নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবনকাল মাত্র দু’দিনের, যার একদিন যায় স্বপ্ন দেখতে আর একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে । আমার ইউটিউব চ্যানেল http://www.youtube.com/@ahmedrhl63\nফেসবুক : https://www.facebook.com/reel/138927056997

আহমেদ রুহুল আমিন

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

।। স্যার- ম্যাডাম ।। - আহমেদ রুহুল আমিন ।

৩১ শে মার্চ, ২০২৩ ভোর ৬:৩৫

কি হয়েছে কে বকেছে
কিসের এতো হ্যাডাম,
তোমায় সেবা দিচ্ছে তাদের
স্যার বলুন বা ম্যাডাম।
সবার উর্দ্ধে মর্যাদা'তো
শিক্ষাগুরুর নামে,
নির্দ্ধিধায় তা হয়না কভু
কোটি টাকা দামে।
তাই বলে কী স্যার বলাতে
বিবেক কেন বাঁধে,
জ্যেষ্ঠ হয়ে বয়সের ভার
কে দিয়েছে কাঁধে।
শিক্ষাগুরু বলেই'তো নয়
সবাই উনার ছাত্র,
ধরার মাঝে সরার জ্ঞানী
তিনিই'তো নন একমাত্র।
স্যার বলুন আর জনাব বলুন
কিংবা বলুন হুজুর,
মানসম্মানে খাটো'তো নয়
রিক্সাওয়ালা মুজুর।
অসম্মান - দাম্ভিকতা,
অহংকার- অজ্ঞতা,
মর্যাদাটা দিতে পারে
ব্যবহারের যোগ্যতা।
ইটকী মারে পাটকেলটি
খাওয়ার নিয়ম আছে,
সম্মান দিলে সম্মান মিলে
সম্মানীয়'র কাছে।

-----------------

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.