| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমেদ রুহুল আমিন
“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।
উঠোন জুড়ে দাদির কবর
ডালিম গাছের তলে,
নাতি জানেনা দাদুর বুকে
কিসের আগুন জ্বলে !
সড়কপথে পীরের কবর
গরম হাট বাজার,
রেলপথে আর থাকেনা’তো
ঠান্ডা পীরের মাজার ।
কবরে জ্বলে ওলিআউলিয়ার
ঝাড়বাতি আর ধুপ,
বাপ-দাদাদের কবর থাকে
বাঁশঝাড়ে নিশ্চুপ ।
আগুনে ভস্ম গুম হওয়া লাশ
শুধুই একটি খবর,
সলীল সমাধিতে জানি
থাকেনা' আর কবর।
সহস্র যুগ লাশ গলেনি
স্নো-হোয়াইড ফিড’-এ,
ফারাও রাজার মমির কবর
মিশরে পিরামিডে।
এক মুহুর্তে হাতের মুঠোয়
সব খবরই জানি,
জানিনা কখন-হবে কোথায়
নিজের কবরখানি ।
এক পলকের এই পৃথিবী
জীবন সবার মিছে,
ওই কবরে যেতেই হবে
দুদিন আগে-পিছে ।
============
ফটোকার্টেসী : অন্তর্জাল( স্নোহোয়াইট ফিডে পাওয়া সংরক্ষিত মমি ) ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:২৪
আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ।
২|
০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯
রাজীব নুর বলেছেন: বাহ বেশ।
৩|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:৩৫
হুমায়রা হারুন বলেছেন: আপনার কবিতাটি কি নিতে পারি আমার ম্যাগাজিন গ্রুপে?
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০৮
হুমায়রা হারুন বলেছেন: অসম্ভব সুন্দর লেখা ।
অসাধারণ উপলব্ধি।