নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহনাফ রেহমান

আমি দেশদ্রোহী নই..........---

আহনাফ রেহমান

আহনাফ রেহমান › বিস্তারিত পোস্টঃ

থার্টি ফার্স্ট নাইট এর ইতিহাস

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৭

থার্টি ফার্স্ট নাইট এর ইতিহাস :
অনেক মুসলিম ভাই বোনরাই জানেনা যে এই থার্টি ফার্স্ট নাইট উৎযাপন কে শুরু করল? কেন শুরু করা হল? না জেনে তারা সবার মত উৎযাপন করে যায় বছর বছর।অথচ এটা চিন্তা করে দেখেনা অন্য দিনের মত এটাও তো একই রকম একটা দিন। কেন এটাকে সেলিব্রেট করতে হবে? এর তো অন্য দিনের তুলনায় কোন আলাদা বৈশিষ্ঠ নেই তাহলে উৎযাপন করার প্রয়োজন কি?

ইসা (আঃ) এর জন্মের ৪৬ বছর আগে রোমান মুশরিকরা Janus নামে এক ইশ্বরের ইবাদত করত যাকে তারা God of beginnings বা শুরুর স্রস্টা রুপে জানত। মূলত তারা অনেক জন সৃষ্টিকর্তায় বিশ্বাসী ছিল তার মধ্যে Janus ছিল অন্যতম। তাদের বিশ্বাস ছিল Janus অতিত ভবিষ্যৎ এর সব কিছুই জানে ও ভবিষ্যৎ নিয়ন্ত্রনে ক্ষমতা রাখে। এই Janus এর নাম অনুসারে বছরের প্রথম মাসের নাম দেয়া হয় January। এই মাস চলে আসলে তারা সেলিব্রেট করে তাদের ইশ্বর Janus কে খুশি করে যেন Janus তাদের বছরটি মঙ্গলের মধ্যে রাখে। আপনারা যদি Janus এর মূর্তির ছবি দেখেন তাহলে দেখবেন এর দুইটা মাথা। দুপাশে দুইটা মাথা দ্বারা নির্দেশ করে এটি সামনে পিছনে সব দিকেই দেখতে পায় প্রতীকী ভাবে বোঝান হয় এটি অতিত ভবিষ্যৎ সবই দেখতে পায়।

এই বিশ্রি শিরকই আকিদায় কোন মুসলিমই সমর্থন দিতে পারেনা। আসলে সকল দিনই আল্লাহর।শুধুমাত্র আল্লাহই জানেন ভবিষ্যতে কি ঘটবে। না জেনে অনেকেই এই থার্টি ফার্স্ট নাইটের নোংরামিতে মেতে থাকে।তারা চিনতাও করে দেখেনা সকল দিনই তো আল্লাহর নির্দেশে শুরু হয় তাহলে এই একটি দিনে কি আছে যে সেলিব্রেট করতে হবে?

এই দিনের জন্য আগে থেকেই মদ গাজা সহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য পর্যাপ্ত পরিমানে প্রস্তুত রাখা হয় যেন মদ, গাজা খেয়ে নেশায় মেতে থাকতে মুনাফিক গুলোর কোন সমস্যা না হয়। তরুন তরুনিরা হোটেলে হোটেলে নোংরামিতে মেতে থাকে। ডিজে পার্টি , বারবিকিউ পার্টির নামে ছেলে মেয়েরা অশ্লীলতায় মেতে উঠে।কোন রুচিশীল মানুষই এগুলো সমর্থন করতে পারেনা।

সকল মুসলিম ভাই বোনদের কাছে অনুরোধ রইল এই থার্টি ফার্স্ট নাইটের নোংরামি থেকে দূরে থাকুন ও যতদূর সম্ভব সবাইকে দূরে থাকতে বলুন। Happy new year বলা বর্জন করুন।কেউ Happy new year বললে তার বিপরীতে Happy new year না বলে বলতে পারেন May Allah make it a good and blessed year for you.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.