নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইমান জাছিম

প্রলম্বিত প্রতীক্ষায় গহীনের হিংস্রতা উপেক্ষিত, অতঃপর ক্ষীণ আশা নিয়ে খণ্ডিত অস্তিত্বের অদেখা অংশ খুঁজে বেড়াই। সান্নিধ্য চাই পরম সত্ত্বার, সুরভিত করতে চাই ঝরে পড়ার আগে। ভালোবাসি কোলাহল,ভ্রমণ, আড্ডা, সমুদ্র, সাহিত্য, ইতিহাস, দর্শন।

আইমান জাছিম › বিস্তারিত পোস্টঃ

অরেগনের পথে – ৮ (উইন্সটন ওয়াইল্ড লাইফ সাফারি) - ছবি ব্লগ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১২







পোর্টল্যান্ড থেকে প্রায় ২০০ মাইল দূরে অবস্থিত উইন্সটন সাফারি পার্কে যেতে সময় লাগে প্রায় সাড়ে তিন ঘণ্টা। সেই ব্রিটিশ কলাম্বিয়া থেকে শুরু হওয়া আই ফাইভ হাইওয়ের ব্যাপ্তি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো অতিক্রম করে সুদূর মেক্সিকো পর্যন্ত!

আমাদের গন্তব্যস্থল পোর্টল্যান্ড থেকে দক্ষিণ দিকে, যাত্রা পথে কিছুদূর গেলেই অরেগনের রাজধানী সালেম। আরও কিছুদূর এগিয়ে গেলেই দেখা মিলবে চোখ ধাঁধানো ফার্ম হাউজ ও ল্যান্ড স্কেইপ। মহাসড়কের দুপাশে গড়ে উঠা বিশাল আকৃতির ফার্ম হাউজের ব্যাপ্তি আমাদের প্রাথমিক গন্তব্যস্থল ইউজিন পর্যন্ত। ইউজিন অরেগনের তৃতীয় বৃহত্তম শহর, যাত্রা বিরতিতে গাড়ি থেকে নেমেই অসংখ্য অস্থায়ী তাঁবু ও ভ্রাম্যমান ভ্যান দৃষ্টি গোচর হলো। পাহাড়ের পাদদেশে খোলা চারণ ভূমি বিধায় অনেকেই এই স্থান টিকে বেছে নিয়েছেন ক্যাম্পিং এর জন্য। পাশেই রয়েছে সশব্দে বয়ে চলা স্বচ্ছ ও উষ্ণ পানির পাহাড়ি নদ। রয়েছে মৎস শিকারিদের জন্য বিশেষ সুযোগ।



যাহোক ঘণ্টা খানেক বিরতির আবার রওনা হলাম আমাদের গন্তব্য স্থল উইন্সটন ওয়াইল্ড লাইফ সাফারি পার্কের উদ্দেশ্যে। দীর্ঘ ক্লান্তি নিয়ে যখন পৌঁছলাম, বেলা তখন প্রায় সাড়ে তিন টা। দ্রুত চেক ইন শেষে ম্যাপ হাতে নিয়ে ঢুকলাম জীবন্ত চিড়িয়া দর্শনে। মেক্সিকান সহকর্মীর অনেক দিনের ইচ্ছা উলফ দেখবে! কিন্তু হায় আশেপাশে তো কোনো উলফের দেখা নাই। সাফারির ভেতরে গাড়ির ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ ১৫ মাইল, ইতি মধ্যে সিংহ মশাইয়ের দেখা মিলেছে। হঠাৎ কিছুদূর যাওয়ার পর গাড়ির সামনে এসে দাঁড়ালো দীর্ঘ শিং যুক্ত বন্য গরু! ভিতর থেকে শব্দ করা, হর্ন বাজানো (যদিও পার্কের ভিতরে হর্ন বাজানো সম্পূর্ণ রূপে নিষেধ), হাইবিম জ্বালানো সহ সব রকমের চেষ্টাই করা হয়েছে। তারপরও সে অবিচল! অবশেষে আমাদেকেই বিকল্প পন্থা অবলম্বন করে পিছু হটতে হয়েছে। আরও কিছু দূর যাওয়ার পর দেখা মিললো আলাস্কান বিয়ারের ফাইট।

কিছুক্ষন পর আমাদের সবাইকে অবাক করে দিয়ে জিরাফ হাজির। ক্যাট ওয়াকও চললো বেশ কিছুক্ষন! চমৎকার ল্যান্ড স্কেপের মাঝে গড়ে উঠা এই পার্কে আরও দেখা মিললো পার্কেই জন্ম নেওয়া চিতা, স্থানীয় কুগার, উট (দেখতে কিছুটা কুৎসিত মধ্যপ্রাচ্যের গুলোর মতো না), আফ্রিকান হাতি, জেব্রা, বন্য মহিষ, আলাস্কান বাঘ ইত্যাদির। তবে বানরকে কৃত্রিম দ্বীপ তৈরি করে একঘরে করে রাখা হয়েছে। পার্ক থেকে বের হবার পথে আরেক বাঁধা! বন্য মহিষের দল। কোনভাবেই গাড়ীর উইন্ডো খোলা যাবে না!



