| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অহনা অনন্যা
আমি সুন্দর!
পৃথিবীতে বেড়াতে আসিনি এসেছি অনেক কাজ নিয়ে
শঙ্কাহীন মনের হোঁৎকার দিয়েছেন সৃষ্টিকর্তা নিজে
ক্ষমতা লোভী আর ক্ষমতা ভোগীদের যুক্তিতে লড়তে হবে
লক্ষ লক্ষ লোক শহীদ হয়নি এই ঠকবাজি মেনে নিতে
এই ইন্টারনেটের যুগে মরণ মানুষিকতা এখনি রুখতে হবে
বাক স্বাধীনতা মুক্ত চিন্তা সংস্কৃতি গড়তে হবে।
আয় তোরা আয়, নির্ভয়ে তোরা আয়
মানবো না কোনও নেতা নেত্রী কিংবা রাজনীতিক দলের সুবিধাবাদী অঙ্গীকার
আয় তোরা আয়, নির্ভয়ে তোরা আয়
নিরপেক্ষের পক্ষ নিয়ে লড়ে যাবো আমরা লড়াকু জনতা।
তোরা সারা বাংলায় খবর দিয়ে দে
তোরা সারা বাংলায় খবর দিয়ে দে
তোরা দেয়ালে দেয়ালে চিকা মেরে দে
তোরা দেয়ালে দেয়ালে চিকা মেরে দে
মোদের আবারও যুদ্ধে যেতে হবে।
পালাবদল করে ক্ষমতা দখল আজ ব্যবসা বাংলাদেশে
দলীয়করণ আর মানুষের মরণ চলেছে হাতে হাত রেখে
পঁচিশ বছর পরে করুণার দৃষ্টিতে বিশ্ব তাকিয়ে আছে
দু’শটি বছর পিছিয়েছি মাগো তাতে বিশ্বের কি যায় আসে
আজ ধর্ষণ ধর্ষণ অ্যাসিড নিক্ষেপণ অস্ত্রধারী চারিদিকে
বিশেষ ক্ষমতা আইন বিশেষ ঘটনাকেই ক্ষমতায় অটুট রেখেছে
শান্তি দে, দে বাঁচতে দে
নইলে মোদের খুনি সন্ত্রাসীদের সম্মুখে লড়বার অস্ত্র হাতে তুলে দে
চাকরি দে, দে চাকরি দে
নইলে মোদের অসৎ পথে বেঁচে থাকবার অধিকারটুকু দে।
তোরা সারা বাংলায় খবর দিয়ে দে
তোরা সারা বাংলায় খবর দিয়ে দে
তোরা দেয়ালে দেয়ালে চিকা মেরে দে
তোরা দেয়ালে দেয়ালে চিকা মেরে দে
মোদের আবারও যুদ্ধে যেতে হবে।
আয় তোরা আয়, নির্ভয়ে তোরা আয়
মানবো না কোনও নেতা নেত্রী কিংবা রাজনীতিক দলের সুবিধাবাদী অঙ্গীকার
আয় তোরা আয়, নির্ভয়ে তোরা আয়
নিরপেক্ষের পক্ষ নিয়ে লড়ে যাবো আমরা লড়াকু জনতা
===================ব্যান্ডঃ মাকসুদ
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
অহনা অনন্যা বলেছেন: পারবি না বাচাঁতে তোরা ঐ রাজাকারদের
যতই চেষ্টা করিস না কেন, পারবি না বাচাঁতে
এসে দেখে যা আমাদের এই প্রজন্ম চত্বরে,
হাজারো জনতা জেগেছে আজ তোদের ধরতে।
পারবি না বাচাঁতে তোরা ঐ রাজাকারদের