| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমেদ চঞ্চল
বর্তমান ঠিকানা:মিরপুর,ঢাকা।একটি বহুজাতিক কোম্পানিতে সেলস ম্যানেজার হিসাবে কর্মরত আছি। লেখালেখি করাই আমার প্রধান কাজ। আপাতত কবিতা ও গল্প ই বেশি লিখছি।
আমার ধারণা যখন থেকে আমি রিডিং পড়তে শিখেছি তখন থেকেই আমার বই পড়ার নেশা । সময়ের সাথে সাথে এই অভ্যাসের গতি, প্রকৃতি ওঠা নামা করেছে তবে কখনোই বিলীন হয়ে যায়নি।যখন হাই স্কুলে পড়তাম তখন ভাবতাম কলেজে গেলে লেখা পড়ার চাপ কমবে তখন অনেক বেশী বেশী বই পড়বো । কলেজে উঠে মনে হলো না একেবারে পরীক্ষা শেষ করে পড়বো । ছাত্র জীবন শেষ করে ভাবলাম একাডেমিক পড়ার পাঠ তো চুকলো এবার কর্মজীবনে শুধু বই পড়বো । সারাদিন অফিস সন্ধ্যা আর রাতে তো সম্পূর্ণ ফ্রি । মনের মধ্যে জমে আছে অজস্র না পড়া বইয়ের নাম; দিন দিন তালিকা টা আরো দীর্ঘ হচ্ছে।এক সময় কালের স্বাভাবিক নিয়মে আমার একটা পৃথক সংসার হলো । শুধু দুজনের ঘর। নতুন সংসার, নতুন জীবন , নতুন স্বপ্ন কিন্তু আমার মনের মধ্যে সেই পুরাতন বাসনা রয়েই গেল। না পড়া বই গুলো এবার বুঝি আমার পড়া হবে । শৈশবের সেই অধরা বই গুলো এবার মনে হয় ধরতে পারবো। সন্ধ্যায় বাড়ী ফিরে আমি মহা উঃসাহে সেই ধুলি পড়া বই গুলো হাতে তুলে নিলাম ।বাসায় তখনো টেলিভীষন আনা হয়নি তাই র্নিবিঘ্নে আমি আমার কাজ চালিয়ে যেতে পারবো----সাথে সাথে মনের ভেতর লুকিয়ে থাকা কৈশোরের সেই নিষিদ্ধ ইচ্ছে (লেখা-লেখি) -টাও একটু পূরণ করতে পারবো----এসব ভেবে আমার শরীরে রীতিমত শিহরণ খেলে গেল । ক্ষুধার্ত নেকড়ে যেমন খাবার গলা:ধরণ করে ঠিক সেভাবে একে এক আমি পড়ে ফেল্লাম সুকান্ত সমগ্র, যাযাবর সমগ্র, নিমাই ভট্রাচার্য, বারট্রান্ড রাসেল থেকে আনিসুল হকের মা পর্যন্ত। সেই সময় আমার হাতে আসলো মাসুদ আহমদ নামক একজন উচ্চপদস্ত সরকারী চাকুরে( যিনি একজন সৌখিন লেখক-ও)র লেখা বই -"স্বপ্নযাত্রা"। বইটি ১৯৪৭-এর পটভুমিতে লেখা । বইটির সবেমাত্র কয়েক পৃষ্টা পড়েছি , ভীষন আচ্ছন্ন হয়ে পড়েছি ঠিক এমন সময় বাধলো বিপত্তি। দেশের বাড়ী থেকে স্বয়ং আমার মায়ের অভিযোগ!!! এত কি পড় সারাদিন ?? বৌমার ঠিকমত সময় দাওনা । আর আমার ঘরণী আমার বই পড়ার উপর সাথে সাখে নিশেধাজ্ঞা আরোপ করে ফেল্লেন। শৃক্র, শনি ছাড়া বই-এর গায়ে হাত দেয়া যাবেনা । কি আর করা এভাবেই চলছে ।।।।।
