| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়া” গাড়ীর নাম্বার প্লেটের উপরের অংশে স্পষ্ট অক্ষরে লিখা। রাস্তাঘাট অনেকটা আমেরিকার সাদৃশ্য তবে মূল সমস্যা স্পীডিং। জিপিএস এ দেখাচ্ছে মাইল হিসেবে কিন্তু রাস্তায় লিখা স্পীড লিমিট “সাধারন যানবাহন ৯০ কি. মি.” ! তবে উপায় একটা আছে বটে! আসে পাশের গাড়ী ফলো করা এবং তাদের সমান গতিতে কিংবা কিছুটা ধীর গতিতে চলা। বিশেষ করে যে সব গাড়ীর নাম্বার প্লেটে ব্রিটিশ কলাম্বিয়া লিখা।
মহাসড়কের দুপাশে বিশাল খামার আর জমিতে মেশানো কম্পোস্ট সারের উৎকট গন্ধ। কিছুক্ষন পর লক্ষ্য করলাম মাথায় পাগড়ি পরা অনেক পাঞ্জাবি (শিখ) জমিতে কাজ করছে। আশেপাশে বেশ কিছু শিখ মন্দিরও চোখে পড়লো।
আমেরিকা-কানাডা বর্ডার অতিক্রম করে আরো আধাঘণ্টা ড্রাইভ করার পর দূর থেকে দেখা মিললো পৃথিবীর অন্যতম বসবাস উপযোগী মেগাসিটি “ভ্যাঙ্কুভার”, দেখতে অনেকটা প্রতিবেশী শহর সিয়াটলের মতো। সাগরের মোহনায় গড়ে উঠা ভ্যাঙ্কুভার একাধিক দৃষ্টি নন্দন সাস্পেনশান ব্রিজ দিয়ে মূল ভূখণ্ডের সাথে যুক্ত। পাহাড়ের পাদদেশে গড়ে উঠা মসৃণ মহাসড়ক মাড়িয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম।
ভ্যাঙ্কুভার পশ্চিম কানাডার সবচাইতে ঘনবসতিপূর্ণ সিটি। চাইনিজ ও পাঞ্জাবী (শিখ) সম্প্রদায়ের আধিক্য বেশ চোখে পড়ার মতো। ডাউনটাউনের আশেপাশে গড়ে উঠা আকাশচুম্বী কণ্ডোমেনিয়ামে শহরের অধিকাংশ মানুষের আবাসস্থল। ২০১০ সালের শীতকালীন অলিম্পিকের হোস্ট ছিলো ভ্যাঙ্কুভার। ব্যাবসা বাণিজ্যের পাশাপাশি পর্যটন খাত নগরীর আয়ের অন্যতম প্রধান উৎস। গ্রীষ্ম কালীন সময়ে ভ্যাঙ্কুভার টু আলাস্কা নৌ বিহারেরও ব্যাবস্থা আছে।
আপাতত আশেপাশের কোথাও ফাস্ট ফুডের দোকানে বসে ইন্টারনেট সুবিধা পেতে হবে অতঃপর দেশী হালাল রেস্টুরেন্ট ও হোটেল খোঁজার পালা। মাত্র পনের মিনিটের মধ্যেই সব কিছুর সমাধান মিললো। দেশীর কায়দায় ভুঁড়ি ভোজন শেষে থাকার জন্য বেছে নিলাম ভ্যাঙ্কুভারের পাশেই ২০ কিলোমিটার দূরে আরেক শহর “সারে", শুনেছি এই শহরেই অধিকাংশ উপমহাদেশীয় ও মুসলিম ক্যমুনিটির আবাসস্থল। অতএব, দেশী খাবার দোকান বা জুমা পড়ার জন্য মসজিদ খুঁজে বের করতে সমস্যা হবে না।
পরদিন শুক্রবার জুমা পড়তে রওনা হলাম ব্রিটিশ কলাম্বিয়া মুসলিম এসোসিয়েশান পরিচালিত স্থানীয় একটি মসজিদে। বৃহদাকৃতির মসজিদ, চারপাশে বিশাল বাগান, আসন্ন রমাজান নিয়ে ইমামের উপমহাদেশীয় ধাঁচের খুৎবা ইত্যাদি। তবে মসজিদ থেকে বের হতেই ঘটলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। মসজিদের দরজায় এক মাহিলা প্ল্যাকার্ড নিয়ে দাড়িয়ে সাহায্য প্রার্থনা করছে। তাকে সাহায্য করতেই পেছন থেকে একজন দেশীয় মুরুব্বী কিছুটা দুরে ডেকে নিয়ে গিয়ে বললেন “আপনার ওই মহিলাকে সাহায্যে করা উচিৎ হয়নি, আমাদের ইমাম ওকে সাহায্য করতে নিষেধ করেছেন। কারণ সে অমুসলিম!”
