নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা বাড়ছে আর বাড়ছে হতাশা

জীবন যুদ্ধে জয় পরাজয়ের মাঝে দোদুল্যমান

অসীম নীল

অসীম নীল আকাশে উড়ে বেড়ানোর অপার ইচ্ছা নিয়ে এই পথ চলা

অসীম নীল › বিস্তারিত পোস্টঃ

বর্তমান রাজনীতি ও আমার কিছু কথা

০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫১

অনেক দিন থেকেই ভাবছিলাম রাজনীতি নিয়ে কিছু লেখি কিন্তু লেখা হয়ে ওঠে না।রাজনীতির নামে দেশে যা চলছে তা অসাধারণ। শিবির রাস্তায় সন্ত্রাসী কর্মকান্ড করছে আর সরকার ছাত্রলীগকে লেলিয়ে দিচ্ছে তাদের পিছনে। যার ফলাফল মাঝে মাঝে দর্জি মারা যাচ্ছে অবরোধকারী মারা যাচ্ছে আর মাঝে মাঝে শিবির মারা যাচ্ছে।মানুষ একজন কি মরছে না?????? সাঈদি পান খাচ্ছে আর মেশিন চালাচ্ছে অপরদিকে মন্ত্রী খাচ্ছে জুতা। হায়রে আমার রাজনীতি তুই আমার দেশটারে কই নিয়া যাচ্ছিস????



ফেসবুকে সরকার বিরোধী একটা ঝড় দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন হল। পার্ফেক্ট বাঙালি তারাই।এদের কাজ হচ্ছে যখন কিছু হবে তা নিয়ে জ্ঞান গর্ভ আলোচনা করা এবং আগের সমস্যাটা ভুলে যাওয়া।আজ থেকে পাঁচ বছর পর এরাই বি এন পি কে গালি দিবে এবং আওয়ামিলীগ ভালো হয়ে যাবে। এদের সম্পর্কে বলতে গেলে বলা যায় বাচাল বেড়ে যাচ্ছে আর কর্মী কমে যাচ্ছে।



বর্তমান সময়ে ফেরত আসি। আমাদের তরুণ সমাজের অনেকেই জামাআত শিবিরে যোগ দিচ্ছে। ব্যাপারটা আমার মাথাতে কোন ভাবেই ঢোকে না যে স্বাধীন বাংলাদেশের নতুন প্রজন্মের কেউ কিভাবে শিবিরে যোগ দেয়। এই সংগঠনটির মুলমন্ত্র হল "মরলে শহীদ বাচলে গাজী, আমরা সবাই লড়তে রাজি"। তাদের এটা শিখিয়েছে জামাতে ইসলামী এর নেতারা। তার মানে ওই যুদ্ধ অপরাধীদের শাস্তি দেওয়া ইসলাম বিরোধী কাজ আর তারা এর বিরুদ্ধে জিহাদ করছে। মেশিন চালানো কি জিহাদের অংশ নাকি এখন??? হায়রে জামাআতে ইসলামী তোরে সালাম।



ছাত্রলীগ ছাত্রদল নিয়ে নতুন করে কিছু বলার নাই। আমরা সবাই জানি প্রত্যেকবার সরকার বদলের পর কে কি রূপ ধারন করে। কিন্তু এর জন্য কে দায়ি।আমরাও কি পরোক্ষভাবে দায়ি নই। ৯৬ এ আওয়ামিলীগ কি করেছিল জানার পরও আজ আওয়ামিলীগ সরকারে। ২০০২ এ বিএনপি কি করেছে আমরা তা জানি তবুও বিএনপি আবার ক্ষমতায় যাবে। ধরুণ মুনিফ প্রায়ই ওভারে ৩০ রান দিয়ে টিম কে হারায়।তো তাকে বদল করে রাতুলকে দলে নেওয়া হল। সেও ৩০ রান দিয়ে দলকে হারাতে থাকল। তাই আবার মুনিফকে দলে আনা হল।সে খারাপ করলে আবার রাতুলকে আনা হবে।বোলারের সঠিক নির্বাচনের অভাবে কিন্তু আসলে দল ক্ষতিগ্রস্থ হচ্ছে। আমাদের চিন্তা ওই দুই দলেই সীমাবদ্ধ হয়ে গেছে। একদলের খারাপ কাজ দেখে আমরা অন্য দলের খারাপ কথা ভুলে যাই।একজন ভাল মানুষকে ভোট না দিয়ে আমরা ওই নৌকা আর ধানের শিষেই ভোট দেই। চিন্তা করার সঠিক সময় কি এখনি নয়?????



আসলেই কর্মী কমে যাচ্ছে আর বাচালের সংখ্যা বেড়ে যাচ্ছে.................X((

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.