------------
গত শনিবারে ২য় বারের মত পড়ে শেষ করলাম "স্বপ্নযাত্রা"। আমার আবার একটা বিশেষ কূ অভ্যাস আছে । যে বইটি মনে ধরে সে বইটি আমি কয়েকবার পড়ি এবং প্রত্যেকবার পড়ার সময় নতুন কিছু আবিষ্কার করি।এমনিতে ঐতিহাসিক উপন্যাসের উপর আমার আলাদা কোন টান নেই তবে এই বইটি পড়ার পড় এ জাতীয় উপন্যাসের প্রতি আমার রীতিমত লোভ জন্মে গেছে।সাড়া জাগানো উপন্যাস --খুশবন্ত সিং-এর "ট্রেন টু পাকিস্তান" আমি অনেক মনোযোগ দিয়ে কয়েকবার পড়েছি। সত্যি বলতে কি এই উপন্যাসের কাহিনী বিন্যাস আমার কাছে এলোমেলো লেগেছে । সেখানে অনেকটা একই পটভূমিতে লেখা "স্বপ্নযাত্রা" উপন্যাসটি অনেক গোছালো এবং মার্জিত। অনেক পরে লেখা হয়েছে বলেই এত সমৃদ্ধ কিনা জানিনা তবে বইটির প্রতিটি চরণ আমার কাছে অসম্ভব সুগঠিত এবং কাহিনীর সাখে বিন্যস্ত বলে মনে হয়েছে । পাশাপাশি সঠিক ইতিহাস-কে লেখক ধারণ করেছেন একবোরে নিরপেক্ষ ভাবে ; যা একজন লেখকের জন্য কিছুটা অসাধ্যই বটে। বইটি পড়লে জানা যাবে-- ৪৭-এর পট পরিবর্তন কিভাবে আমাদের ভাগ্য পরিবর্তনে ভুমিকা রেখেছে ? ৪৭-এর আগে আমরা কেমন ছিলাম ? সে সময় কার কেমন ভুমিকা ছিল ? ইংরেজরা কেন আমাদের দীর্র্ঘদিন শাষন করে গেল ? কাশ্মীর এখনো কেন প্রধান ইস্যু?------------- ইত্যাদি অনেক ঐতিহাসিক প্রশ্নের উত্তর। সবচেয়ে বড় ব্যাপার দেশ ভাগের মত একটি জটিল বিষয় যে বইটির মূল উপজীব্য এবং লেখক যেখানে আমাদের স্বদেশী নিসন্দেহে সেই উপন্যাসটি আমাদের পড়ে দেখা দরকার ।
বইটির শেষে লেখক পরিচিতি তুলে ধরা হয়েছে । লেখক মাসুদ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে লেখাপড়া শেষ করে এখন বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন ।
----এই সামহোয়ারইন ব্লগ -এ আমি আমার ভালোলাগার বিষটি প্রকাশ করি অনেকটা প্রাণ খুলে। আমার ভালোলাগা বইটির কখা তাই আপনাদের জানাতে ভুললাম না ।।।।
২৪ শে জুন, ২০১০ সকাল ৯:২৮
আহমেদ চঞ্চল বলেছেন: কি অনেক কিছু ???? মঙ্গলে থাকুন।
২|
২২ শে জুন, ২০১০ বিকাল ৫:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বই পড়ার অভ্যাস যার আছে তিনি অবশ্যই অনেক মুক্ত মনের মানুষ। তাকে অভিনন্দন জানাতেই হয়। আমিও অনেক পছন্দ করি বই পড়তে।
