| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমেদের ব্লগ
I love to read and write blogs. It’s a super platform for any person who wants to share his / her view about his/ her thoughts and surroundings. So I write here and this is only one platform where I feel comfort to write. So pray for me. I pray to God > Please make our mind peaceful and give us a very beautiful Bangladesh every day.
নিজেকে নিয়ে আমরা ভাবি, নিজেকে দেখি আয়নাতে আবার নিজের অনেক কিছু আমরা নিজেরা পছন্দ করি কিছু করি অপছন্দ।
এমন হয়তো কেউ নেই যার নিজের সবকিছু সে খুব ভালবাসে, থাকলেও থাকতে পারি তবে তিনি নিঃসন্দেহে কোনো মহান লোক হবেন।
আমি আমার বহু ব্যপার আছে যা খুব এনজয় করি আবার কিছু ঘটনা বা কাজ করি যা নিজেই গ্রহণ করতে পারি না।
যা যা আমি নিজে উপভোগ করি সে গুলো মধ্যে আছে
পড়তে পছন্দ করি (তবে বিষয় মন মতো হতে হবে)
গুগল মেপস্ এ স্ট্রিট ভিউ তে পৃথিবীর বিভিন্ন জায়গা দেখতে
মা বাবার সাথে আড্ডা মারতে , পরিবারের সবার সাথে সময় কাটাতে
হাতে টাকা থাকলে কি কি কিনবো, আর কি কি কেনা যায় প্লেন করতে
তরকারি ভাল হলে খাওয়ার পর্বটা খুব উপভোগ করি
কাজ করতে ভাল লাগে যতক্ষন আমি কাজটা নিজের মতো করতে পারি
মানুষের জন্য আমার পক্ষে যতটুকু সম্ভব করার আমি করি
দান করতে ভাল লাগে তবে এ ব্যপারে আমি একটু খুতখুতে কারন আমি কোনো ভিক্ষা ব্যবসায়ীকে ভিক্ষা দিতে পারি না, যে বা যারা দান পাওয়ার যোগ্য তাদেরই আমি দেই
গান শুনতে ও গাইতে ভালবাসি
আমি নতুন মানুষদের সাথে পরিচিত হতে ও মিশতে খুব পছন্দ করি
©somewhere in net ltd.