| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতি হিসেবে আমরা শ্রেষ্ঠ।জানি, আশরাফুল মাখলুকাত নামধারী জাতি আমরা।তবে আমি মানুষ,আমি চতুর্মুখী।কোনো নির্দিষ্ট কথার নির্দিষ্র্ট শ্রোতা হবার যোগ্যতা আমার নেই।আমি কথার পিঠে কথা ছুড়তে পটু।আমি কথার পিঠে মন্তব্য ছুড়তে পটু।আমি ভালো কথাকে আদিখ্যেতা বলি আবার খারাপ কথা বেহায়াপনা বলি।আমি ভালো হওয়ার পরামর্শ শুনলে বলি,আগে আপন ভালো হও,আবার আপনকে ভালো করতে গেলে মন্তব্য ছুড়ি কেবল নিজেকে নিয়ে ভাবলেই জগৎ গড়া যায়না।আমি এক,আবার আমার এই একের মাঝেই হাজার মনের হাজার স্বভাব লুকায়িত।আমি খারাপও হতে পারিনা,আবার ভালোও হতে পারিনা।আমি মানবজাতি,আমি পড়ে গেছি দুটানায়,আমি চতুর্মুখী মানবজাতির মন্তব্যে আটকে থাকা দুটানায় বন্দী আরেকমানব।চতুর্মুখী মানবজাতি বিশ্বকে দোটানায় ফেলে আমাকে দিয়েছে পঙ্গুত্ব।আমি এক পা হাঁটি তো তিন পা পিছাই।একটা মন্তব্য এক পা এগুনোর প্রেরণা দেয় আবার একটা মন্তব্য তিন পা পিছানোর প্রেরণা দেয়।আমি যে বাকপটুওয়ালা মানবজাতির অষ্টপৃষ্ঠ।তাদেরকে নিয়েই তো মাঝপথে আমার আটকে যাওয়া।মুক্তির আহ্বানে আমি ও এক দোটানায় পড়া চতুর্মুখী মানব।![]()
২|
২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
সৈয়দা আফসানা মিলি বলেছেন: ধন্যবাদ #খোলা মনের জানালা
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৫
খোলা মনের কথা বলেছেন: সুন্দর লিখেছেন আপনি। মানব সম্প্রদায়ের ছোটখাঠ কিছু সভাব তুলে ধরেছেন নিখুত ভাবে। শুভ কামনা রইল আগামী দিনের জন্য। ভাল থাকবেন