২৪ শে জুন, ২০১০ সকাল ৯:২৯
আহমেদ চঞ্চল বলেছেন: সাজ্জাদ ভাই ,
আপনাকে অভিবাদন ।
৩|
২২ শে জুন, ২০১০ বিকাল ৫:৫১
দুখী মানব বলেছেন: পড়া লাগবে
২৪ শে জুন, ২০১০ সকাল ৯:৩০
আহমেদ চঞ্চল বলেছেন:
দুখী মানব,
আর দুখ নয় , আসুন বই পড়ি ।।।
৪|
২২ শে জুন, ২০১০ বিকাল ৫:৫৩
অবাক মানুষ বলেছেন: রবীন্দ্রনাথ বলেছেন- দেবে আর নেবে, মিলাবে মিলিবে। শেয়ারিংয়ের জন্য শুভেচ্ছা।
২৪ শে জুন, ২০১০ সকাল ৯:৩০
আহমেদ চঞ্চল বলেছেন: আপনাকে-ও ধন্যবাদ ।।
৫|
২২ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:০১
সুফিয়া বলেছেন: আপনার মতো অভ্যাস আমারও। স্কুলে পড়ার সময় পাঠ্য বই এর নীচে রেখে মাসুদ রানা পড়তাম। সেই থেকে শুরু এবং আজ অবদধ অব্যাহত আছে। ভ্রমণ কাহিনী আর জীবন কাহিনী আমার সবচেয়ে ভালো লাগে। পড়তে ভালো লাগা থেকে লেখকও হয়ে গেলাম। বই এর চেয়ে নিঃস্বার্থ সুন্দর সঙ্গী আর হয়না। বই হলো এমন বন্ধু যার কাছ থেকে কখনও ঠকতে হয় না। আপনার সুন্দর অভ্যাসটা অব্যাহত থাকুক। ভালো ভালো বই পড়ুন এবং অন্যকে বই পড়তে উৎসাহিত করুন।
২৪ শে জুন, ২০১০ সকাল ৯:৩২
আহমেদ চঞ্চল বলেছেন:
সুফিয়া, আপনার লেখা আমার খুব ভাল লাগে ।।।।
ভালো থাকবেন ।।।
৬|
২২ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:১১
জিকসেস বলেছেন: ৩ তা জিনিস করে আমি সবসময় মজা পাই। ফুটবলে লাথি মারতে, ক্রিকেট ব্যাট এ সিক্স মারতে, আর বই পড়তে। বয়স হইসে তাই প্রথম দুইটা এখন আর নাই।
২৪ শে জুন, ২০১০ সকাল ৯:৩৩
আহমেদ চঞ্চল বলেছেন: সতীর্থ,,
আজ কিন্তু আমাদের খেলা ।। বিশ্বকাপ টা কিন্তু ঘরে নিতে হবে !!!!
ধন্যবাদ।
৭|
২২ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:১৭
লেখাজোকা শামীম বলেছেন: পারলে আপনার বউরেও বই পড়ার নেশাটা ধরায়া দেন। তাইলে প্রোবলেম আপাতত সলভ।
২৪ শে জুন, ২০১০ সকাল ৯:২৩
আহমেদ চঞ্চল বলেছেন: ভালো বলেছেন, শামীম ভাই।
৮|
২২ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৫৩
রাজসোহান বলেছেন: ++
২৪ শে জুন, ২০১০ সকাল ৯:২৭
আহমেদ চঞ্চল বলেছেন: কেমন আছেন ?
৯|
২২ শে জুন, ২০১০ রাত ১০:৫৩
শূণ্য উপত্যকা বলেছেন: বইপড়ুয়াদের সবসময়+++++++++++
ট্রেন টু পাকিস্থান এলোমেলো লাগল কেন?
