| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আফিফা মারজানা
এসো নারী এসো স্বর্গেরই পথে . .
আজ দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম ছেলেটার সাথে ।মেয়ে খেলছিলো বারান্দায় ।এক সময় ঘুমের মধ্যেই মেয়ের ডাক শুনতে পেলাম -আম্মু ভিক্ষুক এসেছে চাল দেবো ?-চাল কিভাবে দেবে ?কোথায় ভিক্ষুক ?আমি চোখ না খুলেই জানতে চাইলাম ।
-রাস্তায় ,দারোয়ান ঢুকতে দেয় নি ,তুমি দরজা খুলে দাও আমি চাল দিয়ে আসি ।
-টাকা দাও বেলকনী থেকে ফেলো ,নিচে যেতে হবে না ।
টাকা খুঁজে পাচ্ছিনা ,বলে ওর মাটির ব্যাংকটা ভেঙে ফেললো ঠাস করে ,পয়সা হাতে করে দৌড়ে ব্যালকনীতে গেলো -আমিও ওর পেছন পেছন ছুটলাম , ততক্ষণে ভিক্ষুক চলে গেছে ।
ওমনি মেয়ে কান্না জুড়ে দিলো -অনেক বুড়ো একজন লোক দাড়ি টুপি আছে ,ঠিক দাদুর মত ,তুমি নিচে চলো এক্ষুণি ! ওর অমন বুকভাঙা কান্না দেখে আমি প্রথমে হচকিয়ে গেলাম ।তারপর বোরকা পড়ে ছেলেটাকে কোলে তুলে ছুটলাম নিচে ।মেয়েও দৌড়ালো পয়সা হাতে ।কিন্তু কোথাও কেউ নেই ।ছেলে কোলে মেয়ের হাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরলাম ,কিন্তু কোথাও পেলাম না তাকে ।কত রাস্তা কত গলির এই শহর আমার অচেনা ।তাছাড়া একজন ভিক্ষুক কোনদিকে গেছে সেটা কারো কাছে জানতেও চাওয়া যায়না ।প্রায় ঘন্টাখানেক পর ঘরে ফিরে এলাম ।অন্য কোনো ভিক্ষুকও পেলাম না ।ফিরে এসে মেয়ে সোজা ওর রুমে গিয়ে শুয়ে পড়লো ।কিছুক্ষণ পর গিয়ে দেখলাম ঘুমিয়ে আছে দু চোখের কোণে শুকিয়ে আছে জলের রেখা -দু হাতের মুঠিতে দুটো পয়সা .. . . . .
২|
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৯
ঝটিকা বলেছেন: আপনার মেয়েটাতো অনেক দয়ালু। দোয়া করি বড় হয়েও যেন এই গুনটা থাকে।
৩|
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩০
আফিফা মারজানা বলেছেন: লেজ কাটা শেয়াল@আমি ভাবছিলাম এই স্বার্থের পৃথিবীতে ও কি এরকম থাকতে পারবে ?ওকে এরকম থাকতে দেয়া হবে ?
৪|
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৪
আফিফা মারজানা বলেছেন: ঝটিকা@ এই সমাজ কি সেটা থাকতে দেবে ?আজ আমরা এপার্টমেন্টে দারোয়ান বসিয়ে রাখি ,ভিক্ষুক ঢুকতে দেইনা ,সন্দেহ করি ডাকাত নাতো !
ওদের মনেও এসবের ছায়া পড়ে ।ওরাও একসময় অনুভূতিহীন হয়ে যায় ।আমার খুব কষ্ট হয় ।খুব ।
৫|
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫২
রিফাত হোসেন বলেছেন: বাচ্চারা নিষ্পাপ ও অবুঝ
৬|
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
৭|
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫১
কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনার পিচ্চি গুলো এমনই মায়াবান মায়াবতী থাকুক, এই কামনা।
৮|
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৫
জাকারিয়া মুবিন বলেছেন:
ছুঁয়ে গেল। এমনই থাকুক মানসিকতা এই কামনা করি............
৯|
১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৭
খায়ালামু বলেছেন: কালা মনের ধলা মানুষ বলেছেন: আপনার পিচ্চি গুলো এমনই মায়াবান মায়াবতী থাকুক, এই কামনা।
১০|
১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯
আফিফা মারজানা বলেছেন: যারা শুভকামনা করেছেন তাদের আগত কিংবা অনাগত বাবুদের জন্য দোয়া রইলো অনেক ।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৩
লেজ কাটা শেয়াল বলেছেন: মোনটা খারাপ হলো