নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবনকাল মাত্র দু’দিনের, যার একদিন যায় স্বপ্ন দেখতে আর একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে । আমার ইউটিউব চ্যানেল http://www.youtube.com/@ahmedrhl63

আহমেদ রুহুল আমিন

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

।। \'ফকিন্নী\' ।। - আহমেদ রুহুল আমিন ।

২০ শে জুলাই, ২০২৩ সকাল ১১:১৭

আকাশ জুড়ে ডাক দিয়ে যায়
মেঘের গুরু-গুরু,
ফকিন্নীর এক পোলা 'হিরো''
আরেক পোলা 'নুরু'।

বিত্তশালীর মুখ দেখেনি
জন্মে আলীশানে,
বাপদাদারা চাকর যখন
বনানী - গুলশানে।

উপ নির্বাচনে'তো নয়
আসল ভোটাভুটি,
মওকামতন মিলবে আবার
একুশ লক্ষ কোটি।

অজগরের ক্ষুধার পেটে
করবে'তো নিঃশেষ,
গোগ্রাসে গিলবে সদা
আস্ত বাংলাদেশ।

সামনে আসস ক্যান তোরা
ফকিন্নীর পোলা 'ফকিন্নী',
মাগনা খেতে মাজারে যা
আছে তোদের 'শিন্নী'।

কুত্তাহাগা মারের চোটে
রক্ত পানি হবে তোর,
শুধু দিবা স্বপ্ন দেখো
অমানিশায় কাটবে ঘোর।

'ফকিন্নীর' ওই পোলা- মাইয়া
নতুন করে জাগছে বেশ,
আসলে এই 'ফকিন্নীটাই'
আমার সোনার 'বাংলাদেশ' ।

-------------------------------

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২৩ সকাল ১১:২৫

বাকপ্রবাস বলেছেন: মনপুত হয়নি

২| ২০ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৩২

নজসু বলেছেন:


কবিতাটা হিরো আলমকে উৎসর্গ করে লিখেছেন নাকি কবি?

৩| ২০ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৩৮

ঢাবিয়ান বলেছেন: ভাল লেগেছে আপনার ভাবনার বহিঃপ্রকাশ ।

৪| ২০ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৪৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.