নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোবর্ধন এর বেস্টফ্রেন্ড

গোবর্ধন এর বেস্টফ্রেন্ড › বিস্তারিত পোস্টঃ

গোবর্ধনের ব্লুটুথ প্রেম

২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৪

প্রায় সাত্রিশ মিনিট ভেজার পর গোবু তার মোবাইলটা হাতে নিলো আর বেলকনিতে গিয়ে বসলো | রিয়েল ফুটবল খেলা শুরু করলো | হঠাৎ তার চোখ পড়লো নয় মিটার দূরে সামনের ছাদে | তার পুরো মনযোগ আটকে গেলো সামনের ছাদে থাকা মেয়েটার প্রতি | তিন দিন আগে গোবু নতুন বাসায় ওঠে | তিন দিনে এই প্রথমবার

ছাদে আসে | আবারো গোবুর মনে ঘণ্টা বাজতে শুরু করে |বারবার মেয়েটার দিকে তাকাতে থাকে সে | ঐদিকে মেয়েটার অবস্থাও একই | মেয়েটা ঠিক আট মিটার দূরেই দাড়ানো | গোবু ঠিক করলো মেয়েটার একটা ছবি তুলবে | ক্যামেরার সাউন্ড ভুলে অফ না করেই ছবি তুললো সে | ক্যামেরার সাউন্ড শুনেই গোবুর

দিকে তাকায় মেয়েটা আর রহস্যময় ভাবে হাসে | নানা ভাবে মেয়েটার মোবাইল নম্বর চায় গোবু | মেয়েটা তার কোনো কথাই বুঝতে পারেনা | অবশেষে গোবুর মাথায় বুদ্ধি আসলো | সে তার মোবাইলের ব্লুটুথ অন করলো আর সার্চ করতে লাগলো | তিন বার চেষ্টার পর এন্জেল গুপী নামে একটা ডিভাইস পায় |আনন্দে আত্মহারা হয়ে ওঠে গোবু |সে একটা গান পাঠায় গুপীর ফোনে | গুপী ও তা গ্রহন করে |গানটা ছিলো,

*আই অ্যাম ইন লাভ হ্যা তোমারই

তুমি কি তা জানোনা* |

গানটা শুনে গুপী হাসতে থাকে | তারপর গুপী গোবুর ফোনে একটা গান সেন্ড করে |খুশীতে আত্মহারা হয়ে গানটা ওপেন করে গোবু |গানটা ছিল

*চুপি চুপি বলো

কেউ শুনে যাবে

জেনে যাবে কেউ

জেনে যাবে*

গোবুকে আর পায় কে | যেহেতু গুপীর নম্বর ছিল না.তাই গোবু তার একটা ছবির উপর এডিট করে লিখলো *তোমার নম্বরটা দাও*

তারপর সেন্ড করলো | এর মধ্যে গোবুর মা হরিচাদী ঘরের মধ্যে ডাকে গোবুকে | ভিতরে যায় গোবু আর গুপীর রেসপন্সের

জন্য অপেক্ষা করতে থাকে | কোনো রেসপন্স না পেয়ে গোবু আবার ব্লুটথে সার্চ দেয় | কিন্তু এবার আর কোনো ডিভাইস ই পায় না | সে ভাবে গুপী তাকে ধোকা দিছে |চরম হতাশা নিয়ে সে তার সিম্ফোনী সেটটা ছুড়ে মারে | ঠিক পরমুহুর্তেই তার মনে পড়ে দশ মিটারের বেশী দূরত্বে ব্লুটুথ ডিভাইস কানেক্ট হয় না | এরপর সে তার নকিয়া ১১০০ সেটটা বের করে তাতে ব্লুটুথ অপশনটা খুজতে থাকে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা বেচারা গোবু ;)

+++ =p~ =p~ =p~ =p~

২| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১২

গোবর্ধন এর বেস্টফ্রেন্ড বলেছেন: হাহাহা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.