নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবুজ ভাবনা

আমি ! আমি আমিই। আমি আমার মতো।

আবু ফাত্তাহ মোঃ ঈসা

আমি সচেতন; আমি অবহেলিত জনগনের পক্ষে।

আবু ফাত্তাহ মোঃ ঈসা › বিস্তারিত পোস্টঃ

দূরে থাকা মেঘ

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

" দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক

যতটুকু পারা যায় সামলিয়ে রাখ।



মন মন মন সে তো পাল ছেড়া তরী

যতদূরই যাক সে সবটুকু তোরই।

সবটুকু কতটুকু এক রত্তির

সবকথা শেষ হলে এক সত্যির

মুখোমুখি হতে হয় নির্ঘুম রাতে,

তুমি আমি সব্বাই সকলের হাতে।

তারপরও ওরে মেঘ দূরে দূরে থাক

ফাগুনের হাওয়া এলে সামলিয়ে রাখ।



মন মন মন সে তো কত কথা বলে

তার কথা শুনে কেউ ঝাঁপ দেয় জলে।

উড়ে এসে জুড়ে বসে এক সুখ পাখি

সুখ পাখি গান গায় কেউ শোনো তা কি!

কার গান কোন গান তুমি কিছু জানো?

জানো যদি তবে কেন এত কাছে টানো।

তারপরও ওরে মেঘ দূরে দূরে থাক

ফাগুনের হাওয়া এলে সামলিয়ে রাখ।

শ্রাবনের হাওয়া এলে সামলিয়ে রাখ।



দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক

উড়ে উড়ে উড়ে উড়ে দূরে দূরে থাক

উড়ে উড়ে উড়ে উড়ে দূরে দূরে দূরে দূরে। "



সংগৃহীত, ফ্রম জলের গান

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.