ঐটার মূল থিম তো সাম্প্রদায়িকতা বিরোধী? এই থিম ঘিরেই আবর্তিত হয়েছে।
২৪ শে জুন, ২০১০ সকাল ৯:২৭
আহমেদ চঞ্চল বলেছেন:
শূণ্য উপত্যকা ভালো থাকবেন ।।
১০|
২৩ শে জুন, ২০১০ সকাল ৯:৫১
গানচিল বলেছেন: খুশবন্ত সিং এর ২/৩ টি বই আমি পড়েছি। A train to pakistan এবং Company of women বিশেষভাবে উল্লেখযোগ্য। শুঢু তাই নয় A train to pakistan দিয়ে যে ছবিটি ব্রটেনের চ্যানেল ফোর একই নামে একটি ফিল্ম বানিয়েছিল সেই ছবিটা ও আমার সংগ্রহে আছে।
Anyway, আপনার রুচির সাথে আমার রুচির একটা সাদৃশ্য খুজে পাচ্ছি। তাই অবশ্যই মাসুদ আহমেদের স্বপ্নযাত্রা বইটি আমাকে পড়তে হয়। ধন্যবাদ।
২৪ শে জুন, ২০১০ সকাল ৯:২৬
আহমেদ চঞ্চল বলেছেন: ধন্যবাদ।
১১|
২৩ শে জুন, ২০১০ সকাল ১০:৪৮
আরিয়ানা বলেছেন: ভাল লাগলো। তবে একই বই অনেক বর না পড়ে বউ কে সময় দিন
। ওটা ইম্পর্টেন্ট ![]()
২৪ শে জুন, ২০১০ সকাল ৯:২২
আহমেদ চঞ্চল বলেছেন: হা হা হা । আপনার সু-পরামর্শ মেনে চলবার চেষ্টা করবো।
১২|
২৩ শে জুন, ২০১০ সকাল ১০:৫৩
রাজীব বলেছেন: ঠিক বই পড়া না, পড়াটা আমার কাছে নেশার মত। বই, পত্রিকা, প্রবন্ধ যেটিই পাই হাতের কাছে পড়ার মতো কিছু না থাকলে ভালো লাগে না।
২৪ শে জুন, ২০১০ সকাল ৯:৩৪
আহমেদ চঞ্চল বলেছেন: খুব-খুব ভালো অভ্যাস ।।।।
১৩|
২৩ শে জুন, ২০১০ দুপুর ১:৪৭
শায়মা বলেছেন: আর আমার ঘরণী আমার বই পড়ার উপর সাথে সাখে নিশেধাজ্ঞা আরোপ করে ফেল্লেন। শৃক্র, শনি ছাড়া বই-এর গায়ে হাত দেয়া যাবেনা । কি আর করা এভাবেই চলছে ।।।।।
হা হা হা ।
আপনার মত আমারও কু অভ্যাস আছে। যে বইটি ভালো লাগে বার বার পড়ি।
২৪ শে জুন, ২০১০ সকাল ৯:২৬
আহমেদ চঞ্চল বলেছেন: শায়মা, কেমন আছেণ ?
১৪|
২৩ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩৫
দীপান্বিতা বলেছেন: আপনার লেখা পড়ে আমারও মাসুদ আহমদের "স্বপ্নযাত্রা" পড়তে ইচ্ছে করছে! .........আমি আবার ছোটতে বই একদম পড়তে চাইতাম না!![]()
২৪ শে জুন, ২০১০ সকাল ৯:২২
আহমেদ চঞ্চল বলেছেন: পড়ে দেখতে পারেন । ভালো লাগবে।।
১৫|
২৩ শে জুন, ২০১০ রাত ১০:২২
রোকসানা লেইস বলেছেন: ভালোলাগল...এক সময় বই পড়া নেশা ছিল ...সময় ছিল প্রচুর কিন্তু বই পাওয়া কষ্টকর ছিল এখন অনেক বই হাতের কাছে কিন্তু সব লেখা আমাকে টানে না..নামি লেখকেরও অনেক বই পড়তে ইচ্ছা করে না। আবার অচেনা কারো লেখায় ডুবে যাই যে লেখায় কিছু মালমসলা থাকে ভালোলাগার সে যে কোন বিষয়েই হোক। অনেক বই আমিও আপনার মতন বারবার পরি।
আমার বই গুলি দেখতে পারেন কেমন লাগে
Click This Link
২৪ শে জুন, ২০১০ সকাল ৯:৪০
