নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইমান জাছিম

প্রলম্বিত প্রতীক্ষায় গহীনের হিংস্রতা উপেক্ষিত, অতঃপর ক্ষীণ আশা নিয়ে খণ্ডিত অস্তিত্বের অদেখা অংশ খুঁজে বেড়াই। সান্নিধ্য চাই পরম সত্ত্বার, সুরভিত করতে চাই ঝরে পড়ার আগে। ভালোবাসি কোলাহল,ভ্রমণ, আড্ডা, সমুদ্র, সাহিত্য, ইতিহাস, দর্শন।

আইমান জাছিম › বিস্তারিত পোস্টঃ

জবান ! (ব্যাক্তিগত ডায়েরী থেকে)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:২৩



এক কুড়ি ছয় আসন্ন, তবুও প্রান্তিক সংকটে মন আজ প্রছন্ন। নান্দনিকতায় ভীতি, নান্দনিকতায় অনাসক্তিতে রূপান্তর। দূরের দিগন্তরেখা ক্রমশ স্পষ্ট ও নিকটবর্তী, কেবল আরোহিত চারপাশ ধূসর। ক্ষীণ দৃষ্টির সংকীর্ণতা, মস্তক পাদদেশে আরো বেশী সংকীর্ণ।



যুক্তির প্রস্থান, কল্পনার অবস্থান; সত্যের রক্ত রঞ্জিত চক্ষু, স্রোতের রসালো ইক্ষু। অগ্রজের উৎসাহ, অনুজের আদর্শ, সাম্যের আস্থা কেবল ফিকে। মূল্যবোধের প্রাচীন খুঁটিটি আজ ক্যালসিয়ামের অভাবে নড়বড়। খেয়া ঘাটের স্থির প্রমোদ তরীগুলো দীর্ঘ নীরবতা ভেঙ্গে স্রোতের প্রতিকূলে ছুটতে লাগলো। মোটা শিকে পৃথককৃত সিমেট্রির পুস্পশোভিত কানন, পাশের মর্ত্যলোকের চেয়ে বেশী আকর্ষণীয় ও আকাঙ্ক্ষিত।



দিবা রাত্রির দূরত্বে অবস্থিত কোন আকাঙ্ক্ষিত, অভূতপূর্ব অস্তিত্বের অব্যাক্ত অবয়ব। ক্ষীণদৃষ্টির রোগী তাই সান্নিধ্যেই কেবল ভয়। বহুবার আচ্ছাদিত মস্তক আস্তাবরনটি মুখের সাথে এভাবে লেপটে যাবে তা কে জানতো। উৎসবে পাপ তাই উৎসবে ভয়, উৎসবে ভয় থেকে উৎসবে অনাসক্তি, উৎসবে অনাসক্তি তাই সান্নিধ্যে ভয়।



বিশ্বাসে জন্ম তাই বিশ্বাসে মুক্তি, বিশ্বাসে আস্থা তাই বিশ্বাসে ভক্তি, বিশ্বাসে অজ্ঞতা তাই বিশ্বাস ভীতি।



অস্তিত্বের কোথাও কোথাও সত্য মিথ্যার ব্যাবধান খুবই সামান্য যা খালি চোখে দৃশ্যমান নয়। চরম আধ্যাত্মিকতা যেখানে বস্তুবাদের বাতাসা লাভে ছুটে, নৈ্তিকতার জন্য সেখানে ভাগশেষই কেবল অবশিষ্ট!!!!



জুন ১০, ২০১২

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৯

শরৎ চৌধুরী বলেছেন: অনবদ্য।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯

আইমান জাছিম বলেছেন: উপলব্দি !

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: উপলব্ধি!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৫

আইমান জাছিম বলেছেন: হম

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: দারুণ!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৩

আইমান জাছিম বলেছেন: আসলেই

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫

টুম্পা মনি বলেছেন: চমৎকার লিখেছেন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪

আইমান জাছিম বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫

আইমান জাছিম বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৬

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার +

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫

আইমান জাছিম বলেছেন: গ্রাসিয়াস

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১২

সকাল রয় বলেছেন:

যুক্তির প্রস্থান, কল্পনার অবস্থান; সত্যের রক্ত রঞ্জিত চক্ষু, স্রোতের রসালো ইক্ষু। অগ্রজের উৎসাহ,

পড়লাম। আর ভাবলাম। আপনার ভাবনাকে স্বাগতম। সুন্দর ভাবনায়+

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৫

আইমান জাছিম বলেছেন: মুচাস গ্রাসিয়াস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.