নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা বাড়ছে আর বাড়ছে হতাশা

জীবন যুদ্ধে জয় পরাজয়ের মাঝে দোদুল্যমান

অসীম নীল

অসীম নীল আকাশে উড়ে বেড়ানোর অপার ইচ্ছা নিয়ে এই পথ চলা

অসীম নীল › বিস্তারিত পোস্টঃ

"শিক্ষা তোমাদের অধিকার নয়"- জনৈক শিক্ষক

২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩২

প্রাথমিক শ্রেণীর বইয়ে কিছু পরিবর্তন আনা দরকার। মানুষের মৌলিক অধিকার পাঁচটি, এই উচ্চ শ্রেণীর তামাশা করার কোন কারণ নেই বলে আমি মনে করি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এর কয়টি মানুষ ঠিক মত পাচ্ছে তা কি সরকার জানে???? জানে না কারণ তাদের জানার প্রয়োজন পড়ে না। তারা আর তাদের উচ্চবিত্ত সমাজের মানুষেরা সব সুবিধায় ভোগ করে যাচ্ছেন অনায়াসে। কিন্তু আমাদের মত মধ্যবিত্ত আর নিম্নবিত্ত সমাজের মানুষের খোঁজ নেবার প্রয়োজন কি তারা একবার বোধ করেছেন???



আজ যখন আমার বন্ধু আমায় বলে দোস্ত ২৩০০ টাকা সেমিস্টার ফি ক্যামনে দিমু বুঝতেছি না। হ্যা মাত্র ২৩০০ টাকা। আপনার শুনে মনে হয় হাসি পাচ্ছে যে মাত্র ২৩০০ টাকা যোগাড় করতে এত কথা ক্যান। আরে ভাই ওর বাবা কৃষক। অনেক স্বপ্ন নিয়ে সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। ওর স্বপ্নের কাছে আমার আপনার দুই টাকার স্বপ্ন খুব দরিদ্র। কয়েকটি টাকার জন্য তার স্বপ্নগুলো যখন উদ্দেশ্যহীন হতে দেখি তখন আপনাদের ভাষায় কম সিজি ধারী বখে যাওইয়া কিছু ছেলে যারা লাইব্রেরী ফি বাড়ানোর আন্দোলন করে না কারণ তারা পড়াশোনা করে না, তারাই এই যৌক্তিক সেমিস্টার ফি কমানোর জন্য প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করে।যার ফলাফল সরকারের পোশা আর আপনাদের আদরে লাই পাওয়া শিক্ষকরা গলা উচু করে শুনিয়ে দিলেন শিক্ষা তো তোমাদের অধিকার না। মার্কেট প্রাইজ বাড়ার সাথে সাথে ফি বাড়বে। এখন বাড়ছে এবং ভবিষ্যতেও বাড়বে।



নিজেকে বড় অসহায় মনে হয়। নিজের স্বপ্নগুলোর হয়ত কোন দাম নেই কিন্তু আমার বন্ধুর চোখে দেখা তার পরিবারের স্বপ্ন যখন আপনার মত কিছু সুবোধ বালক বালিকার সিজির পিছনে ছুটে আর সব কিছু ভুলে থাকার ফলাফল তখন হতাশা ছাড়া আর কিছু থাকে না। কি দরকার শিশুকালে আমার বন্ধুর মত নিম্নবিত্ত ছেলে মেয়েদের শিক্ষার লোভ দেখিয়ে???? কি লাভ তাদের সুন্দর জীবনের মিথ্যা আশ্বাস দিয়ে????তার চেয়ে বরং আসুন বইয়ে লিখে দেই সেই শিক্ষকের মত যে শিক্ষা একটি বাণিজ্যিক পণ্য।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৩

মুচি বলেছেন: +++

২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫১

অসীম নীল বলেছেন: ধন্যবাদ মুচি ভাই। আমি নিজেও কিন্তু একজন মুচি

২| ২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৬

অন্য পুরুষ বলেছেন: সুনদর লেখার জন্য ধন্যবাদা আপনাকে।

২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৪

অসীম নীল বলেছেন: অনেক ক্ষোভ থেকে লেখা ভাই। এই কথা শুনতে হবে ভাবি নাই।
আপনাকেও ধন্যবাদ।

৩| ২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৬

মুচি বলেছেন: ভাই কততম??

২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৯

অসীম নীল বলেছেন: আমি ভাই ছোট আর আমি কুয়েটে পড়ি লেদার ইঞ্জিনিয়ারিং

৪| ২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৭

মুচি বলেছেন: বললেন না তো কততম ব্যাচ??

৫| ২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১২

মুচি বলেছেন: ও লেদার ইন্জিনিয়ার। তাইলে তুমি ভাই পুরা মুচি নও। আমি কিন্তু পিওর মুচি।



:-P :-P :-P =p~

২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৯

অসীম নীল বলেছেন: আমাদের ভাই ২য় বর্ষের পর ঠিক করা হয় কে কি হবে। আমার শখ মুচি হওয়া :-B

৬| ২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩১

মুচি বলেছেন: আরে ভাই চাইর বছর ধইরা খালি জুতা পরতেছি......। ২ বছর পইরা আর কি??

বেপার নয়, যোগাযোগ রাইখ। ইন্ডাস্ট্রিতে দেখা হইব তাইলে।

তারপরও আমি-ই পিওর মুচি। From 1st to Last !! I'm a Footwear Enginner. :-P :-P :-P :-P !:#P

ভালো থাইকো।

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯

অসীম নীল বলেছেন: /:) :P =p~ :)

৭| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৫

তামিম ইবনে আমান বলেছেন: আমারে এসএসসির সময় এবং এইচএসসির সময় দুইজন স্যার বলছিল আমি নাকি পাশ করতে পারব না। কিন্ত পাশ কইরা গেছি। এখন আশায় আছি, কখন স্যার বলবে, তুমি ইঞ্জিনিয়ার হইতে পারবা না

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪০

অসীম নীল বলেছেন: কইলে কইবে। তারা ক্লাসে কি পড়ায় তারা নিজেই বুঝে নাকি আমার সন্দেহ আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.