রেম এবং ৭১ এর যুদ্ধপরাধীদের প্রতি ঘৃণা- আস্তিক্যবাদ বা নাস্তিক্যবাদ নয়।

৫৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

নিয়েল ( হিমু ) বলেছেন: :-< :-< :-< :-< :-< :-< :-< :-< :-< :-< :-< :-< :-< :-< :-< :-<

৫৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮

নিয়েল ( হিমু ) বলেছেন: :-)) :-))

৫৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

খুব সাধারন একজন বলেছেন: দাঁড়ায়া নামাজ পড়া যাবে কি যাবে না সে আলোচনা নিজের নিজের মত মানুষ করেছে। যতটুকু জানি তার মরদেহকে দাড়ায়া সম্মান দেয়া যাবে। যদি মুসলিম হয়ে থাকে বা জানাজা দিতে বলে থাকে তাহলে জানাযা দেয়া যাবে। নাস্তিক্য নিয়া কেন সমাহিত হতে পারল না এটা মানুষ আর তার উইল বলতে পারবে।

লেখা মুছে দেয়া: লেথাগুলো খুবই বাজে ছিল। মুছাতে তার রেপুটেশন ভাল হইল, এই রেপুটেশনের কথাটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে মনে রাখা উচিত ছিল ওইসব ব্লগ কর্তৃপক্ষের যারা এখন তার মত মৃত একজন মানুষের রেপুটেশনের কথা ও এর ফলে রিএকশনের কথা মাথায় রাখতে পারে কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রেপুটেশনের কথা আর এর ফলে রিএকশনের কথা মাথায় রাখতে পারে না।

তার জানাযা হোক আর যাই হোক, যে করসে সে তার নিজ বুদ্ধি বিবেক দিয়া করসে। তারে শহীদ কইতাসে দেশের হিসাবে, ধর্মের হিসাবে না। লোকটা প্রাণ যে দিল, লোকটা জবাই যে হইল, সেইটা শুধু দেশেরই জন্য। তার লেখার অবমাননার জন্য তারে জবাই করলে আরো বহু আগে করা হইত।

আপনারাই তো কন, আমরা সবাই কই, কিসু মানুষরে আল্লা দুনিয়ার ভাল কাজের প্রাপ্য দুনিয়ায় দিয়া দিব। লোকটা দেশের জন্য লড়াই করসে দেইখা এতবড় মর্যাদার পুরাটাই দুনিয়ায় পাইয়া গেল।

একাত্তরে কিন্তু আপু পাকিস্তানিরা নানা বাহানায় বাঙালি মারসে, সত্য হোক আর মিথ্যা কাউরে কইসে নাস্তিক, কাউরে হিন্দু, কাউরে নাস্তিক বা হিন্দুর বন্দু, এমনকি অনেক অনেক মুসলমানরে মারসে, প্রায় সবই মুসলমান- এর কারণ মাত্র একটা, তারা নামে কয় এইটা হেইডা, প্রকৃততে কারণ কি? বাংগালী।

আমার একটা পোস্টে দেখবেন রিকশাওয়ালা রিকশার উপর মইরা পইড়া আছে, তারে জিগায় নাই। জানে, বাংগালী।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনার ইহুদি আর নক্ষত্রপূজারীগো কয়নাই, তোমরা মদীনার না। তারাও মদীনা রক্ষার জন্য তাঁর লগে যুদ্ধ করসে। যখন ভূমির কথা আহে, তখন ধর্ম দিয়া বিচার হয় না। ভূমিপূত্র দিয়া বিচার হয়।

আশা করি আলোচনা একটা পূর্ণতায় পৌসাইসে।

আর আপনে কেমনে কইলেন শাহাবাগের সবাই নাস্তিক? বাংলাদেশে নাস্তিক আছে কয়জন তাতো আমরা সবাই জানি। এইটা আর কইয়েন না, তাইলে নিজের ধর্মের কোটি মানুষরে আঘাত দেয়া হইব। যাকগা, আলোচনা ভালই লাগল সবাইরটা। বিশেষ কইরা জাল হাদিসের কথা শুনি আর বেশি বেশি ভাল লাগে।

৫৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

আফিফা মারজানা বলেছেন: খুব সাধারন একজন@কোনখানে বলছি শাহবাগের সবাই নাস্তিক ?কোট করে দেখান ।
এবার আমি যে কথাটা বলবো তা খুব মনযোগ দিয়া পড়বেন ,৭১ এ যে সেনাপ্লাটুন বাংলাদেশে এসেছিলো বেশিরভাগই পাঞ্জাব রেজিমেন্টের ছিলো এবং ওই রেজিমেন্টের অধিকাংশ সৈনিক কাদিয়ানী মতের ছিলো ।কিছু কি বুঝলেন ?বোঝাতে পারলাম !

৫৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

আফিফা মারজানা বলেছেন: ৭১ রে ধর্মযুদ্ধ হয় নাই হয়েছে জালিম আর মাজলুমের যুদ্ধ ,খুব সাধারন একজন@

৫৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

আফিফা মারজানা বলেছেন: শ্রাবনধারা@আপনার বাজে ও অস্বচ্ছ দৃষ্টভঙ্গির কারণে আপনি আমার প্রশ্নটাকে পেচালো মনে করছেন ।
স্পষ্ট জবাব দিন ১.রাজীবের ব্লগ কেন মোছা হলো ?এটা কি টানাহেচড়া নয় ?২.আমার মনে হয়েছে আপনি আমার ২নং প্রশ্নটা বুঝতে পারেন নি ।য্দি বুঝতে নাপারেন আবার পড়ে নিন ।আমি আপনার জবাবের ভিত্তিতে বলি ?শাহবাগের আন্দোলনকারীদের মধ্যে কেউ একজন যদি খুনি ডাকাত কিংবা ধর্ষক হয় এবং তার নিজ অপকর্মের কারণে গণধোলাইয়ে মারা যায় তার ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি ?

৬০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

খুব সাধারন একজন বলেছেন: ভাল তথ্যের জন্য ধন্যবাদ, আরও ইনফরমেশন জানলাম কোট করার কিছু নাই

৬১| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৬

সাইবার অভিযত্রী বলেছেন: আমি একজন মুসলমান । মনে করেন আমি আমেরিকায় গিয়ে সে দেশের শোষিত মানুষের পক্ষে কথা বলে, শোষক শ্রেণীর হাটে খুন হলাম। আমেরিকার কোটি কোটি মানুষ আমাকে শ্রদ্ধা সন্মান ভালবাসা জানাতে থাকল । এই ভালাবাসার প্রকাশ হিসেবে তারা কি আমাকে খ্রীষ্ট কায়দায় দাফন করবে ?

এটা কি আমাকে/ আমার মতকে / আমার বিশ্বাসকে সন্মান জানান হল ?
নাস্তিকদের মরনোত্তর কোন ধর্মীয় কায়দায় দাফনের মানে কি ?

৬২| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

সাইবার অভিযত্রী বলেছেন: বিশ্বাসের স্বাধীনতা ও দাফনের রাজনীতি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.