নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Avnv‡PŠ

আবদুল হাকিম চৌধুরী

Avnv‡PŠ › বিস্তারিত পোস্টঃ

সরকার ভর্তি বন্ধ করে দিচ্ছে ১১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫০





১১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেয়ার চিন্তাভাবনা চলছে। সরকার মনে করছে, এসব বিশ্ববিদ্যালয় কোনো আইন-কানুনই মানছে না। তারা শিক্ষার নামে বাণিজ্য করছে। করছে সনদ ব্যবসা। তাই এখন গণবিজ্ঞপ্তি জারি করে শিক্ষার্থী ভর্তি বন্ধ করা হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আগামী ১০ দিনের মধ্যে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করে সেখানে বিস্তারিত সিদ্ধান্ত নেয়া হবে। পরে জারি করা হবে গণবিজ্ঞপ্তি। এরপরও যদি ওইসব বিশ্ববিদ্যালয়ে কেউ ভর্তি হয়, তাহলে সে দায়দায়িত্ব সংশ্লিষ্টদের।



যে ১১টি বিশ্ববিদ্যালয় নিয়ে সরকার ১০ দিন পর মিটিং শেষে শিক্ষার্থী ভর্তির ব্যাপারে গণবিজ্ঞপ্তি দেয়ার চিন্তাভাবনা করছে, সেগুলোর মধ্যে রয়েছেÑ দারুল ইহসান ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, নর্দার্ন ইউনিভার্সিটি, পিপলস ইউনিভার্সিটি, ইবাইস ইউনিভার্সিটি ইত্যাদি। এগুলোর মধ্যে দারুল ইহসান, ইবাইস, অতীশ দীপঙ্কর, প্রাইম ও এশিয়ানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব রয়েছে।





See more at: Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৫

বিবর্ণ ক্যানভাস বলেছেন: শুধু এই ১১ টা না, দেশের সকল ফ্ল্যাটসর্বস্ব শিক্ষা বানিজ্য বন্ধ করা উচিত।। নিজের যোগ্যতায় কুলোয় না তাই বাপের পকেটের যোগ্যতায় সার্টিফিকেট অর্জন!! /:)

২| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

আহমেদ জী এস বলেছেন: Avnv‡PŠ,

ধন্যবাদ খবরটি শেয়ার করার জন্যে । উপরে ব্লগার বিবর্ণ ক্যানভাসের কথার সাথে তাল মিলিয়ে বলি, শুধু এই ১১ টা না, দেশের সকল ফ্ল্যাটসর্বস্ব শিক্ষা বানিজ্য বন্ধ করা উচিত।

কাজের সূত্রে ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি গত দশ দশটি বছর এসব নাম সর্বস্য প্রতিষ্ঠানগুলো থেকে শুধু সার্টিফিকেট বেড়িয়েছে । কোন্ও ধরনের জ্ঞান বেরুতে দেখিনি । এভাবে দেশটিকে অজ্ঞানের আস্তাকুড় বানানো হয়েছে ।
প্রশ্ন করতে পারেন, কেন এতোবড় একটি অভিযোগ করলাম ।

কাজের প্রয়োজনে আমাকে প্রায় প্রতি মাসেই বেশ কিছু লোক রিক্রুট করতে হয় যদিও আমি হিউম্যান রিসোর্সের লোক নই । নিম্নতম যোগ্যতা স্নাতক পাশ । এখানে মাষ্টার্স অনার্স , এম,বি,এ করা , এম,এস,এস করা প্রচুর লোক আসে । এমোন কি বি, ফার্ম; এম, ফার্ম লোক্ও আসে ইন্টারভিউতে । আমার প্রয়োজন খানিকটা ইংরেজী জানে কিনা তা পরখ করা । অবাক হবেন যদি শোনেন, কেউ কেউ তার শিক্ষাগত যোগ্যতা " বি,এসসি " তে কি হয় তা জানেনা । বি,এস,এস এ কি হয় তা্ও বলতে পারেনা । বলে এটা একটা ডিগ্রী । কেউ আমতা আমতা করে , কেউ "বাংলাদেশ স্পোর্টস.... বলে থেমে যায় । বুঝুন নিজের শিক্ষাগত যোগ্যতা কি সেটা্ও সে জানেনা । অনেকে কলেজের বা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বানানটি পর্য্যন্ত জানেনা ।
আর ইংরেজীর বহর ?
শুনুন - আমার প্রশ্ন , "আপনি তো মাস্টার্স তবে ছোট্ট একটা ট্রানস্লেশন করুন ইংরেজীতে - আমি যশোর থেকে ঢাকা আসিয়াছি । "
শতকরা ৯৯.৫০ জনের উত্তর শুনলে আপনি নির্ঘাৎ হার্টফেল করবেন । দু'একটি ট্রানস্লেশন বলছি - " আই গো ঢাকা যশোর " ; আই কাম যশোর ঢাকা " ; আই কেইম ঢাকা যশোর " ; আই ঢাকা কাম টু যশোর " .... ইত্যাদি ইত্যাদি । অন্য প্রশ্নগুলোর কথা বাদই দিলাম ।

এক ছেলে তো ইন্টারভিউ দিয়ে বাইরে উপস্থিত অন্য চাকুরীপ্রার্থীদের বলেই বসলো , আমি ভাই পাশ করেছি রাষ্ট্র বিজ্ঞানে আর বোর্ডে আমাকে কিনা জিজ্ঞাসা করে পলিটিকাল সাইন্স কাকে বলে ।

হাসবেন না কাঁদবেন ?

আরো লিখলে একদিনে শেষ হবেনা । শুধু এটুকুতেই বুঝে নিতে পারবেন আমাদের ভবিষ্যত প্রজন্মকে কোথায় দাঁড় করিয়ে দিয়েছে এই সার্টিফিকেট সর্বস্য ব্যবসা ।

৩| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

ঢাকাবাসী বলেছেন: এসব আসলে লোক দেখানো হুমকি ধামকি, মালের গন্ধ পেলেই সব ধরনেওয়ালারা ফুস! মাল পেয়েই সব অভিযান বন্ধ!

৪| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৭

রাতুল রেজা বলেছেন: আমি ভাই পাশ করেছি রাষ্ট্র বিজ্ঞানে আর বোর্ডে আমাকে কিনা জিজ্ঞাসা করে পলিটিকাল সাইন্স কাকে বলে ।

=p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.