নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ কথন

সহজ-কথন

এক কাব্য

আমার মনের সহজ কথা, সহজ ভাষায় বলতে চাই।

এক কাব্য › বিস্তারিত পোস্টঃ

জয়পুরহাটে হতদরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের ৩শতাধিক শিশুর ব্যতিক্রর্মী ‘জন্ম উৎসব’ পালিত

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪

আজকের খবর গুলোর মধ্যে একটি ভালো খবর



‘প্রতিটি শিশুই জানুক তাদের জন্মের গুরুত্ব এবং পালন করুক নিজেদের জন্ম দিনের অনুষ্ঠান’ এ শ্লোগান কে সামনে রেখে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো পিছিয়ে পড়া ও অস্বচ্ছল পরিবারের ৩শতাধিক শিশুর আনন্দমুখর এক ব্যতিক্রমী- জন্মোৎসব।



বৃহস্পতিবার দুপুরে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে ওই জন্মদিনের আয়োজন করে আর্ন্তজাতিক স্বেচ্ছাসেবি সংস্থা ‘ওয়ার্ল্ডভিশন-বাংলাদেশ’।



ওয়ার্ল্ডভিশন এর জয়পুরহাট এডিবি ম্যানেজার গ্রেগরি শীতল প্যারেরা’র সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জয়পুরহাট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তিতাস মোস্তফা এবং এনটিভি ও দৈনিক যুগান্তর এবং রেডিও টুডে’র স্থানীয় প্রতিনিধি প্রভাষক-সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু।



ওয়ার্ল্ডভিশন-বাংলাদেশের জয়পুরহাট এডিবি ম্যানেজার গ্রেগরি শীতল প্যারেরা’র সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মাজেদ রহমান, এরশাদুল বারি তুষার, আব্দুল আলিম মন্ডল, ওয়ার্ল্ডভিশনের শিশু বিষয়ক কর্মকর্তা ড্যানিয়েল সরকার, কৃষি বিষয়ক কর্মকর্তা কাজল কুমার দে প্রমুখ।



রঙ বেরঙের বেলুন ফুলিয়ে, মোমবাতি জ্বালিয়ে, কেক কেটে, জন্মদিনের গান গেয়ে এবং উপহার প্রাপ্তির মধ্য দিয়ে এক স্বপ্নীল আনন্দে শিশুরা উপভোগ করে দিনটি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.