| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আফিফা মারজানা
এসো নারী এসো স্বর্গেরই পথে . .
বছর দেড়েক আগে ব্লগের
সাথে পরিচয় ।
পড়তে পড়তে ভালো লেগে গেল এই
প্লাটফর্মটা ।
তাই একসময় নিবন্ধন করে ফেললাম
।
আমি ব্লগপাঠক হিসেবে সর্বভুক নই
।শিরোনাম দেখে ভাষার
শুদ্ধতা অনুমান করে তারপর পড়ি ।
আমি যে সময়টাতে ব্লগে আসি তখন
আস্তিক নাস্তিক দ্বন্দ চরমে ।খুব
আগ্রহ নিয়ে পড়তে যাই ।কিন্তু
থমকে যাই ! ছি ছি কি ভাষা !চরম
অশ্রাব্য ভাষায় গালি গালাজ ।
যা জীবনে কখনো শুনিনি ,কখনো কল্
পনাও করিনি মানুষ মানুষের
প্রতি এমন ভাষা উচ্চারণ
করতে পারে !মাতৃজঠরে জন্ম
নিয়ে আরেকজনের
মা নিয়ে কদাচার !
আমার অন্তরটায় যেন
নোংরা লেগে গেল ।তারপর
জাশিকে লক্ষ্য
করে কিংবা কোনো কারণ ছাড়াই
পরস্পর ব্যক্তিস্বার্থে ।
রাগের বশে মুখ
ফস্কে একটা কথা বলা আর
ঠান্ডা মাথায় কি বোর্ডে টাইপ
করা অনেক পার্থক্য ।যে নিজের
মাকে সম্মান করে না অন্যের
মাকে অসম্মান করতে সেই
কুলাঙ্গারের একটুও বাধে না ।কেউ
একজন একটা অন্যায় করেছে বিশাল
বিরাট যার কোনো শেষ নেই কিন্তু
আপনি তাকে পৃথীবির কুত্সিততম
গালিটি দিলেও তার গায়ের
একটা লোমেরও
ক্ষতি হবে না কিন্তু আপনার মনের
নোংরাটা সবাই
দেখে ফেলবে ,আপনার
মুখটা কদাকার হয়ে যাবে আপনার
নিঃশ্বাসে দূর্গন্ধ বেরোবে ।
আর আমার মত কিছু মানুষ
আপনাকে চরম ঘৃণা করবে যাদের
মস্তিকে তাদের চরম
অনিচ্ছাসত্বেও আপনার
লেখা অশ্লীল
শব্দগুলি ঢুকে গেছে ।
আমার মস্তিস্ক
থেকে আমি মাঝে মাঝে সেই
শব্দগুলির দুর্গন্ধ পাই ।এটাই
আমার ব্লগে আসার সবচেয়ে বড়
ক্ষতি ।
আর পৃথিবীর কুতসিত শব্দগুলি এই
ব্লগে না এলে কখনো জানতাম না ।
*এটা মাস ছয়েক আগের পোস্ট ।এর
সাথে একটু যোগ করতে হচ্ছে ।
আগে গালির জন্য তারা অযুহাত
দেখাতেন ছাগুদের
সাথে কোনো ভালো ব্যবহার নাই ।
এখন ছাগুদের কন্ঠ প্রায় স্তিমিত
।তো গালি গালাজ বন্ধ
হয়ে যাওয়ার কথা ।না - এখন শুরু
হয়েছে ভাগাড়ের
পচা গলা নিয়ে শকুন আর কুকুর
শিয়ালের প্রাণপন লড়াই ।
গন্ধে মানুষ অস্হির ।একটি শব্দই
শুধু বলা যায় -
ছিটকে বেরিয়ে আসে বুকের ভেতর
থেকে -থুঃ
২|
২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬
বাংলার হাসান বলেছেন: যে নিজের
মাকে সম্মান করে না অন্যের
মাকে অসম্মান করতে সেই
কুলাঙ্গারের একটুও বাধে না ।
৩|
২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮
রওশন জমির বলেছেন: গালি হল অক্ষমের শেষ আশ্রয়।
৪|
২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
সত্যিই আপু!!
...অনেক দুঃখজনক !
৫|
২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫
বিডি আমিনুর বলেছেন: জানি না মানুষ এই সমস্ত অশ্লীল গালি দিয়ে কত তা আত্ম-তৃপ্তি লাভ করে ।
থু এই সব নর পশুদের ।
৬|
২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯
জাকারিয়া মুবিন বলেছেন: থু:
৭|
২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০
তোমোদাচি বলেছেন: গালিবাজ রা তাদের পরিবার থেকে সঠিক শিক্ষাটা পায়নি; ওদের জন্য করুনা!
