নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোবর্ধন এর বেস্টফ্রেন্ড

গোবর্ধন এর বেস্টফ্রেন্ড › বিস্তারিত পোস্টঃ

আমার বন্ধু গোবর্ধন

১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১০

আমার জনৈক ভদ্র দোস্ত গোবর্ধন একদিন তাহার

চায়না থেকে আমদানীকৃত এবং বাংলাদেশ থেকে প্রথম

খরিদদার হিসেবে খরিদকৃত নতুন সেট খানা কতৃক

সেলফি তুলিতে তুলিতে বলিলো,আমার

বাপে আমারে এইডা কিন্যা দিছে।

কইছে ইন্টারে ভালো রেজাল্ট

করলে আরো ভালো একটা কিন্যা দিবে।

এই কথার সহিত সে আরো সংযুক্ত করিলো,দোস্ত

চিন্তা করছি ঠিকমত

পড়ালেখা করুম,ইন্টারে একটা ভালো রেজাল্ট

করুম,ভালো কোথাও চান্স পামু,তারপর

ভালো একটা চাকরী পাইলে,মাইয়ারা এমনেই আমার

পিছে লাইন দিবে।

তাহার কথার প্রত্যুত্তরে আমি বলিলাম,

বৎস শোনো,টার্গেট যখন মেয়েদের

সামনে সামনে ঘোরা,তখন পড়ালেখার কি দরকার।বাপের

কাছে যাও,এই সেট খানা জমা করিয়া,বলো বাপ আমারে একখান

DSLR কিন্যা দাও।তারপর দেখবা DSLR এর কারিশমা/

কারিনা কারে কয়।মাইয়ারা অনলাইনে ফর্ম পুরণ করবে তোমার

পিছে লাইন দেয়ার জন্য।

গোবর্ধন এর মুখখানা দেখিয়া এইটুক অন্তত

বুঝিতে পারিলাম,যে সে সারাবছর পড়ালেখা করিয়াই

গেছে,তাই এইসব তাহার মাথার উপর দিয়ে ফুরুৎ

করিয়া চলিয়া গেছে…

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.