জবাবে আমি বললাম আপনাদের ইমাম আর কি কি বলেছেন?? উনাকে গিয়ে বলবেন দুনিয়াতে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে। এইসব ছোটখাট ব্যপারে এতো বেশি মাথা ঘামালে তো চলবে না! কিছুক্ষনপর দেখলাম লম্বা দাঁড়িওয়ালা এক বৃদ্ধ ছুটে এসে ওই মহিলার হাতের প্ল্যাকার্ড ছিনিয়ে নিয়ে হারাম হারাম বলে চিৎকার শুরু করলো!!
ক্যাপিলানো সাস্পেনশান ব্রিজঃ
ছোটবেলায় আমার বয়সী অনেকের অন্যতম প্রিয় টিভি সিরিজ ছিলো ম্যাকাইভার “MacGyver”, সেই ম্যাকাইভারের অধিকাংশ সিজন (৩-৬) মোট ৭ সিজন। নির্মিত হয় ভ্যাঙ্কুভারের বিভিন্ন দর্শনীয় স্থানে। রিচার্ড ড্যান এন্ডারসনের দেওয়া সেই সব লোমহর্ষক দৃশ্যের অন্যতম স্পট হলো এই ক্যাপিলানো সাস্পেনশান ব্রিজ! বাঞ্জি জাম্পিং এর জন্য বেশ উপযুক্ত স্থান বলা যায়।
ভ্যাঙ্কুভারের উত্তরে ক্যাপিলানো ব্রিজ নির্মাণ করা হয় ১৮৮৯ সালে। এর দৈঘ্য ৪৬০ মিটার এবং উচ্চতা ২৩০ মিটার। ব্রিজ পেরিয়ে অপর প্রান্তে গেলেই দেখা মিলবে ট্রি হাউজ ও ১৩০০ বছর বয়সী পাইন ট্রি’র। রোমাঞ্চপ্রিয়দের জন্য রয়েছে ক্লীফ ভিউর সুযোগ। প্রতি বছর প্রায় এক মিলিয়ন পর্যটক এই ব্রিজ ভ্রমনে আসেন।
উইস্টলার রিসোর্ট টাউনঃ
ভ্যাঙ্কুভার থেকে প্রায় ১২৫ কিলোমিটার উত্তরে পর্বত বেষ্টিত দর্শনীয় স্থান উইস্টলার। সুউচ্চ পর্বত আর উপসাগরের মাঝ দিয়ে তৈরি দীর্ঘ সড়কের নাম করণ করা হয়েছে “সি টু স্কাই সড়ক”, এই সড়কে ভ্যাঙ্কুভার থেকে দুই ঘণ্টা ড্রাইভ করলেই সোজা উইস্টলার!!!!!
উইস্টলারকে আসলে একটি অলিম্পিক ভিলেজ বলা চলে। ২০১০ সালে শীতকালীন অলিম্পিককে কেন্দ্র করে মুলত এই শহরের আধুনিকায়ন করা হয়। জনসংখ্যার অধিকাংশই পর্যটক। প্রসাদ আকৃতির বহুতল ভবন, স্কিং, বিভিন্ন আকৃতির ক্যাবল কার, হর্স রাইড, এটিভি ট্রিপ, সহ নানা রকমের বিনোদনের ব্যাবস্থা।
জুলাই ৭, ২০১৩
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৭
আইমান জাছিম বলেছেন: অনেক ধন্যবাদ
২|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫১
ক্লান্ত তীর্থ বলেছেন: অনেক সুন্দর!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৮
আইমান জাছিম বলেছেন: অনেক ধন্যবাদ
৩|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৫
এস.কে.ফয়সাল আলম বলেছেন: সুন্দর কিছু স্থান নজরে এনে দেওয়ার জন্য ধন্যবাদ।
++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৮
আইমান জাছিম বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ
৪|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯
সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৯
আইমান জাছিম বলেছেন: ধন্যবাদ
৫|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬
মেহেরুন বলেছেন: বাহ!! অনেক সুন্দর!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২
আইমান জাছিম বলেছেন: অনেক ধন্যবাদ ![]()
৬|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাহ্! কী চমৎকার!!
