নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা

আহমেদ রশীদ

আহমেদ রশীদ › বিস্তারিত পোস্টঃ

রাজাকার-আলবদর বাহিনী গড়ার হোতা গোলাম আযম

১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:২৯

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ উপস্থাপন করা শুরু হয়েছে। অভিযোগ-

@ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে জামায়াত নেতা-কর্মীরা গোলাম আযমের নেতৃত্বে মুক্তিযুদ্ধের বিরোধিতা শুরু করে।

@ রাজাকার, আলশামস ও আলবদর বাহিনী গঠন করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে এই জামায়াত নেতা।

@ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের আগে ২২ নভেম্বর পশ্চিম পাকিস্তানে পালিয়ে যান গোলাম আযম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির নামে মধ্যপ্রাচ্যে বাংলাদেশবিরোধী তৎপরতা চালান।

@ একসময় সৌদি আরবের বাদশাহর সঙ্গে দেখা করে গোলাম আযম বলেন, 'হিন্দুরা পূর্ব পাকিস্তান দখল করেছে, মসজিদগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং কোরআন শরিফ পুড়িয়ে ফেলা হয়েছে।' গোলাম আযম মুক্তিযোদ্ধাদের ভারতীয় চর বলে আখ্যায়িত করেছিলেন।



@ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় বাংলাদেশ সরকার ১৯৭৩ সালের ১৮ এপ্রিল তাঁর (গোলাম আযমের) নাগরিকত্ব বাতিল করে। নিষিদ্ধ করা হয় জামায়াতের রাজনীতি।

@ ১৯৭৮ সালের ১১ আগস্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করে গোলাম আযম বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।

@ একাত্তরে যে ঘটনা ঘটেছে, এর মূল পরিকল্পনাকারী ছিলেন গোলাম আযম।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৫৮

মন্ত্রক বলেছেন: একদম খাটি কথা বলেছেন।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:০০

সাহায্যপ্রাপ্ত বলেছেন: ভাই যদি না জেনে প্রতিহিংসার বশে বলে থাকেন তাহলে হয়ত আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু যদি সচেতনভাবে বলে থাকেন তাহলে যে কোন মিথ্যার জন্য আপনিই দায়ী থাকবেন।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৩

কান্না হাসি বলেছেন: ভাঞা ডোল আর কত যে বাজাবে?

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৩

কান্না হাসি বলেছেন: ভাঞা ডোল আর কত যে বাজাবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.