নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোবর্ধন এর বেস্টফ্রেন্ড

গোবর্ধন এর বেস্টফ্রেন্ড › বিস্তারিত পোস্টঃ

আমি কিন্তু গোবর্ধনের বন্ধু না

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১০

তো আবার সেই গোবর্ধন..……



এরিমধ্যে বেশ কিছুদিন যাবৎ গোবর্ধনের সহিত আমার কোনোরুপ দেখাসাক্ষাৎ হয়নি।তো সেইদিন অপরাহ্নের দিকে বাসে উঠিয়াছি বাসার উদ্দেশ্যে।জন্মগত অভ্যাস রক্ষার্থে হঠাৎ করিয়াই বাস পড়িলো জ্যামের মধ্যে।কি আর করিবো,পুর্ব প্রস্তুতি অনুযায়ী পকেট হইতে ইলেক্ট্রিক তারখানা বাহির করিয়া কর্ণদেশে প্রবেশ করাইয়া দিলাম।তো মুহুর্ত খানিক পর দেখিতে পাইলাম,সামনের দিকে এক স্যুটেড বুটেড একজন আলুর বস্তা উঠিয়া দাড়াইলেন।ভীড়ের হেতু তাহার বদন খানা পুরোপুরি দেখিতে না পাইলেও কেমন যেন পুর্ব পরিচিত বলিয়া বোধ হইতেছিলো।তো যাই হোক,সেই ভদ্রলোক উঠিয়া একখানা মহৎ কাজ শুরু করিয়া দিলেন…



" ঐ বেডা সাইডে চাপা,ঐ মিয়া তোমার গাড়িডা বামে চাপাও,সাইড করো তুমি।চাচা রিকশাডা আরেকটু সরান।ড্রাইভার সাব স্টার্ট দ্যান এহন।"

বাহ,মুহুর্তের মধ্যে জ্যাম কাটাইয়া আমাদের বাসখানা চলিতে আরম্ভ করিলো।তো বাস শুদ্ধ সবাই জনৈক ব্যাক্তির প্রশংসা করিতে শুরু করিলো।এমন একজন ভদ্র লোকের বদন খানা দেখিয়া নিজেকে ধন্য করিবার হেতু উঠিয়া দাড়াইলাম,দেখিলাম এ কী এ তো অন্য কেহ নহে আমারই ডায়পার কালের দোস্ত গোবু।গর্বে বুঅখানা ফুলাইয়া সামনের দিকে অগ্রসর হইতে লাগিলাম।ঠিক তখন গোবু একখানা হিরু ভাব মারিয়া তাহার পাশের সীটের মেয়েটাকে ইঙিত করিয়া বলিতে লাগিলো,এইসব হইলো আমার বাম হাতের কাজ।

ঠিক তখন মেয়েটা বলিয় উঠিলো,

ভাইয়া হয়তো এর আগে বাসের হেল্পার ছিলেন।ঠিক বলছি না ভাইয়া…?আচ্ছা কোন লাইনের বাস ছিলো ভাইয়া?

এই কথা শুনিবার পর গোবুর ৭ ইন্চি ডিসপ্লের মুখখানা সাড়ে তিন ইন্চি হইয়া গেলো।আর আমি তাহার সহিত করমর্দন করিবার হেতু যে আমার দক্ষিন হস্তখানা অগ্রসর করিয়াছিলাম,উহা মুহুর্তের মধ্যে সংকুচিত করিয়া বাসের পিছের দিকে যাইয়া বসিয়া পড়িলাম…

শত হইলেও বাসের হেল্পার এর ফ্রেন্ড ক্যামনে হই…!!!

একটা ব্যাপার স্যাপার আছে তো…কি কন.?

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় কপাল!!!!!!!!!!!!!!!!!

ঐ মাইয়া বড়ই বজ্জাত :P :-/ ;) =p~ =p~ =p~ =p~ =p~

২| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৯

গোবর্ধন এর বেস্টফ্রেন্ড বলেছেন: যথার্থ বলিলেন ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.