| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন ছিল চাঁদ ঘুমানোর রাত।
হাসি ফিরে এল ঢাকায়। ইকারুসের কাছে।
ইকারুস কবি, গীতিকার, অভিনেতা ও নিরামিষভোজী। খুবই নীতিবান। প্রেমিকা ছাড়া কারও সাথে শোয় না। কিন্তু এক প্রেমিকা তাঁর বেশি দিন ভাল লাগে না।
একা মানুষ। হারিয়ে যায়। সিম বদলায়। বাসা বদলায়। তারপরও পিছু না ছাড়লে নিষেধ করে দেয়।
ইকারুস মানবিক । সে কুকুর ভালবাসে, বিড়াল ভালবাসে, এমনকি রাস্তার কাকও…। সবার দুঃখ তাকে কাঁদায়। কিন্তু তার প্রেমিকার দুঃখ, একটা মেয়ের অনিশ্চিত ভবিষ্যত তাঁকে কাঁদায় না।
হাসি জানত, এমন কিছুই হবে। তাপরও আত্মবিশ্বাস ছিল। একটা ফুটফুটে শিশুর আগমন হয়ত বদলে দেবে সবকিছু। বাচ্চা হ'ল। খুব ফুটফুটে। তারপর হাসপাতাল থেকে বাচ্চা গায়েব। ইকারুস ও লাপাত্তা।…….
প্রায় একবছর ঘুরে ইকারুসকে দেখা করতে রাজী করাতে সক্ষম হলো হাসি। আবার সেই অমোঘ ভালবাসার স্বাদ। শেষ ও চিরন্তন বাহুডোরের ঘুম।
পরদিন ইকারুসের নিথর দেহ ভর্তি লাল গল্প সূর্য হয়ে উঠল ভোরের আকাশে।
------------------------------------------------------------------------------------------------মুহাম্মদ নিয়াজ মোর্শেদ
২৩ শে জুলাই, ২০২১ বিকাল ৩:০৮
নিয়াজ মোর্শেদ বলেছেন: ধন্যবাদ। ভাই। আপনােদর উৎসাহ আমার গল্প লেখার পাথেয়।
২|
২৩ শে জুলাই, ২০২১ বিকাল ৩:২৬
শায়মা বলেছেন: হাসি ইকারুসকে জীবন বদলের সাধ মিটিয়ে দিয়েছে।
ঠিক হয়েছে।
হাসির জন্য গান
তুমি যদি না দেখা দাও আমায় করো হেলা
কেমন করে কাটে কাটে আমার এমন বাদল বেলা .......
![]()
২৪ শে জুলাই, ২০২১ রাত ১২:৩০
নিয়াজ মোর্শেদ বলেছেন: ধন্যবাদ।
৩|
২৩ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: ইকারুসের প্রেমিকা বদলানো বিষয় টি আমার পছন্দ হয়নি।
২৪ শে জুলাই, ২০২১ রাত ১২:৩০
নিয়াজ মোর্শেদ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০২১ বিকাল ৩:০০
আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ। অল্প কথায় বেশ গুছিয়ে লিখেছেন ভাই। পড়ে অনেক ভাল লাগলো। আপনার লাল গল্পটি, সুন্দর গল্পের মতোই লাল। ঈদ মোবারক।