| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহসানের ব্লগ
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
মাইল পাঁচেক দূরে একটা নদী ,
তার ওপরে স্বর্গীয় ব্রীজ । একজন হাঁটছে ।
সে জানতনা একদিন তার এই একা পথ চলা ভাল লাগবে ,
তেইশ বছর বয়সে ঠিক প্রায় যুবক ই একা থাকতে চায়না ,
চায় তাদের একজন কেউ থাকুক,
যে পাশে থাকবে সব বৃষ্টিতে সব কল্পনাতে অথবা বস্তুগত পার্থক্যে ।
এখন সময় বর্ষা, ঠিক কিছু দিন আগেও টানা কয়েকদিন মুষলধারে বৃষ্টি ।
সে বৃষ্টি যেন শেষ হবার নয় ।
তারপরেও এক দিন দুদিন করে শেষ হলো ,
আর এরওপরে হারিয়ে গেল নীল রং ।
আকাশ টাও এখন সাদা ।
বাঁশ বনের পাশ দিয়ে হাটার সময় যুবকের শিউরে ওঠার কথা ,
কিন্তু না যুবক ভাবনা হীন । উল্টো বাঁশঝাড় টা শিউরে কেঁপে ওঠে বারংবার ।
যুবকের হৃদপিন্ডে একটা চাঁপা আর্তনাদে ভয়ংকর সুন্দর প্রকৃতি থমকে যায় ।
ওরা ভাবে এ কেমন মানুষ !
হাজার বছর পার হয় এমন মানুষ কোথায় পাওয়া যায় ।
যে কিছু ভাবছেই না , না ভেবে থাকে কী করে মানুষ !
যুবকের মস্তিষ্কে শুধু একটা ছবি , আর ছবিটা নীল ।
স্বর্গীয় ব্রীজ টা দাঁড়িয়ে আছে একা নীল জলের ওপর,
অন্ধকারে কালো, কিন্তু তবুও দেখা যায় ।
রাতের আঁধারেও নদীটা কেমন নীল দেখাচ্ছে ।
যুবক দুপায়ে দাঁড়িয়ে ,
এবার সে ভাবছে ।
নীল একটা হাত ওপরে ভেসে ওঠে,
ধীরে ধীরে তা মানব রূপে রুপান্তর হয় ।
যুবকের ঠোঁটে স্মিত হাঁসি ।
সে হাসির অর্থ বোঝেনা নীল জল পরী ।
যুবক এক পা দু পা করে নদীতে নামে । মুখোমুখি হয় সে জলপরীর ।
যুবক একদম অদৃশ্য না হওয়া পর্যন্ত বাঁশ ঝাড় টা জেগে ছিল ,
তারপর বাতাসে শিষ তুলে সে সুখের হাঁসি হেঁসে ভাবে ,
যুবক টি অবশেষে নীল খুঁজে পেলো।
©somewhere in net ltd.