নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইমান জাছিম

প্রলম্বিত প্রতীক্ষায় গহীনের হিংস্রতা উপেক্ষিত, অতঃপর ক্ষীণ আশা নিয়ে খণ্ডিত অস্তিত্বের অদেখা অংশ খুঁজে বেড়াই। সান্নিধ্য চাই পরম সত্ত্বার, সুরভিত করতে চাই ঝরে পড়ার আগে। ভালোবাসি কোলাহল,ভ্রমণ, আড্ডা, সমুদ্র, সাহিত্য, ইতিহাস, দর্শন।

আইমান জাছিম › বিস্তারিত পোস্টঃ

অরেগনের পথে – ৬ (অরেগন জু) -- ছবি ব্লগ

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩



জোন আফ্রিকা



আফ্রিকান আদিবাসীদের পোশাক





মেক্সিকান সহকর্মী অনেক আগ থেকেই চিড়িয়াখানায় যাওয়ার জন্য উৎসাহী ছিলো। আমি রসিকতা করে বললাম তোমার হাতে যদি এক সাপ্তাহ সময় থাকতো তাহলে, তোমাকে পৃথিবীর বৃহত্তম চিড়িয়াখানা দেখাতাম!



ডাউনটাওন পোর্টল্যান্ড থেকে কয়েক মাইল পশ্চিমে গেলেই পাহাড়ের পাদদেশে বিশাল এলাকাজুড়ে তৈরি করা হয়েছে অরেগন জু। নিদিষ্ট স্থানে গাড়ী পার্ক করে শাটল বাসে উঠতে হবে, তারপর সাক্ষাৎ মিলবে চিড়িয়ার! চাইলে ট্রেন ভ্রমণের মাধ্যমে চিড়িয়া দর্শন সম্ভব। তবে উপমহাদেশের চিড়িয়াখানার সাথে এর মূল পার্থক্য এখানে আইন কানুন দেখে নিজেদেরকেই চিড়িয়া মনে হয় আর জন্তুদের মনে হয় দর্শক! আমার মতো অনেকেই এইটা চিড়িয়াখানা নাকি জাদুঘর এই ভেবে বিভ্রান্ত হয়।



তবে চিড়িয়াখানায় আফ্রিকান হেরিটেজ অংশটি আমাকে বেশ আকৃষ্ট করেছে। আফ্রিকান কালচার, আচার, জীবনরীতি বেশ ভালোভাবে ফুটে উঠেছে। তখন সদ্য প্রয়াত চিনুয়া অ্যাচেবের লিখা মাষ্টার পিস ‘থিংস ফল অ্যাপার্ট” এর কথা মনে হলো। চিনুয়া অ্যাচেব তার বর্ণনায় আফ্রিকান ইগবো কালচারের কথা তুলে ধরেছিলেন। বেশ সফল ভাবে উপস্থাপন করেছেন কিভাবে উপনিবেশবাদ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হাজার বছর ধরে লালিত সংস্কৃতিকে নির্মম ভাবে ধ্বংস করেছে।



যাহোক চিড়িয়াখানার ঠিক মাঝখানে গ্রীক স্থাপত্যের আদলে তৈরি করা হয়েছে কনসার্ট ক্যাম্প! বিভিন্ন উপলক্ষ্যে সেলিব্রেটিরা এসে নাকি চিড়িয়াদের মাতিয়ে রাখেন!



একটি গল্প দিয়ে চিড়িয়া কাহিনী শেষ করি। আফ্রিকার কোন একটি চিড়িয়াখানায় পাশাপাশি তিনটি খাঁচায় রাখা হয়েছে যথাক্রমে বানর, গণ্ডার এবং চিতা। দিনে বানরের বাঁদরামি দেখে চিতা হেসে খুন,দিন শেষে ক্লান্তি নিয়ে যখন ঘুমাতে যায় তখন ঘটে বিপত্তি। আর যায় কোথায় এবার গণ্ডারের টার্ন আই মিন হাসির পালা, তাই বলে এতো দীর্ঘ রেসপন্স টাইম!!!!!!! আফটার অল গণ্ডারের চামড়া বলে কথা।



চলবে ...............



আফ্রিকান হেরিটেজ



আফ্রিকানদের শিকারের কাজে ব্যবহৃত অস্ত্র





আদিবাসীদের ঘর





মায়া হরিণ



জলহস্তী



জিরাফ



মেরু ভাল্লুক



পশ্চিম আফ্রিকার বিরল প্রজাতির সাপ



চিড়িয়াখানার মধ্যেদিয়ে চলা ট্রেন



চিড়িয়াখানার ভিতরে কনসার্ট পার্ক

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:



দারুণ একটি সিরিজ, চলুক...........

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩

আইমান জাছিম বলেছেন: দেখা যাক কতদূর যায় !

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রচন্ড ধরনের সুন্দর হয়েছে আপনার সিরিজটি। আমিও চাই সিরিজটি চলতে থাকুক।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৬

আইমান জাছিম বলেছেন: যতদিন সম্ভব চলতে থাকবে। দেখা যাক কোথায় গিয়ে থামে

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: বাহ! অনবদ্য একটা সিরিজ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৬

আইমান জাছিম বলেছেন: হম নতুন নতুন অনেক কিছুই দেখছি

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫

সুমন কর বলেছেন:

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৯

আইমান জাছিম বলেছেন: ধন্যবাদ

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭

এম মশিউর বলেছেন: দারুণ! :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৯

আইমান জাছিম বলেছেন: আসলেই

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর !
মনে হলো মাত্রই ঘুরে এলাম :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৯

আইমান জাছিম বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। জায়গাটি বেশ সুন্দর

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২

পথহারা নাবিক বলেছেন: সুন্দর হইছে!! চালাইয়া যান!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৭

আইমান জাছিম বলেছেন: অনেক ধন্যবাদ

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস !

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৮

আইমান জাছিম বলেছেন: ধন্যবাদ

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯

আরিফ আরাফাত রুশো বলেছেন: আপনারনাম কি জাছিম না জসিম?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৮

আইমান জাছিম বলেছেন: হাহাহ স্কুল লাইফ থেকে এই একই প্রশ্ন শুনতে শুনতে অভ্যস্ত।
জাছিম হবে

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪

টুম্পা মনি বলেছেন: ওয়াও!!!!!! অসাম। নেক্সটগুলো পড়ার অপেক্ষায় রইলাম।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৯

আইমান জাছিম বলেছেন: অনেক ধন্যবাদ। ইতি মধ্যে অনেক গুলো প্রকাশিত হয়ে গেছে :)

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:
চমৎকার লাগল পোষ্ট। চলতে থাকুক।

ভাল কথা। সাপটার নাম কি?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৩

আইমান জাছিম বলেছেন: ভাই বৈজ্ঞানিক নাম লিখা ছিলও । এখন মনে নাই :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.