নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোস্টমাস্টার

পোস্টমাস্টার › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুপুরী চুড়িহাট্টা

১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩১

হয়তো চকবাজার বহুবার যাওয়া হলেও চুড়িহাট্টা জায়গাটার সঙ্গে অনেকের সেভাবে পরিচয় নেই। কিন্তু এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দেশজুড়ে পরিচিতি পাওয়া এই জায়গাটি কোথায় তা মানুষজনকে জিজ্ঞেস করতেই আগ্রহ নিয়ে দেখিয়ে দেয়৷ চকবাজার থেকে একটু পথ পেরলেই চোখ কেড়ে নিয়ে যায় এক ভয়ংকর অভিজ্ঞতার দিকে৷ প্রথম দেখায় অনেকেরই মনে হবে কোন যুদ্ধবিধ্বস্ত পরিত্যক্ত এলাকা।



২০ ফেব্রুয়ারি বুধবার রাতে ঘটে যাওয়া পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের ঘটনাটি যেন ৯ বছর আগে সংঘটিত নিমতলী ট্র্যাজেডিরই পুনরাবৃত্তি। ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলী অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছিল ১২০ জনেরও বেশি নারী-পুরুষ। সেই নিমতলীরই এক কিলোমিটারের মধ্যে অবস্থিত চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পাশের চারতলা একটি ভবনে আগুন লাগে এবং তার আশপাশের আরও কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। একরাতেই এই অগ্নিকান্ডের ভয়াবহ রুপ প্রান নিয়েছে ৭৮ জনের৷

অলিতে গলিতে ঠাসাঠাসি করে থাকা প্লাস্টিক পণ্যের কাঁচামাল, প্রসাধনীর গুদাম, হোটেলের গ্যাস সিলিন্ডার, বই-খাতা বাধাইয়ের দোকান আর সঙ্কীর্ণ রাস্তায় তীব্র যানজট- এসবই চকবাজারের চুড়িহাট্টা মোড়ের আগুনকে ভয়াবহ মাত্রা দিয়েছিল।

আগুনে পুড়া কালো বিল্ডিংগুলোর অবয়ব এবং সবকিছু ছাই হয়ে যাওয়া এই চকবাজারের চুড়িহাট্টা এখন একটা মৃত্যুপুরী৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.