আহমেদ চঞ্চল বলেছেন: আপনার ব্লগ আমি আদ্যপান্ত খুব মনোযোগ দিয়ে পড়েছি। আপনার বাংলা ভাষার প্রান্জলতা এবং শব্দচয়নের মুন্সিয়ানা আমাকে মুগ্ধ করেছে ।।
----- মঙ্গলে থাকুন।।।।
১৬|
২৪ শে জুন, ২০১০ ভোর ৫:৩৯
সাগর রহমান বলেছেন: বই টির কোন ইন্টারনেট ডাউনলোড (পিডিএফ ) লিংক আছে নাকি চঞ্চল ভাই? আপনার লেখা পড়ে পড়তে ইচ্ছে হচ্ছে।
বই নিয়ে রিভিউ চাই।।
২৪ শে জুন, ২০১০ সকাল ৯:২০
আহমেদ চঞ্চল বলেছেন: আমার জানামতে কোন পিডিএফ ভার্সন নাই ।
১৭|
২৪ শে জুন, ২০১০ ভোর ৫:৪২
নিমা বলেছেন: +++
২৪ শে জুন, ২০১০ সকাল ৯:২৪
আহমেদ চঞ্চল বলেছেন: ধন্যবাদ, নিমা ।
১৮|
২৪ শে জুন, ২০১০ বিকাল ৫:২৬
ফিরোজ-২ বলেছেন: ভাল লাগলো।
১৯|
২৫ শে জুন, ২০১০ সকাল ৮:০৫
পারভীন রহমান বলেছেন: আমিতো বানান করে গল্পের বই পড়া শুরু করেছি ছোট বেলায় (আম্মার কাছে শোনা) ![]()
২৬ শে জুন, ২০১০ সকাল ৯:৩২
আহমেদ চঞ্চল বলেছেন: পারভীনাপু ;
তোমার চশমা দেখেই তা বোঝা যায় !!!!!!!!!!!!!!
২০|
২৬ শে জুন, ২০১০ সকাল ১১:১৭
সুরঞ্জনা বলেছেন: পারভিন আপার মত আমিও বানান করে গল্পের বই পড়া শুরু করি। এর আগে আম্মার পিছনে ঘ্যানঘ্যান করতাম বই পড়ে শুনানোর জন্য। আমার তো অবাক লাগে ভাবতে মানুষ কি ভাবে বই না পড়ে থাকতে পারে? আমি সব পড়ি কিন্তু বেশী ভাল লাগে ইতিহাস, ভ্রমন আর আত্মজীবনি। এ বইটি পড়া হয়নি, পড়তে হবে। সুনীলের পুর্ব পশ্চিম, সেই সময় পড়ে দেখতে পারেন। ভাল থাকবেন।
২৭ শে জুন, ২০১০ সকাল ৯:১৮
আহমেদ চঞ্চল বলেছেন: সুনীলের পুর্ব পশ্চিম, সেই সময় পড়ে আমি পড়েছি।ভালো লেগেছে।
সেই সময়--আমার হাতের কাছে সবসময়-ই থাকে ।।
২১|
২৬ শে জুন, ২০১০ বিকাল ৪:৪০
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: ++
২৭ শে জুন, ২০১০ সকাল ৯:১৯
আহমেদ চঞ্চল বলেছেন:
নির্ঝর নৈঃশব্দ্য
ইদানিং ব্লগে অনিয়মিত কেন ???
২২|
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:২০
শায়মা বলেছেন: ভালো আছি। আপনি কেমন আছেন?
২৩|
২৮ শে জুন, ২০১০ দুপুর ১২:২৬
আজমান আন্দালিব বলেছেন: ভাল লাগা বইটির কথা শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৪|
৩০ শে জুন, ২০১০ সকাল ১০:৫৩
রোকসানা লেইস বলেছেন: http://www.banglamati.net/bm December/banglamati boi5.html
৩০ শে জুন, ২০১০ বিকাল ৩:১৬
আহমেদ চঞ্চল বলেছেন: আপনার বই সম্পর্কে সুনীল গংঙ্গোপাধ্যয়-এর মন্তব্য পড়লাম।। খুব ভালো লাগলো।
--কুশলে থাকবেন । দয়াকরে আপনার ই-মেইল আই,ডি টা দিলে ভীষণ খুশি হবো।।
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১০ বিকাল ৫:৩৭
হতাশার স্বপ্ন বলেছেন: অনেক কিছু!!!!