নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশ হইতে চাই

সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ জীব মানুষ তবুও কেন আকাশ হইতে চাই, প্রশ্নটা থেকেই যায়

আকাশ হইতে চাই › বিস্তারিত পোস্টঃ

ফরমালিন

১৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪১

বাজারে গিয়ে আলম সাব

কিনতে গেছে আম

টসটসে সব রসে ভরা

ফরমালিন কি নাম?



বউ বলেছে সকাল বেলা

আমযে আজ তার চাই

পকেটভরা পয়সা আছে

ভেজালমুক্ত নাই?



বছর ঘুরে এক মৌসুমে

ইচ্ছে করে তার

পেট পুরে আম-জাম খাবে সে

ইচ্ছেতেই সাবাড়!



আজব দেশের বাসিন্দা সে

মনটা হয় ভারী

মনের দুখখে কামড়ে ধরে

ডানপাশের মাড়ি!



তায় কি দেশে সবই আছে

রাজার জন্যই শুধু

আমরা কি সব গণ্য শুধু

ভোটের আগের মধু!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভোটের আগের মধু!

২| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:০৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন একটি কবিতা ------- এই ফরমালিন হতে মুক্তি চাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.