ছবিগুলো যেন কথা বলছে! সুন্দর হয়েছে। অনেক সুন্দর।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৩
আইমান জাছিম বলেছেন: অনেক ধন্যবাদ
৭|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৯
মামুন রশিদ বলেছেন: সুন্দর!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১
আইমান জাছিম বলেছেন: অনেক ধন্যবাদ
৮|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩০
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পোস্ট
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১
আইমান জাছিম বলেছেন: ধন্যবাদ
৯|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯
সুমন কর বলেছেন: গুড পোস্ট।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০০
আইমান জাছিম বলেছেন: অনেক ধন্যবাদ
১০|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬
সকাল রয় বলেছেন: সুন্দরম!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৭
আইমান জাছিম বলেছেন: ধন্যবাদ
১১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৬
নিশাত তাসনিম বলেছেন: অনেক সুন্দর লাগলো +
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০০
আইমান জাছিম বলেছেন: ধন্যবাদ
১২|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৮
এহসান সাবির বলেছেন: চমৎকার!!!!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০০
আইমান জাছিম বলেছেন:
![]()
১৩|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৯
হাসান মাহবুব বলেছেন: মনোমুগ্ধকর!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০১
আইমান জাছিম বলেছেন: আসলেই
১৪|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯
মাঘের নীল আকাশ বলেছেন: সুন্দর। আপনি আরও সুন্দর করে তুলে ধরেছেন।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০২
আইমান জাছিম বলেছেন: স্থাপনা গুলো আসলেই বেশ সুন্দর। বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে
১৫|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩
বেকার সব ০০৭ বলেছেন: আপনার পোস্ট দেখে তো কানাডা যায়বার মন চায়। ছবি গুলো ধারুন হয়েছে
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৩
আইমান জাছিম বলেছেন: চলে আসুন স্কিল মাইগ্রেশন অথবা স্টুডেন্ট ভিসায়
১৬|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
আলোর পরী বলেছেন: ছবি এবং তার সাথে সাবলীল বর্ণনা , ইচ্ছে হচ্ছে কানাডা গিয়ে ঘুরে আসি ।
ইনশাল্লাহ , দুই বছরের মধ্যেই ওখানে ঢু মারব ।
ধন্যবাদ ও পোস্টে প্লাস ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৬
আইমান জাছিম বলেছেন: যান ঘুরে আসুন। বেশ সুন্দর জায়গা
১৭|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২০
ইমরাজ কবির মুন বলেছেন:
বিউটিফুল ইনডিড !
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৩
আইমান জাছিম বলেছেন: আসলেই
১৮|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০১
মোঃ ইসহাক খান বলেছেন: অপূর্ব সব ছবি। অনেক ভালোলাগা রেখে গেলাম।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৪
আইমান জাছিম বলেছেন: ভালো ক্যামেরা ছিল না।
তবে জায়গা গুলো আসলেই সুন্দর ছিলো
১৯|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৩
নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: বাহ,অনেক ভালো লাগলো।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৫
আইমান জাছিম বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ
২০|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
আরিফ আরাফাত রুশো বলেছেন: কানাডাতে মানুষ এ ধরনের মানষিকোটা নিয়ে থাকে?!! তাহোলে ওমুসলিমদের দেশে ওরা যায় কেন??? আশচয
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৫৫
আইমান জাছিম বলেছেন: ভাই সবাই না। আর উপমহাদেশিয়দের একটাই সমস্যা তারা ইসলামের মূল এসেন্সের চাইতে কম গুরুত্বপূর্ণ জিনিস গুলোকে প্র্যাধান্য দিয়ে থাকে
২১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৪
তাসজিদ বলেছেন: আহ! যদি যেতে পারতাম। !!!!!!!!!!!!!!!!
২২|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৫৬
আইমান জাছিম বলেছেন: ইন শা আল্লাহ একদিন যেতে পারবেন
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৫
শরৎ চৌধুরী বলেছেন: বাহ! কি সুন্দর।