৮|
২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯
মোহাম্মদ আলমগীর খান বলেছেন: একজন একটা অন্যায় করেছে বিশাল
বিরাট যার কোনো শেষ নেই কিন্তু
আপনি তাকে পৃথীবির কুত্সিততম
গালিটি দিলেও তার গায়ের
একটা লোমেরও
ক্ষতি হবে না কিন্তু আপনার মনের
নোংরাটা সবাই
দেখে ফেলবে ,আপনার
মুখটা কদাকার হয়ে যাবে আপনার
নিঃশ্বাসে দূর্গন্ধ বেরোবে ।
আর আমার মত কিছু মানুষ
আপনাকে চরম ঘৃণা করবে যাদের
মস্তিকে তাদের চরম
অনিচ্ছাসত্বেও আপনার
লেখা অশ্লীল
শব্দগুলি ঢুকে গেছে ।
আমার মস্তিস্ক
থেকে আমি মাঝে মাঝে সেই
শব্দগুলির দুর্গন্ধ পাই ।এটাই
আমার ব্লগে আসার সবচেয়ে বড়
ক্ষতি।
{ ভদ্র আচরন করতে শিক্ষা লাগে,
অভদ্র আচরন করতে অজ্ঞতাই যথেষ্ট।
-ডেল কার্নেগী }
৯|
২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১০
রাসেল ভাই বলেছেন: চোরেরও কিছু অজুহাত থাকে ডাকাতেরও কিছু অজুহাত থাকে খুনিরও কিছু অজুহাত থাকে । অজুহাত দিয়ে যা লুকানোর চেষ্টা করে তা হল চরিত্র যা আসলে কখনো লুকানো যায়না ।
যাষ্ট ইগনোর দেম ।
১০|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ওদের বাদ দিয়ে চলুন।
১১|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৬
আমিনুর রহমান বলেছেন: এখন শুরু
হয়েছে ভাগাড়ের
পচা গলা নিয়ে শকুন আর কুকুর
শিয়ালের প্রাণপন লড়াই ।
গন্ধে মানুষ অস্হির ।একটি শব্দই
শুধু বলা যায় -
ছিটকে বেরিয়ে আসে বুকের ভেতর
থেকে -থুঃ
১২|
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৪
নিয়েল ( হিমু ) বলেছেন: পোষ্ট দাতা সহ যারা যারা টু করে থুথু ছিটালেন তাদের কাছে প্রশ্ন কয় ফোটা থুতু গিয়ে গালিবাজ দের গায়ে লাগল ?
টু করে থু দিয়ে যেমন আপনার ঘৃণা প্রকাশ করলেন ঠিক তেমনি গালি দিয়ে ঘৃণা প্রকাশ করা হয়
( যদিও ছাগু এবং দেশোদ্রহী তথা স্বাধীনতা বিরোধী ছাড়া আর কাউকে গালি দেয়া ভার্চুয়াল লাইফে পছন্দ করি না )
অঃটঃ আপা আমি কি গালা গালি ছাড়তে পেরেছি ? ( আমাকে গালি ছাড়ানোর জন্য আপনি অনেক পরিস্রম করেছেন )
১৩|
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪২
ঘুড্ডির পাইলট বলেছেন: এখন কি করা যায় ?
১৪|
২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এত কষ্ট নিয়ে কথা বলছেন কেন? এটাই তো পৃথিবী। এই তো জীবন।
আর মাঝে মাঝে মুখের গালি বেহেস্তের সুবাস নিয়ে আসে- যদি সেটা সত্য নিয়ে সত্য কথায় সত্যভাবে বেরিয়ে থাকে সঠিক পন্থায়। যেমন, আমি যদি দেশ নিয়ে যৌক্তিকভাবে এবং হক গালি দিয়ে থাকি, হাশরে আল্লাহকে বলব,আমার আমলনামায় যেন এটা অ্যাড করা হয়।
কিন্ত পোস্ট খুবই ভাল লেগেছে। পোস্টের সাথে পুরোই সহমত।
ভাল থাকুন। আর যাই যাই করলে খবর আছে। সোজা পাক্কা হিসাব।
১৫|
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: আমি ও ভাবছি কি করা যায়
১৬|
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৫
শায়েরী বলেছেন: থেকে আমি মাঝে মাঝে সেই
শব্দগুলির দুর্গন্ধ পাই ।এটাই
আমার ব্লগে আসার সবচেয়ে বড়
ক্ষতি ।
Amar o same khoti!
১৭|
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১১
আফিফা মারজানা বলেছেন: নিয়েল হিমু @থু আমি যাকে দেবো তার গায়েই পড়বো ,কিন্তু আমি যদি বমি উগড়ে দেই তবে ?
আমি কি খেলাম পঁচা মাছ নাকি পঁচা বিরিয়ানী (সাস্হ্যকর খাদ্য বমি হয়না -আর হলেও অসুস্হ লোকের হয় )তা যেমন সবাই দেখবে তেমনি গন্ধে সবাই দুরে সরে যাবে ।
*
আপনি যদি জানতে চান আমার কাছে ,আপনি দুপুরে খেয়েছেন কিনা ,সেটা অবাক কথা !
১৮|
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৫
অপরিচিত অতিথি বলেছেন: ami o blog ese onek gali siksi.
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪
মিটন আলম বলেছেন: যথার্থ বলেছেন।