ঘণ্টা দুয়েক অবস্থানের পর সহকর্মীকে সান্তনা দিতে দিতে পার্ক থেকে বের হলাম।



পরবর্তী গন্তব্যস্থল বিখ্যাত ক্রেটার লেকের নিকটবর্তী কোন হোটেল! জিপিএস’এর দিকে তাকিয়ে দেখলাম ১২০.৬ মাইল! বিকাল ৬ টা, আশা করি আলো থাকতে থাকতে পৌঁছতে পারবো !

চলবে ………………

































মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২০

মেহেরুন বলেছেন: দারুন!! ঘুরে আসলাম সাফারি পার্ক। :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৭

আইমান জাছিম বলেছেন: অনেক ধন্যবাদ। সামনে আরও আসছে :)

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দারুন! মনে হচ্ছে সাফারি পার্কে ঘুরে বেড়াচ্ছি।




চমৎকার হয়েছে। ধন্যবাদ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৮

আইমান জাছিম বলেছেন: ভাই জায়গাটি বেশ সুন্দর।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৭

এস.কে.ফয়সাল আলম বলেছেন: বাহ্ চমৎকার লাগলো।

আপনার সাথে সাথে আমরাও ঘুরে এলাম এই পোষ্ট এর মাধ্যমে।

+++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১

আইমান জাছিম বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫০

জুন বলেছেন: আপনার পোষ্টের হেডিং দেখেই মনে পরলো অনেক অনেক বছর আগে পড়া ফ্রান্সিস পার্কম্যনের দ্যা অরিগন ট্রেইল বইটির কথা।যদিও সেটা ছিল বুনো পশ্চিমে ঘোড়ার পিঠে করে প্রেইরীর প্রান্তর পাড়ি দেয়া, রেড ইন্ডিয়ানদের জীবনযাত্রা দেখা সেই সাথে বুনো পশু পাখী। সেটা আপনার চোখেও দেখলাম। সেখানোকার আদি বাসিন্দা রেড ইন্ডিয়ানদের শিকারের প্রিয় লক্ষ্যবস্ত অল্প কিছু বাফেলোদেরও ।
+

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৫

আইমান জাছিম বলেছেন: জি বছর খানের হলো অগেরন ঘুরে দেখছি।
বেশ সুন্দর জায়গা। রেড ইন্ডিয়ানদের জীবন যাপনের রেশ এখনো বিদ্যমান।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: অরেগনের পথে ৪,৫,৬,৭, পর্ব গুলো কই ??

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৯

আইমান জাছিম বলেছেন: পর্ব গুলো আসছে --- আহিস্তা আহিস্তা :)

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৪

আল ইফরান বলেছেন: সুন্দর হইছে পোস্ট :) :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪

আইমান জাছিম বলেছেন: অনেক ধন্যবাদ :)

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১

সুমন কর বলেছেন: চমৎকার !!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৩

আইমান জাছিম বলেছেন: ধন্যবাদ

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭

হাতীর ডিম বলেছেন: চমৎকার পোষ্ট।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৩

আইমান জাছিম বলেছেন: ধন্যবাদ :)

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১

স্বপনচারিণী বলেছেন: খুবই উপভোগ করলাম ছবিগুলো। ধন্যবাদ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৩

আইমান জাছিম বলেছেন: জেনে প্রীত হলাম

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫১

নীল ভোমরা বলেছেন: বাহ!...সুন্দর!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৪

আইমান জাছিম বলেছেন: অনেক ধন্যবাদ

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮

স্বপনচারিণী বলেছেন: খুবই উপভোগ করলাম ছবিগুলো। ধন্যবাদ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৪২

আইমান জাছিম বলেছেন: অনেক ধন্যবাদ

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫১

নীল বরফ বলেছেন: দারুন!। আপনার লেখার সাথে ঘুরে আসলাম এই সাফারি পার্ক।

ভাই, এগুলোতো বাইসন, বাফেলো না, তাই না?? B:-/ B:-/

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৫

আইমান জাছিম বলেছেন: এগুলো বাফেলো না

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৭

সায়েদা সোহেলী বলেছেন: ।সুন্দর পোস্ট +++


জিরাফ মনে হয় প্রানীদের মধ্যে সবচাইতে ভদ্র প্রানী ।
আমি সাফারি তে গিয়ে দুটো জিরাফ কে চিপস খাইয়ে ছিলাম :) অদের পাশ দিয়ে যাওয়ার গাড়ি থামিয়ে গ্লাস নামাতেই গলা নামিয়ে মুখ আগিয়ে দেয় একটা জিরাফ. , হাতে চিপস মুখের কাছে ধরতেই নিয়ে নেয় মুখে । আবার ফেরার সময় ও আরেকটা জিরাফ সাথে নিয়ে দেখি একি জায়গায় দাঁড়িয়ে আছে! ! :-B :-B যদিও কাজ টা ইলিগ্যাল ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৬

আইমান জাছিম বলেছেন: চমৎকার অভিজ্ঞতা দেখছি ।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.